বিশ্বাস নষ্ট হয়ে যায়, তখনই জেগে ওঠে পাপপ্রবণতা । আর শয়তানের প্ররোচনা কার্যকর হতে পারে কেবল তখনই । এক আয়াতে তাই বলা হয়েছে__ শয়তান সেদিন বলবে, আমি তো তোমাদের উপরে বলপ্রয়োগ করিনি । পাপের দিকে আহ্বান করেছিলাম কেবল । আর তোমরা আমার সে আহ্বানে সাড়া দিয়েছিলে । কাজেই আজ তোমরা আমাকে দোষারোপ কোরো না। বরং দোষ দাও নিজেদেরকে । উল্লেখ্য, একারণেই সূফী-সাধকগণ আত্মশুদ্ধির উদ্দেশ্যে স্বপ্রবৃত্তির বিরুদ্ধে জেহাদ করেন। ফলে ছিন্ন হয়ে যায় শয়তানের প্ররোচনারসূত্র । কেননা প্রবৃত্তির পথ ধরেই শয়তান অনুথরবেশ করে মানুষের দেহ নামক গৃহে। আরবভাষী আলেমগণ বলেন, একের পর এক যদি দু”টি নির্দিষ্টবাচক শব্দ উল্লেখ করা হয়, তবে দ্বিতীয়টির অর্থ তা-ই হবে, যা অর্থ হয় প্রথমটির ৷ একথাও তারা বলেন যে, সম্বন্ধ পদের মূল হচ্ছে বাহ্যিকভাবে সীমিতকরণ । তাদের এমতো ব্যাখ্যার আলোকে একথাই প্রতীয়মান হয় যে, ২৩ সংখ্যক আয়াতের “কৃরীন' এর অর্থ যেমন সঙ্গী ফেরেশতা করা হয়েছে, এখানকার “কৃরীন' অর্থও হবে তেমনি সহচর ফেরেশতা । অর্থাৎ আমল লেখার জন্য নিযুক্ত ফেরেশতা । সাঈদ ইবনে যোবায়ের এরকমই বলেছেন। অলংকারশান্ত্রবেত্তাগণ তাই বলেন, “ফা ইন্না মাআ+ল উ“*স্রি ইউস্রান্ ইন্না মাআ+ল উ”স্রি ইউস্রান* এই আয়াতের প্রথম “উ*স্র' এবং দ্বিতীয় “উ”স্র” । পরবর্তী যুগের কোনো কোনো তাফসীরবেত্তা বলেছেন, উভয় স্থানেই “কৃরীন' এর অর্থ হবে “সহচর শয়তান' যাকে নিযুক্ত করে দেওয়া হয় কাফেরদের জন্য । এমতাবস্থায় উভয় আয়াতের সম্মিলিত অর্থ দাড়াবে__ এই তো আমার কাছে উপস্থিত সেই লোক, পৃথিবীতে যে ছিলো আমার নিয়ন্ত্রণে । সে এখন দোজখগামী। তাকে দোজখের রাস্তায় পরিচালিত করেছি আমিই। কিন্তু আমি তাকে বলপ্রয়োগ করে সত্যপ্রত্যাখ্যানকারী বানাইনি। আমি তাকে আহ্বান জানিয়েছিলাম মাত্র । আর সে স্বতঃপ্রণোদিত হয়েই আমার আহ্বানকে গ্রহণ করেছে। পছন্দ করেছে আমার কুমন্ত্রণাকে, ফেরেশতার অনুধ্রেরণাকে নয় । তাফসীরে মাযহারী/৭৯ এরপরের আয়াতদ্ধয়ে বলা হয়েছে___ “আল্লাহ্ বলবেন, আমার সম্মুখে বাক-বিতপ্তী কোরো না; তোমাদেরকে আমি তো পূর্বেই সতর্ক করেছি (২৮) । আমার কথার রদবদল হয় না এবং আমি আমার বান্দাদের প্রতি কোনো অবিচার করি না" (২৯)। এখানে “লা তাখতাসিমু লাদাইয়্যা* অর্থ আমার সম্মুখে বাকবিতপ্তী কোরো না । অর্থাৎ এখন বিচারের সময় । সুতরাং এখানে অযথা বাদানুবাদ কোরো না । এখন এসকল কিছুর আর প্রয়োজনই নেই। €ওয়াবৃদ কৃদ্দামৃতু ইলাইকুম বিল ওয়ারীদ্* অর্থ তোমাদেরকে তো আমি পূর্বেই সতর্ক করেছি। অর্থাৎ যখন তোমরা পৃথিবীতে ছিলে, তখনই তো আমি আমার বার্তাবাহকগণের মাধ্যমে তোমাদেরকে এ সম্পর্কে সতর্ক করে দিয়েছিলাম । তোমরা তো তখন অবজ্ঞাভরে সেই সতর্কবাণীকে প্রত্যাখ্যান করেছিলে । “মা ইউবাদ্দালুল কৃওলু লাদাইয়্যা* অর্থ আমার কথার রদবদল হয় না । অর্থাৎ আমার উক্তির অন্যথা হতে তো পারেই না। আমি তো বলেই দিয়েছি “নিশ্চয় আল্লাহ্ মার্জনা করেন না শিরিক। এছাড়া তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে দেন” । কালাবী বলেছেন কারীগণ কথাটির এরকম অর্থই পছন্দ করেছেন__ আমার সামনে মিথ্যা বলা যায় না। আমার বাণী অপরিবর্তনীয়। কেননা আমি অদৃশ্য সম্পর্কে জানি । তাই আমার কাছে কোনো কিছুই গোপন নয়। “ওয়ামা আনা বি জল্লামিলালিলা আ+*বীদ* অর্থ আমি আমার বান্দাদের প্রতি কোনো অবিচার করি না। “জল্লাম' যদিও আধিক্যসূচক, তবুও একথা মনে রাখতে হবে যে, জুলুম বা অবিচারের আধিক্যকে এখানে রহিত করা হয়নি, রহিত করা হয়েছে খোদ জুলুমকেই । সত্যপ্রত্যাখ্যানকারীদের উক্তিকে খণ্ডন করার জন্যই এখানে ব্যবহৃত হয়েছে এমতো আধিক্যবাচক শব্দরূপ | কেননা তারা তখন বলবে, এ হচ্ছে আমাদের উপরে জুলুম । এরকম দৃষ্টান্ত রয়েছে অন্য এক আয়াতেও। যেমন “আম্ ইয়াখাফুনা আঁহয়্যাখীফাল্লাহ্ আ'লাইহিম ও রসুলুহু বাল উলায়িকা হুমুজজলিমূন?। সূরা কফ $ আয়াত ৩০ [॥ সেই দিন আমি জাহান্নামকে জিজ্ঞাসা করিব, “তুমি কি পূর্ণ হইয়া গিয়াছ?' জাহান্নাম বলিবে, “আরও আছে কি? আতা, মুজাহিদ ও মুকাতিল ইবনে সুলায়মান বলেছেন, এখানকার “হালমিম মাযীদ" (আরও আছে কি) এই প্রশ্নটি অস্বীকারার্থক। সুতরাং বক্তব্যটি দীড়াবে_ সকল জাহান্নামীকে জাহান্নামে প্রবেশ করানোর পর যখন আমি জাহান্নামকে বলবো, তুমি কি পূর্ণ হয়ে গিয়েছো, তখন সে বলবে, আরো আছে নাকি? আমার তাফসীরে মাযহারী/৮০ মধ্যে আর তো কোনো খালি জায়গা নেই। আমি তো ভরপুর । কিন্তু ্রকৃত কথা এই যে, এখানে “আরো আছে কি' বলে আরো অধিক কামনা করা হয়েছে। 25 ৮5554 জাহাননামীদেরকে অনবরত জাহান্নামে নিক্ষেপ করা বলতে থাকবে, আরো অধিক আছে কি? অবশেষে ] গাঁও ো।
— পৃষ্ঠা ৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।