Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 11
/ ৩৬৮
📝 লেখা 📖 পিডিএফ

আল্লাহ বলিবেন, “আমার সম্মুখে বাকবিতপ্ডা করিও না; তোমাদিগকে আমি তো পূর্বেই সতর্ক করিয়াছি । । “আমার কথার রদবদল হয় না এবং আমি আমার বান্দাদের প্রতি কোন অবিচার করি না।? আলোচ্য আয়াতসমূহের সবগুলো ক্রিয়াই ব্যবহার করা হয়েছে অতীতকালের ৷ এভাবে এখানে একে একে উপস্থাপন করা হয়েছে মৃত্যু, কিয়ামত এবং মহাবিচারের তাফসীরে মাযহারী/৭৫ দিবসে সংঘটিতব্য বিষয়াবলীর কথা । সন্দেহাতীত ও সুনিশ্চিতার্থক বিষয়ে এভাবেই বক্তব্য উপস্থাপন করা হয় । এভাবে এখানে একথাটি বুঝিয়ে দেওয়া হয়েছে যে, অতীতের ঘটনাবলী যেমন নিঃসন্দিগ্ধ, তেমনি নিঃসন্দিগ্ধ হচ্ছে মৃত্যু, কিয়ামত, পুনরুখান, বিচারানুষ্ঠান ইত্যাদি । এখানে “সাকরাতুল মাউত' অর্থ মৃত্যুকালীন যন্ত্রণা। “বিল হাকৃকি' অর্থ সত্যই । কথাটির “বা হচ্ছে একটি সকর্মক বাচক। সুতরাং “বিল হাকৃকি* হচ্ছে 'জ্বাআত, ক্রিয়ার কর্মপদ । এভাবে এখানে একথাই বলতে চাওয়া হয়েছে যে, প্রকৃত অর্থে পৃথিবী ও পৃথিবীর বন্তুনিচয়ের কোনো মূল্য নেই । সুতরাং তা কল্পনা সদৃশ। বাস্তব জগত হচ্ছে মৃত্যুপরবর্তী জগত। মৃত্যুর মাধ্যমে সে জগতে প্রবেশ সকলের জন্য অনিবার্ধ। সুতরাং মৃত্যুই বাস্তব এবং মৃত্যুযন্ত্রণাও চরম সত্য ৷ অথবা “বিল হাকৃব্বি* কথাটির অর্থ হবে এখানে___ মৃত্যুর অঙ্গীকার সত্য, যার অন্যথা হওয়া অসম্ভব । কিংবা “সত্যই' কথাটির অর্থ হবে__ মৃত্যুপরবর্তী যে পুরস্কার ও তিরস্কারের অঙ্গীকার করা হয়েছে, তা অবশ্যই সত্য । মানুষকে সৃষ্টি করা হয়েছে তো সেই উদ্দেশ্যেই । সুতরাং সত্য মৃত্যুযন্ত্রণাও। আবার এরকমও হতে পারে যে, “বিল হাবৃব্বি* এর “বা* বর্ণটি এখানে সঙ্গতার অর্থ প্রদায়ক। অর্থাৎ মৃত্যুর তিক্ততা মৃত্যুকে সঙ্গে করে নিয়ে আসবেই। এভাবে বক্তব্যটি দীড়াবে__ মৃত্যুযাতনা ও মৃত্যু যেমন সত্য, তেমনি সত্য মৃত্যুপরবর্তী অবস্থাসমূহও । “জালিকা' অর্থ এটা । অর্থাৎ এই মৃত্যু যন্ত্রণা, মৃত্যু, অথবা মৃত্যু পরবর্তী অবস্থাসমূহ। “তাহীদ্‌* অর্থ অব্যাহতি চাও, পলায়ন করতে চাও । অর্থাৎ তোমরা ছিলে মৃত্যুর প্রতি পরান্যুখ। ছিলে কৃতকর্মের প্রতিফল অস্বীকারকারী ৷ এর পূর্বে এখানে উহ্য রয়েছে “ইউকৃলু"* ক্রিয়াটি। এভাবে বক্তব্যটি দীড়াবে___ মহাবিচারের দিবসে সত্যপ্রত্যাখ্যানকারীদেরকে দ্যাখো মৃত্যু ও মৃত্যু সম্পর্কিত সকলকিছুই তো ঘটলো, যেগুলোকে তুমি অস্বীকার করেছিলে । আবু নাঈম তীর “হুলিয়া' পুস্তকে লিখেছেন, হজরত ইবনে আব্বাস বলেছেন, কোনো মানুষ যদি সমুদ্রে ডুবে মারা যায়, তার রক্ত-গোশত খেয়ে ফেলে সমুদ্রের মৎস, অবশিষ্ট থাকে কেবল হাড়-হাডডি। জোয়ারের জলে সেগ্তলো ভাসতে ভাসতে চলে আসে তটভূমিতে, ক্রমে ক্রমে হতে থাকে জীর্ণ, জীর্ণতর। এরপর কোনো উট যদি সেগুলো খেয়ে ফেলে, তারপর সেগুলো পরিণত হয় উটের বিষ্ঠায়। কোনো মুসাফির সেখানে এসে শুকনো ঝিষ্ঠাকে যদি ব্যবহার করে জ্বালানীরূপে ৷ আগুন নিভে যাবার পর সেগুলো হয়ে যায় ছাই । ওই ছাইগুলো যদি বায়ুপ্রবাহের মাধ্যমে ছড়িয়ে যায় পৃথিবীর বিভিন্ন স্থানে, তবুও সেগুলো একত্রিত হবে । পুনজীবিত হবে ওই মানুষ, যখন ফুকার ধ্বনিত হবে ইম্রাফিলের শিঙ্গায়। পরবর্তী আয়াতসমূহে বিবৃত হয়েছে সেই শিঙ্গার ফুৎকার ধ্বনি ও তৎপরবর্তী পরিস্থিতির বিবরণ । তাফসীরে মাযহারী/৭৬ ২০ সংখ্যক আয়াতে বলা হয়েছে__ “আর শিঙ্গায় ফুত্কার দেওয়া হবে, ওটাই শাস্তির দিন” ৷ এখানে “নুফিখা ফিস্সুর' অর্থ আর শিঙ্গীয় ফুৎকার দেওয়া হবে। “জালিকা' অর্থ ওই দিন। এভাবে বক্তব্যটি দীড়ায়_ আর যখন শিঙ্গার ফুকার ধ্বনিত হবে, তখন পুনরুথান ঘটবে সকলের । ওই দিন হবে মহাআতঙ্কের দিন । ২১ সংখ্যক আয়াতে বলা হয়েছে___ “সেদিন প্রত্যেক ব্যক্তি উপস্থিত হবে, তার সঙ্গে থাকবে চালক ও সাক্ষী” । এখানে “ওয়া জ্বাআত কুল্লু নাফ্সিন* অর্থ সেদিন প্রত্যেক ব্যক্তি উপস্থিত হবে । অর্থাৎ সেদিন বিশ্বাসী-অবিশ্বাসী, পুণ্যবান-পাপী সকলকেই সমবেত করা হবে বিচারের ময়দানে । “তার সঙ্গে থাকবে চালক ও সাক্ষী' অর্থ ফেরেশতারা তখন হবে তাদের পরিচালক ও পক্ষ- বিপক্ষের সাক্ষী । সাঈদ ইবনে মনসুর, আবদুর রাজ্জাক, ইবনে জারীর ও ইবনে আবী হাতেম আলোচ্য আয়াতের ব্যাখ্যাব্যপদেশে উল্লেখ করেছেন, হজরত ওসমান ইবনে আফফান বলেছেন, সেদিন প্রত্যেককে তাড়া করে নিয়ে যাবে একজন ফেরেশতা এবং আর একজন ফেরেশতা সাক্ষ্য প্রদান করবে তার কৃতকর্মের। ইবনে আবী হাতেম ও বায়হাকী বর্ণনা করেছেন, হজরত আবু হোরায়রা বলেছেন, সেই তাড়নাকারী হবে ফেরেশতা এবং সাক্ষী হবে তার আমল । ইমাম সুযফ্ুতী তার “আলবারযাখ' পুস্তকে সুপরিণত সুত্রে উল্লেখ করেছেন, যখন মহাপুনরুথথান ঘটবে, তখন পুণ্য ও পাপ লেখক ফেরেশতাছয় পুনঃউপস্থিত হবে প্রত্যেকের কাছে। তাদের গলায় ঝুলানো আমলনামাসমূহ তারা হস্তগত করবে তখন এবং তাদের সঙ্গে উপস্থিত হবে হাশরের ময়দানে ৷ ফেরেশতাছ্য়ের একজন হবে তখন তাড়নাকারী এবং অন্যজন হবে সাক্ষী । আবু নাঈম, ইবনে আবী হাতেম এবং ॥|11.011100117.00

— পৃষ্ঠা ৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।