Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 11
/ ৩৬৮
📝 লেখা 📖 পিডিএফ

বর্ণনা করো । কাতাদা বলেছেন, “আউয়াব' অর্থ নামাজ পাঠকারী । হজরত জায়েদ ইবনে আরকাম বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, আউয়াবীনের নামাজ পড়তে হয় ওই সময়ে, যখন উদ্ত্রীমাতা থেকে আলাদা করা হয় তার শাবককে । মুসলিম । তাফসীরে মাযহারী/৮২ “হাফীজ' অর্থ হেফাজতকারী । মর্মার্থ_ হুজুরে কলবধারী বা একাথচিত্তবিশিষ্ট, যে সার্বক্ষণিক সতর্কতা অবলম্বন করে পাপ থেকে, তুচ্ছ মনে করে না ক্ষুদ্রতম পাপকেও । কাতাদা বলেছেন, এর অর্থ__ যে সকল অধিকারপুরণকে অত্যাবশ্যক করা হয়েছে, সে সমস্ত অধিকার পরিপুরণের বিষয়ে যে সজাগ । জুহাক অর্থ করেছেন___ যে নিজের নফসের প্রতি হয় সুবিচারপ্রবণ । শা*ৰী বলেছেন, “হাফীজ' অর্থ মোরাকাবাকারী । সুহাইল ইবনে আবদুল্লাহ্‌ অর্থ করেছেন _ ইবাদতের পাবন্দ। এরপরের আয়াতছ্য়ে বলা হয়েছে___ “যারা না দেখে দয়াময় আল্লাহকে ভয় করে এবং বিনীত চিত্তে উপস্থিত হয়__ (৩৩) তাদেরকে বলা হবে, শান্তির সঙ্গে তোমরা এতে প্রবেশ করো; এটা অনন্ত জীবনের দিন* (৩৪) । এখানে “মান খশিয়ার রহমানা বিল গইব" অর্থ যারা না দেখে দয়াময় আল্লাহকে ভয় করে । অর্থাৎ আল্লাহকে না দেখেই যারা ভয় করে আল্লাহ্‌র আযাবকে । অথবা অর্থ হবে___ আল্লাহ্র আযাব থেকে যে নিজেকে রাখে মুক্ত, অদৃশ্য ৷ কিংবা মূল পুণ্যকর্মকে যারা আড়াল করে রাখে জনগণের দৃষ্টি সীমানা থেকে । জুহাক, সুদ্দী ও হাসান বলেছেন, কথাটির অর্থ__ যখন কেউ তাকে দেখতে পায় না, তখনও যে আল্লাহ্র ভয়ে থাকে ভীত । উল্লেখ্য এখানে “নির্মম' (কাহ্হার) “রতিশোধ গ্রহণকারী? (মুনতাক্ম) এ সকল গুণবাচক নাম ব্যবহৃত হয়নি, ব্যবহৃত হয়েছে “দয়াময়' (রহমান)। এরকম করে এখানে ইঙ্গিতে এই কথাটিই বুঝিয়ে দিতে চাওয়া হয়েছে যে, যারা প্রকাশ্যে গোপনে আল্লাহকে ভয় করে চলে, তারা করে তার দয়ার প্রত্যাশাও । অথবা বুঝিয়ে দেওয়া হয়েছে_ আল্লাহ্‌র দয়া অপরিমেয় জানা সত্তেও তারা আল্লাহ্‌র অতুষ্টি ও শাস্তির ব্যাপারে থাকে শংকিত, মুক্ত থাকে দুর্বিনয় ও দুঃসাহস থেকে । এরকম প্রতারণায় পড়ে না যে, পাপ করলেও ক্ষতি নেই, আল্লাহ তো দয়ালু। “বি সালামিন' অর্থ শান্তির সঙ্গে, আযাব, অসন্তোষ ও অনুগহবিচ্যুত হওয়া থেকে আশংকামুক্ত অবস্থায় । “উদখুলুহা' অর্থ প্রবেশ করো । অর্থাৎ প্রবেশ করো জান্নাতে । অথবা বক্তব্যটি দীড়াবে__ তখন তাদেরকে বলা হবে, তোমরা এখন আল্লাহ এবং তার ফেরেশতাদের পক্ষ থেকে শাভিসভাষণসহ প্রবেশ করো চিরসুখময় স্থান বেহেশতে । আজ থেকে সূচিত হলো তোমাদের অন্ত শান্তির জীবন। “জালিকা' অর্থ এই দিন। অর্থাৎ জান্নাতে প্রবেশের দিন । “ইয়াওমাল খুলুদ" অর্থ অনন্তজীবনের দিন । অর্থাৎ ওই দিন হুকুম দেওয়া হবে চিরকাল জান্নাতে বসবাসের জন্য । অন্য এক আয়াতেও এরকম বলা হয়েছে। যেমন “ফাদখুলু হা খলিদীন' (জান্নাতে প্রবেশ করো চিরকালের জন্য)। বোখারী ও মুসলিমের বর্ণনায় এসেছে, হজরত ইবনে ওমর বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, বেহেশতীরা বেহেশতে এবং দোজখীরা দোজখে প্রবেশ করার পর জনৈক ঘোষক ঘোষণা করবে, হে দোজখীরা! শোনো, আর কোনোদিন তোমাদের মৃত্যু হবে না। আর হে বেহেশতীরা! তোমরাও শোনো, তোমাদেরও তাফসীরে মাযহারী/৮৩ মৃত্যু হবে না আর কখনো । তোমরা আপন আপন অবস্থানে চিরকাল থাকবে৷ সুপরিণত সূত্রে হজরত আবু হোরায়রা থেকে বোখারী বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, সেদিন বলা হবে, হে বেহেশতের অধিবাসীরা! তোমাদের বেহেশতবাস চিরকালীন। তোমাদের আর মৃত্যু নেই। আর হে দোজখের বাসিন্দারা! তোমাদের দোজখবাসও চিরস্থায়ী । তোমরাও আর মরবে না। এরপরের আয়াতে (৩৫) বলা হয়েছে___ “এখানে তারা যা কামনা করবে, তা-ই পাবে এবং আমার নিকট রয়েছে তারও অধিক । এখানে “ওয়া লাদায়না মাষীদ্‌* অর্থ এবং আমার নিকট রয়েছে আরো অধিক । অর্থাৎ বেহেশতবাসীরা যা চাইবে, তা-ই পাবে । তদুপরি পাবে এমন নেয়ামত, যা তাদের চোখ কখনো দেখেনি, শোনেনি কান। ওই অকল্পনীয় দান আমি বিশেষভাবে জমা করে রেখেছি তাদেরই জন্য । হজরত আবু হোরায়রা বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, বেহেশতবাসীদের মর্যাদা অর্ততপক্ষে হবে এরকম___আল্লাহ বলবেন, তোমরা তোমাদের হৃদয়ের বাসনা নিবেদন করো । তারা নিবেদন করবে মনে মনে । আল্লাহ্‌ বলবেন, কী চাও, তাকি স্থির করেছো? তারা বলবে, হ্যা । বলা হবে, তোমাদের বাসনা পরিপুরিত তো হবেই, তদুপরি দেওয়া হবে অনুরূপ আরো । মুসলিম । হজরত আবু সাঈদ খুদরী কর্তৃক বর্ণিত একটি দীর্ঘ হাদিসে একথাগুলিও এসেছে যে, আল্লাহ বলবেন, আমি আমার প্রকৃত দাসগণের সঙ্গে এই অঙ্গীকার করেছি যে, আমি তাদেরকে বেহেশতে প্রবেশ করাবো । সেখানে তারা যা চাবে, তা-ই পাবে । আরো পাবে দিগুণ। হজরত জাবের ও হজরত আনাস বলেছেন, 7 “তারো অধিক" (মাধীদ) অর্থ আল্লাহ্র দীদার । মুসলিম ও ইবনে মাজার বর্ণনায় এসেছে, হজরত সুহাইব বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, জান্নাতিরা জান্নাতে প্রবেশের পর আল্লাহ বলবেন, তোমরা কি 0000]

— পৃষ্ঠা ৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।