Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 11
/ ৩৬৮
📝 লেখা 📖 পিডিএফ

বিশ্বজগতের মহাপ্রভূপালয়িতা তাঁর আনুরপ্যবিহীন চরণ স্থাপন করবেন তার উপর । তখন সে কুঞ্িত হতে থাকবে । ভয়ে জড়সড় হয়ে বলতে থাকবে__ হয়েছে, হয়েছে। তোমার মহামর্ধাদার শপথ! আমি এখন ভরপুর হয়ে গিয়েছি। কিন্তু জানাতের অবস্থা হবে অন্যরকম । সকল জান্নাতীকে জান্নাতে প্রবেশ করানোর পর দেখা যাবে তার কিছু অংশ শূণ্য । তখন আল্লাহ্‌ এক বিশেষ জাতি সৃষ্টি করবেন । তারাই বসবাস করবে ওই শূন্য স্থানে । ইবনে আবী আসেমের বর্ণনায় এসেছে, হজরত উবাই ইবনে কা'ব বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, জাহান্নাম যখন তখন অধিক খোরাক চাইতে থাকবে । তখন আল্লাহ তার আনুরূপ্যহীন কদম তার উপরে স্থাপন করবেন । সঙ্গে সঙ্গে সংকীর্ণ হতে থাকবে তার বিভিন্ন অংশ এবং সে বলতে থাকবে, বাস্‌ বাস্। হয়েছে। হয়েছে। বাগবী লিখেছেন, হজরত ইবনে আব্বাস বলেছেন, আল্লাহ্‌র সিদ্ধান্ত পূর্বাহেই স্থিরীকৃত। তিনি বলে দিয়েছেন জান্নাত ও জাহান্নামকে পুর্ণ করা হবে জ্বিন ও মানুষকে দিয়ে । মহাবিচার পর্ব সম্পন্ন হওয়ার পর জাহান্নামীদেরকে দলে দলে জাহানামের দিকে হাকিয়ে নিয়ে যাওয়া হবে এবং নিক্ষেপ করা হবে জাহান্নামাভ্যক্তরে ৷ এভাবে সকল জাহান্নামী জাহান্নামে প্রবেশ করার পরও সে অপূর্ণ থাকবে । বলবে, হে আমার প্রভৃপালনকর্তা! তুমি কি আমাকে ভরপুর করে দেওয়ার অঙ্গীকার করোনি? তখন আল্লাহ্‌ তার কুদরতী কদম রাখবেন তার উপর । বলবেন, এখন কি তুমি পরিপূর্ণ হয়েছো? সে বলবে, হ্যা । আমি এখন ভরপুর । বায়যাবী লিখেছেন, আল্লাহ্‌ ও জাহান্নামের মধ্যের এমতো সংলাপ রূপকার্থক, প্রকৃতার্থক নয়। প্রকৃত কথা হচ্ছে জাহান্নাম সুবিশাল হওয়া সত্তেও মানুষ, জ্বিন ও পাথর ছারা পরিপূর্ণ হয়ে যাবে । আমি বলি, কথাটিকে রূপকার্থক ভাববার কোনো প্রয়োজনই নেই। প্রশ্নোত্তরের বিষয়টি যদি প্রকৃতই হয়, তবে তাতে অসুবিধার তো কিছু নেই। সেদিন মানুষের অঙ্গ-প্রত্যঙ্গকেও তো আল্লাহ্‌ বাকশক্তিসম্পন্ন করবেন । সুতরাং জাহান্নামের তখন বাকশক্তিসম্পন্ন হওয়া অস্বাভাবিক কিছু হবে না । সূরা কফ 8 আয়াত ৩১, ৩২, ৩৩, ৩৪, ৩৫ তাফসীরে মাযহারী/৮১ ॥ আর জানাতকে নিকটস্থ করা হইবে মুত্তাকীদের__ কোন দূরত্ব থাকিবে না । ইহারই প্রতিশ্রুতি তোমাদিগকে দেওয়া হইয়াছিল___ প্রত্যেকে আল্লাহ-অভিমুখী, হিফাযতকারীর জন্য__ ॥ যাহারা না দেখিয়া দয়াময় আল্লাহ্‌কে ভয় করে এবং বিনীত চিত্তে উপস্থিত হয়___ [॥ তাহাদিগকে বলা হইবে, “শান্তির সহিত তোমরা উহাতে প্রবেশ কর; ইহা অনন্ত জীবনের দিন।” ॥ এখানে তাহারা যাহা কামনা করিবে তাহাই পাইবে এবং আমার নিকট রহিয়াছে তাহারও অধিক। প্রথমে বলা হয়েছে__ “আর জান্নাতকে নিকটস্থ করা হবে মুত্তাকীদের” ৷ এখানে “মুত্তাকীন' অর্থ সাবধানী, আল্লাহ্ভীর, অং ক্ত। “গইরা বায়ীদ' অর্থ কোনো দূরত্ব থাকবে না। এখানে উহ্য রয়েছে একটি বিশেষ্য । ওই উহ্য বিশেষ্যসহ বক্তব্যটি দীড়ায়__ “গইরা মাকানিম্‌ বায়ীদ" স্থোনগত কোনো দূরত্ব থাকবে না । অথবা “গইরা জামানিন বায়ীদ' (থাকবে না কোনো সময়গত দূরতৃ) ৷ অধিকতর নৈকট্য বুঝানোর জন্যই কথাটি এখানে বলা হয়েছে এভাবে, যদিও এখানকার “উষ্লিফাত' কথাটিও নৈকট্যের অর্থ প্রকাশক । যেমন বলা হয়__ “অমুকের বাড়িটি কাছেই, দূরে নয়” “জায়েদ অভিজাত, অনভিজাত নয়? । পরের আয়াতে (৩২) বলা হয়েছে__ “এরই প্রতিশ্র্তি তোমাদেরকে দেওয়া হয়েছিলো__ প্রত্যেক আল্লাহ অভিমুখী, রীদের জন্য'। এখানে “আউয়াব' অর্থ আল্লাহ অভিমুখী, পাপ পরিত্যাগ করে একাগ্রচিত্তে আল্লাহ্‌র দিকে প্রত্যাবর্তনকারী-_ _ বাহ্যিকভাবে, অভ্যত্তরীণভাবেও। সাঈদ ইবনে মুসাইয়্যেব বলেছেন, “আউয়াব* বলে ওই ব্যক্তিকে, যে পাপমগ্ন হওয়ার পরে তওবা করে । শা*বী ও মুজাহিদ বলেছেন, যে ব্যক্তি নির্জনে বসে কৃত পাপের কথা স্মরণ করে আল্লাহ্‌ সকাশে ক্ষমাপ্রার্থী হয়, তাকেই বলে “আউয়াব* ৷ জুহাক “আউয়াব' এর অর্থ করেছেন “তাওয়াব' (অধিক তওবাকারী)। হজরত ইবনে আব্বাস “আউয়াব' এর অর্থ করেছেন__ আল্লাহ্‌র পবিত্রতা বর্ণনাকারী । যেমন এক আয়াতে বলা হয়েছে “ইয়া জিবালু আউয়্যিবী” ৷ এখানে “আউয়্যিবী* অর্থ পবিত্রতা ॥|11.011100117.00

— পৃষ্ঠা ৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।