কামনা করো যে, আমি তোমাদেরকে আরো কিছু দেই? তারা বলবে, হে আমাদের প্রভূপালক! আপনি তো আমাদেরকে সবকিছুই দিয়েছেন । দিয়েছেন জান্নাত, রক্ষা করেছেন জাহান্নাম থেকে । আর আমরা কী চাইবো? আল্লাহ্ তার আবরণ উন্মোচন করবেন । দয়া করে দান করবেন দীদার। তখন জান্নাতীদের মনে হবে দীদারের চেয়ে সুখকর কিছুই নেই। এরপর তিনি স. পাঠ করলেন “যারা পুণ্যকর্ম করেছে, তাদের জন্য থাকবে আরো অধিক" । হাদিসটি আরো বর্ণনা করেছেন, হজরত আনাস থেকে ইবনে খুজাইমা, ইবনে মারদুবিয়া, আবু শায়েখ এবং হজরত আবু হোরায়রা থেকে কেবল আবু শীয়েখ। বহুসংখ্যক বর্ণনাকারীর মাধ্যমে এরকম হাদিস বর্ণিত হয়েছে হজরত আবু বকর সিদ্দীক, হজরত ইবনে আব্বাস, হজরত হুজায়ফা ও হজরত ইবনে মাসউদ থেকেও । বর্ণিত হয়েছে, রসুল স. বলেছেন, মহাবিচারের দিবসে আল্লাহ্র নির্দেশে এক ঘোষক ঘোষণা করবে, হে জান্নাতবাসীরা! আল্লাহ্ তোমাদেরকে উত্তম পুরস্কার ও অধিক কিছু প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিলেন । ওই উত্তম পুরস্কার হচ্ছে জান্নাত এবং অধিক কিছু হচ্ছে তার দীদার। ওই ঘোষণা শুনতে পাবে সামনের এবং পিছনের সকলেই । তাফসীরে মাযহারী/৮৪ সূরা কৃফ £ আয়াত ৩৬, ৩৭ _॥ আমি তাহাদের পূর্বে আরও কত মানবগোষ্ঠীকে ধ্বংস করিয়াছি যাহারা ছিল উহাদের অপেক্ষা শক্তিতে প্রবল, উহারা দেশে দেশে ঘ্ৃরিয়া বেড়াইত; উহাদের কোন পলায়নস্থল রহিল কি? ॥ ইহাতে উপদেশ রহিয়াছে তাহার জন্য যাহার আছে অন্তঃকরণ অথবা যে শ্রবণ করে নিবিষ্ট চিত্তে। প্রথমে বলা হয়েছে__ “আমি তাদের পূর্বে আরো কতো মানব গোষ্ঠীকে ধ্বংস করেছি, যারা ছিলো তাদের অপেক্ষা শক্তিতে প্রবল'। এখানে “তাদের পূর্বে" অর্থ রসুল স. এর স্বজাতি কুরায়েশদের পূর্বে । আর “যারা ছিলো তাদের অপেক্ষা শক্তিতে প্রবল' অর্থ কুরায়েশদের চেয়ে ওই সকল ধ্বংসপ্রাপ্ত জাতি ছিলো অধিকতর শক্তিমত্তী ও শৌর্য-বীর্যের অধিকারী ৷ যেমন আদ, ছামুদ, ফেরাউনের সম্প্রদায় ইত্যাদি । এরপর বলা হয়েছে___ “তারা দেশে দেশে ঘুরে বেড়াত' ৷ একথার অর্থ__ ওই সকল দুর্বিনীত জাতিগোষ্ঠী বুক ফুলিয়ে যত্রতত্র প্রদর্শন করতো তাদের দাপট । “নাকৃকাবু' অর্থ ঘুরে বেড়াতো। উল্লেখ্য, “আনবকৃাবা ও “নাকাবা" শব্দ দু'টো সমঅর্থসম্পন্ন । আমি বলি, এখানে “বাবে তাফয়ীলের প্রক্রিয়ায় সাধিত ক্রিয়া ব্যবহারের ছারা ক্রিয়ার আধিক্যকেই বুঝানো হয়েছে। অর্থাৎ তারা দেশে দেশে ঘ্বুরে জাগতিক দিক দিয়ে খুবই লাভবান হয়েছিলো । এরকম ব্যাখ্যা করা হলে বুঝতে হবে, এখানকার “ফা* অব্যয়টি কারণপ্রকাশক। অর্থাৎ তারা লাভবান হয়েছিলো পৃথিবী পরিভ্রমণের কারণে । কেননা তারা যেখানেই যেতো সেখানেই প্রভাব বিস্তার করতো । অথবা কথাটির অর্থ হবে তারা দেশে দেশে ঘুরে বেড়াতো মৃত্যুর ভয়ে । এরকম ব্যাখ্যা করলে এখানকার “ফা' অর্থ হবে__ “তা*কীব' বা অনুক্রম উদ্দেশ্য । এরপর বলা হয়েছে__ “তাদের কোনো পলায়নস্থল রইলো কি'? প্রশ্নটি অস্বীকৃতিজ্ঞাপক ৷ আর “মিম্ মাহীস' এর “মিন' এখানে অতিরিক্তরূপে সংযোজিত । এভাবে বক্তব্যটি দীড়ায়__ দেশে দেশে তারা ঘ্বুরে বেড়ালো তো ঠিকই, কিন্তু কোনো আশ্রয়স্থল পেলো কি? বাঁচতে পারলো কি আল্লাহ্র আযাব থেকে? তাহলে মক্কার মুশরিকেরা কেনো একথা চিন্তা করে না যে, সত্যপ্রত্যাখ্যানে অনড় থাকলে তাদেরও তো কোনো আশ্রয়স্থল থাকবে না। তাফসীরে মাযহারী/৮৫ এরকমও হতে পারে যে, “নাকৃকাবু' তোরা ঘ্বুরে বেড়াতো) ক্রিয়ার “তারা” সর্বনামটির দ্বারা এখানে বুঝানো হয়েছে মক্কার মুশরিকদেরকে । অর্থাৎ মক্কাবাসীরা দেশ-দেশীত্তরে ঘুরে বেড়ায়। পর্যবেক্ষণ করে অতীতের বিনাশপ্রাপ্ত জাতিগুলির বিরাণ জনপদসমূহ। স্বচক্ষে দেখতে পায় আল্লাহ্র অবাধ্যাচরণের শাস্তি কতো ভয়াবহ। এতদসত্তেও তারা কীভাবে এমতো আশা পোষণ করতে পারে যে, আল্লাহ্ ও তার রসুলের অবাধ্য হওয়া সত্বেও তারা নিস্তার পাবে? পরের আয়াতে (৩৭) বলা হয়েছে__ “এতে উপদেশ আছে তার জন্য, যার আছে অন্তঃকরণ, অথবা যে শ্রবণ করে নিবিষ্ট চিত্তে' । এখানে “এতে” অর্থ এই সুরায়, এই কোরআনে, অথবা ধ্বংসপ্রাপ্ত জাতিগুলোর এই ঘটনায় । “লাজিক্রা' অর্থ উপদেশ, শিক্ষণীয় দৃষ্টান্ত । আর “যার আছে অন্তঃকরণ' অর্থ যার রয়েছে সুস্থ বিচার-বিবেচনা, বিশুদ্ধ ও বিনীত হৃদয়, যে হৃদয় ধারণ ॥|11.011100119.00
— পৃষ্ঠা ৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।