Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 11
/ ٣٦٨
📝 نص 📖 PDF

অকস্মাৎ একদিন এই পৃথিবীতে এসে আমরা কীদলাম। কিন্তু জানতে পারলাম না, কেনো? পেলাম নিরাপত্তা মাতৃক্রোড়ে। মাতৃমমতায়। পিতৃ-আদরে । স্বজন-বাৎসল্যে । মুছে গেলো চোখের অশ্রু । কিন্তু রোদন জেগে রইলো মনে, আত্মায়, সত্তায়_ নির্বাক সময়ের মতো, নির্নিমেষ রহস্যের মতো, বিক্ষত বিস্ময়ের মতো । তারপর শুরু হলো পথ চলা । আমরা পথিক হলাম___ পিপাসার, প্রথার, প্রদোষের, প্রত্যুষের ৷ অন্ত অন্বর যেমন সতত নীল, সংক্ষুব্ধ সমুদ্র যেমন নিরত্তর তরঙ্গমান, নিশিথের নক্ষত্রপুঞ্জ যেমন অহরহ নৃত্যপর, আমাদের অভ্যন্তরভাগ তো দেখি তেমনি রোরুদ্যমান ৷ এ রোদনের বিরাম নেই, এ রহস্য বিরতিবিহীন। অথচ সময় এগিয়ে চলেছে। এদিকে শিউলি ফুটে ঝরে যাচ্ছে । মুছে যাচ্ছে সময়ের সুবাস । ক্ষয় হয়ে যাচ্ছে, লয় হয়ে যাচ্ছে শীত-বসন্ত- গ্রীন্ম-বরষা । দশ দিক থেকে ডাকছে বিস্মরণ । প্রলোভন । প্ররোচনা । পতন । স্বেচ্ছাচরণ । ঝড় উঠেছে। সে ঝড়ে নিভে যাচ্ছে দায়িতৃপরায়ণতার দীপ । বিশুদ্ধ বিশ্বাসের, নিঙ্কলুষ নিঃশ্বাসের প্রেমদগ্ধ প্রদীপ । সহসা সামনে এসে পড়ছে সাঝের শিশির । আমরা সে সীঝকে আলিঙ্গন করছি প্রস্তুতিহীনতার আক্ষেপ নিয়ে, ব্যর্থতার অনুতাপ নিয়ে । এটা কি ঠিক হচ্ছে? এই যে প্রস্তুতিবিহীন অত্তিম যাত্রা, এই যে তওবাবিহীন মৃত্যু, এটা কি ভালো হচ্ছে? সবাইকে, সকলকিছুকে জানলাম, মানলাম। মত্ত হলাম মোহে । প্রপঞ্চময়তায় । ভোগে । অহমিকায় ৷ অথচ মানলাম না, জানতে চেষ্টা করলাম না তাকে, যার দয়ায়, দানে ও অভিথ্ায়ে পেলাম জীবন, জীবনোপকরণ, বন্ধু-পরিজন- স্বজন । তাহলে তাকে ভুলে যাওয়া কি শোভন হচ্ছে? মু মানবতা! উদাসীন মানব-মানবী! তুমি-তোমরা, আমি-আমরা যে পাপী, সে কথা ভুলে বসে আছো কেনো? স্থুল পাপরাশি ছাড়াও তো আমরা পাপী । সীমাবদ্ধতার কলংক, মুখাপেক্ষিতার পাপ, অপূর্ণ তার অপরাধ কি কোনোদিনও আমাদের মুছবে? তবে আমরা মুখ ফেরাবো না কেনো? তার দিকে, যিনি ত্রাতা-বিধাতা-পরিজ্ঞাতা__ সকলের, সকলকিছুর। যিনি সৃজয়িতা, পালয়িতা, নিয়ন্ত্রয়িতা, অধিকর্তী__গগনমণ্ডলের মেদিনীর, নক্ষত্র-নীহারিকা-গ্রহ-হানুপুঞ্জের, মহাসৃষ্টির, মহাকালের, তার সন্নিধানচ্যুত হয়েই তো আমরা পৃথিবীতে এসে কেঁদেছিলাম। সে রোদন থেকে পেতে হলে মুক্তি, সে বেদনা থেকে পেতে গেলে পরিত্রাণ, আমাদেরকে তো মুখ ফেরাতেই হবে তাঁর পরিতোষের দিকে, তার বিধানের দিকে । ধরতে হবে পথ___ তাদের, যাঁরা মানুষের প্রকৃত স্বজন। চিকিৎসক। শুশ্রুষাকারী । পরিচর্যকারী । প্রেমিক। প্রেম ও প্রজ্ঞার পাঠ নিতে হবে তীদের কাছ থেকেই । কেননা তীরাই সাধন করেছেন মহামানবতার মহাকল্যাণ ৷ পথবিভ্রান্তদের সামনে বার বার স্পষ্ট করে তুলেছেন ভালো-মন্দ, শুভ-অশুভ, ন্যায়-অন্যায় ও পুণ্য-পাপের প্রভেদ। নতুবা মানুষ তো কখনো নিজেকে সভ্য বলে ভাবতে পারতো না । মুছে যেতো বুদ্ধি-বিবেক-সংবেদনশীলতার মূল্য, মানে । জেগে থাকতো কেবল অকৃতজ্ঞতা, অহমিকা ও আস্ফালন__ অজ্ঞতার, মূর্খতার ও অবিমৃশ্যকারিতার । অতএব আমাদেরকে মুখ ফেরাতে হবে তাদের দিকেই । মান্য করতে হবে প্রত্যাদেশিত বাণীসম্ভারকে__যা নির্ভুল, নিষ্ক্ষয় ও নিঃসীম। আকাশজ গ্রন্থসমূহ তো আমাদেরই পরম প্রেমময় মহাপ্রভুপালকের আনুরূপ্যবিহীন বাণী-চিরন্তনীর বিস্ময়কর বিচ্ছুরণ । মহাজ্জানের মহাতীর্থ। সুতরাং জ্ঞানী ও জ্ঞানকে যারা ভালোবাসেন, যারা জানতে চান, বুঝতে চান, ভাবেন__ তাদেরকে আসতেই হবে প্রজ্ঞার মহা-উৎসবের আশ্রয়ে । সেই মহা আহ্বান নিয়েই তো আমরা এসেছি। এসেছি মহাকালের মহা-বৈভব-মহাবিস্ময় কোরআনুল করীমের যথাভাষ্য তাফসীরে মাযহারী নিয়ে ৷ ইতিহাসের অক্ষয় পটে মুদ্রিত রয়েছে এর স্বনামধন্য রচয়িতার নাম__ কাষী ছানাউল্লাহ পানিপথী। ভারতবর্ষের মুসলিম শাসন যখন প্রদোষাক্রান্ত, তখন জ্ঞানের অক্ষয় আকাশে তিনি উদিত হয়েছিলেন অপ্রতিরোধ্য দিবাকরের মতো । ছড়িয়ে দিয়েছিলেন জ্ঞানের আলো জ্ঞানান্বেষীগণের মনে, মননে, মেধায় । ভাষার প্রাচীর ভেদ করে, বাংলার পিপাসায় ও প্রতীক্ষায় সে আলোর উৎসমুখ খুলে দিলাম আমরা-___প্রায় তিনশ" বছর পর, সকৃতজ্ঞচিত্তে। এভাবে পরিপুরিত হলো আমাদের পরম মমতাপরবশ আল্লাহর এক মহান অভিপ্রায় । আমরা তো নিমিত্তমাত্র । কিন্তু নিমিত্ত হবার সৌভাগ্যই বা কোথায় রাখি আমরা! কীভাবে যে বিদূরিত করি কৃতিত্ববোধের শংকা । হে আমাদের পরম প্রভূপ্রতিপালক! যেভাবে তুমি আমাদের অভিপায়, অভিমান ও অভিযোগ্যতা ছাড়াই আমাদেরকে দিয়ে এই মহান কীর্তিকে সম্ভব করেছো, সেভাবেই আমাদেরকে আড়ালে রেখে তুমি মহাত্ঞানের এই মহামহীরুহের ছায়ায় আশ্রয়দান কোরো বঙ্গভাষী প্রতিটি মানব-মানবীকে । আমাদের যুথবদ্ধতাকে যুথবদ্ধভাবেই করে রেখো নেপথ্যায়িত___ সুখ্যাতি থেকে, সুযশ-সুফল ও অন্যবিধ পার্থিব লাভালাভ থেকে । আমাদের স্বপ্নে- স্ৃতিতে-স্বভাবে জাগরুক রেখো কেবল একটিই উচ্চারণ___ পরবর্তী পৃথিবীর কল্যাণ ছাড়া কোনো কল্যাণ নেই । আমরা পরিত্রাণার্থী তোমার অপরিতোষ থেকে । আমরা তোমাকে ভয় করি । ভালোও বাসি । আমাদেরকে ক্ষমাবৃত করো, করো । ক্ষমা করো, দয়া করো তাদেরকেও, খারা এ সুমহান র অন্তর্ভুত হতে পেরেছেন অনুবাদক হিসেবে, শ্রমিক হিসেবে, আর্থিক ও অন্যবিধ সহযোগী-সহযোগিনী হিসেবে, পাঠক- , প্রচারক-প্রচারিকা হিসেবে । ছিন্ন করে দাও আমাদের পাপরাশির সকল পর্দা। দাও ভালোবাসা __ অনস্তরাল। তোমার প্রশংসা করি । নিরন্তর নিয়োজিত থাকতে চাই তোমার স্তব-স্ততি-প্রশস্তি-মহিমা বর্ণনায় । আমাদের এমতো অভিলাষ সফল করো । আমাদের মর্মনিঃসৃত অসংখ্য দরূদ ও সালাম দয়া করে পৌছে দাও শেষতম, শ্রেষ্ঠতম, প্রেম ও প্রজ্ঞার সম্রাট সেই মহানতম রসুলের প্রতি, তুমি যাকে অতুলনীয় মহাসম্মানের অধিকারী করেছো অক্ষরের অমুখাপেক্ষী ডেম্মি) বলে । এভাবে পরাভূত করেছো অক্ষরের মুখাপেক্ষী সকল আলেম-পণ্ডিত-দার্শনিক-বিজ্ঞানী-মনীষীকে । পৃথিবীর প্রতিটি কণ্ঠে জয়ধ্বনি উচ্চারিত ॥|॥11.911100119.00

— صفحة ٥ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.