Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 11
/ ৩৬৮
📝 লেখা 📖 পিডিএফ

ইবনে আবিদ্‌ দুন্ইয়াও হাদিসটি বর্ণনা করেছেন । জুহাক বলেছেন, তখন তাড়নাকারী হবে ফেরেশতা এবং সাক্ষী হবে মানুষের হাত-পা । আউফীর বর্ণনায় এসেছে, হজরত ইবনে আব্বাসও এরকম বলেছেন। ২২ সংখ্যক আয়াতে বলা হয়েছে__ “তুমি এই দিবস সম্পর্কে উদাসীন ছিলে, এখন আমি তোমার সম্মুখ থেকে পর্দা উন্মোচন করেছি। আজ তোমার দৃষ্টি গ্রখর' | এখানে “গিত্বআকা* অর্থ আখেরাতের বিষয়াদি গোপন রাখার আচ্ছাদন । অর্থাৎ উদাসীনতা, অন্যমনস্কতা, পৃথিবীর সমন্ভোগপকরণে মত্ত হয়ে শুভবিবেচনাকে অবরুদ্ধ করে রাখা । ওঁদাসীন্যের এই পর্দাকে আল্লাহপাক নাম দিয়েছেন “গিশাওয়াহ্‌ঃ (পর্দা) এবং “রইন* (জং)। যেমন এক আয়াতে বলা হয়েছে, “খতামাল্লহু আ'লা কুলুবিহিম ওয়া আ'লা সামই*হিম ওয়া আ'লা আব্সরিহিম গিশীওয়াহ্‌* । অপর এক আয়াতে বলা হয়েছে “কাল্লা বাল্‌ রানা আণলা ঝুলুবিহিম!। “ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ" অর্থ আজ তোমার দৃষ্টি প্রথর । অর্থাৎ দুনিয়ার মোহে অন্ধ ছিলে বলে আখেরাতের বিষয়ে তোমার অন্তর্দৃষ্টি তখন ছিলো তাফসীরে মাযহারী/৭৭ অন্ধ, কিন্তু আজ তো তুমি স্বচক্ষেই দেখতে পাচ্ছো সবকিছু । বাগবী লিখেছেন, মুজাহিদ বলেছেন, কথাটির মর্মার্থ আজ তোমার ও সকলের পাপ-পুণ্য ওজন করা হচ্ছে নিখুঁত নিক্তিতে, আর তা তো তুমি তীক্ষু দৃষ্টিতে দেখছোও । এরপরের আয়াতে (২৩) বলা হয়েছে___“তার সঙ্গী ফেরেশতা বলবে, এই তো আমার নিকট “আমলনামা প্রস্তুত” ৷ এখানে “ক্রীনুহু* অর্থ ওই ফেরেশতা, যে ব্যক্তি মানুষের কৃতকর্মের বিবরণ লেখার কাজে নিয়োজিত । “হাজা মা লাদাইয়্যা আ"তীদ্‌* অর্থ এই তো আমার নিকটে আমলনামা প্রস্তুত” ৷ “হাজা* (এইতো) এখানে ইঙ্গিতসূচক বিশেষ্য ৷ এর দ্বারা ইঙ্গিত করা হয়েছে ব্যক্তিবিশেষের প্রতি, অথবা তার আমলনামার প্রতি । এভাবে বক্তব্যটি দীড়ায়__ সত্যপ্রত্যাখ্যানকারীর সঙ্গে যে আমললেখক ফেরেশতা থাকে, সে তখন বলবে, যার আমল আমি লিখতাম, সে তো এখানে উপস্থিত । অথবা_ এই তো আমার কাছে তার আমলনামা । এরপরের আয়াতদ্বয়ে বলা হয়েছে__ “আদেশ করা হবে, তোমরা উভয়ে নিক্ষেপ করো জাহান্নামে প্রত্যেক উদ্ধত কাফেরকে_ (২৪) কল্যাণকর কাজে প্রবল বাধা প্রদানকারী, সীমালংঘনকারী ও সন্দেহ পোষণকারী (২৫)। এখানে “আলকুয়া” অর্থ তোমরা উভয়ে নিক্ষেপ করো । “উভয়ে অর্থ এখানে তাড়নাকারী ও সাক্ষ্যদাতা ফেরেশতা । অথবা দোজখে নিযুক্ত ফেরেশতাদের মধ্যে দু'জন ফেরেশতা । কিংবা সম্বোধিত জন প্রকৃতপক্ষে এখানে একজন । আর দ্বিবচন বিশিষ্ট ক্রিয়াটি এখানে উল্লেখ করা হয়েছে কাজটি দু*বার করবার জন্য । অর্থাৎ “নিক্ষেপ করো" “নিক্ষেপ করো" । অথবা “আলবুীয়া' ক্রিয়ার “আলিফ' এখানে দ্বিবচন নয়। বরং এটি হচ্ছে “নূনে খফীফা* থেকে পরিবর্তিত “আলিফ'। এর প্রকৃত রূপ ছিলো “আলকীয়ান' । কোনো কোনো উচ্চারণরীতিতে কথাটি “আলকীয়ান' রূপেই এসেছে । আর “আ'নীদ' অর্থ উদ্ধত, উন্নাসিক। “লিল খইর* কেল্যাণকর কাজ) অর্থ এখানে ফরজ জাকাত । অথবা এমন সম্পদ, যা দান করা ওয়াজিব । “মু”তাদিন' অর্থ ওই সীমালংঘনকারী, যে আল্লাহর এককত্ে আস্থাশীল নয় । আর “মুরীব* অর্থ আল্লাহ্‌র সত্তা, গুণবত্তা ও ধর্মের ব্যাপারে সন্দেহ পোষণকারী ৷ এরপরের আয়াতে (২৬) বলা হয়েছে___ “যে ব্যক্তি আল্লাহ্র সঙ্গে অন্য ইলাহ্‌ গ্রহণ করতো, তাকে কঠিন শান্তিতে নিক্ষেপ করো" । একথার অর্থ__ তখন তাদের সম্পর্কে এরকম আদেশও দেওয়া হবে যে, যারা আল্লাহ্‌র অংশীদার নির্ধারণ করতো, তাদেরকে কঠিন শান্তিতে নিপতিত করা হোক । “কঠিন শাস্তি” অর্থ এখানে__ দোজখের আগুনের শাস্তি এরপরের আয়াতে (২৭) বলা হয়েছে__ “তার সহচর শয়তান বলবে, হে আমাদের প্রতিপালক! আমি তাকে অবাধ্য করিনি । বস্তুত সে-ই ছিলো ঘোর বিভ্রান্ত" । হজরত ইবনে আববাস, মুকাতিল ও সাঈদ ইবনে যোবায়ের বলেছেন, তাফসীরে মাযহারী/৭৮ এখানে “কৃরীন* (সহচর) অর্থ ওই ফেরেশতা, যে মানুষের আমল লেখার কাজে নিয়োজিত । সাঈদ ইবনে যোবায়ের আরো বলেছেন, ওই ফেরেশতা একথা বলবে ওই সময়, যখন সত্যপ্রত্যাখ্যানকারীরা বলবে, ফেরেশতারা আমাদের আমল লেখার ব্যাপারে অতিরিক্ত করেছে। “মা আত্বগইতুহু" অর্থ আমি তাকে অবাধ্য করিনি । অর্থাৎ আমি আমার পক্ষ থেকে তাকে অবাধ্য সাব্যস্ত করিনি । আমল লেখার ব্যাপারে অতিরঞ্জিতও করিনি । কোনো কোনো বিদ্বান বলেছেন, এখানে “কৃরীন' অর্থ ওই শয়তান, যাকে নিযুক্ত করা হয় সত্যপ্রত্যাখ্যানকারীদের জন্য । অর্থাৎ সত্যপ্রত্যাখ্যানকারী তখন বলবে, শয়তানই আমাকে সঠিক পথ থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়েছিলো । জবাবে শয়তান বলবে, না। আমি তাকে পথভ্রষ্ট হতে বাধ্য করিনি । আমি তো দিয়েছিলাম কেবল প্রচ্ছন্ন এররোচনা । বন্তৃত সে নিজেই ছিলো ঘোরতর ভ্রান্তিতে নিমজ্জিত। সেকারণেই তো সে আমার গ্ররোচনাকে মনে করেছিলো গ্রহণযোগ্য ৷ অবশ্য প্রকৃত অবস্থা এরকমই । যখন আকিদা- ॥|11.011100119.00

— পৃষ্ঠা ৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।