আগের আয়াতের “আকৃরাবু* (নিকটতর) এর সঙ্গে । যদি তাই হয়, তবে বক্তব্যটি দীড়াবে__ আমি তো মানুষের ক্কন্বস্থিত ধমনী অপেক্ষা নিকটতর ৷ তাই তাদের কোনোকিছুই আমার অজানা নয় ৷ ফেরেশতাদের মুখাপেক্ষী আমি মোটেও নই । আমি তা-ও জানি, যা ফেরেশতারা জানে না। তবুও আমি তাদেরকে নিযুক্ত করেছি কেবল বিচার-সাক্ষাৎ প্রমাণ ইত্যাদির নিয়ম রক্ষার্থে। কেননা মহাবিচারের দিবসে আমি সর্বসমক্ষে ওই ফেরেশতাদেরকে সাক্ষী হিসেবে দীড় করাবো সত্যপ্রত্যাখ্যানকারীদের বিরুদ্ধে। মানুষের ডানে বামে আমি তাদেরকে বসিয়ে দিয়েছি সেকারণেই। “মা ইয়াল্ফিজু মিন কৃওলিন্* অর্থ মানুষ যে কথা উচ্চারণ করে । “রকীবুন আ+তীদ্" অর্থ পর্যবেক্ষণ-তৎপর প্রহরী । “রক্ীব' অর্থ পর্যবেক্ষক, যে সর্বক্ষণ দৃষ্টি নিবদ্ধ রাখে মানুষের কর্মকাণ্ডের উপর । “আ'"তীদ' অর্থ সতত বিদ্যমান, সদাতৎপর । হাসান বলেছেন, ফেরেশতারা মানুষের কাছ থেকে পৃথক হয়ে যায় তাদের দুই অবস্থায়, মলত্যাগের সময় এবং রতিক্রিয়াকালে । মুজাহিদ বলেছেন, ওই দুই ফেরেশতা মানুষের সকল আমলের বিবরণ লিখে নেয় । লিখে নেয় তাদের পীড়িত অবস্থার বিবরণও ৷ ইকরামা বলেছেন, যে সকল কাজ পুরস্কার অথবা তিরস্কারের সঙ্গে সম্পৃক্ত, ওই ফেরেশতাদ্ধয় লিখে রাখে কেবল সেগুলোই । বাগবী তার “মসনদ" গ্রন্থে লিখেছেন, হজরত আবু উমামা বাহেলী বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, পুণ্যলেখক ফেরেশতা থাকে মানুষের ডান দিকে এবং পাপ লেখক ফেরেশতা থাকে বাম দিকে । পুণ্য লেখক ফেরেশতা পাপ লেখক ফেরেশতাকে সব সময় শাসনে রাখে । মানুষ একটি পুণ্য করলে ডান দিকের ফেরেশতা পুণ্য লিখে রাখে দশটি । আর পাপ করলে সে বাম দিকের ফেরেশতাকে বলে, এখনই লিখো না। সাত ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করো। এর মধ্যে সে হয়তো তওবাও করে ফেলতে পারে। ইবনে রহ্ওয়াইহ্ তার “মসনদ" পুস্তকে এবং বায়হাকী তার “শো*বুল ইমান" গ্রন্থেও হাদিসটি লিপিবদ্ধ করেছেন। সূরা কৃফ ঃ আয়াত ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯ তাফসীরে মাযহারী/৭৪ মৃত্যুযন্ত্রণা সত্যই আসিবে; ইহা হইতেই তোমরা অব্যাহতি চাহিয়া আসিয়াছ। _॥ আর শিঙ্গায় ফুৎকার দেওয়া হইবে, উহাই শাস্তির দিন। ॥ সেদিন প্রত্যেক ব্যক্তি উপস্থিত হইবে, তাহার সঙ্গে থাকিবে চালক ও সাক্ষী। ) তুমি এই দিবস সম্বন্ধে উদাসীন ছিলে, এখন আমি তোমার সম্মুখ হইতে পর্দা উন্মোচন করিয়াছি। অদ্য তোমার দৃষ্টি প্রখর । ॥ তাহার সঙ্গী ফিরিশ্তা বলিবে, “এই তো আমার নিকট “আমলনামা প্রস্তুত ।” ॥ আদেশ করা হইবে, তোমরা উভয়ে নিক্ষেপ কর জাহান্নামে প্রত্যেক উদ্ধত কাফিরকে__ [॥ কল্যাণকর কাজে প্রবল বাধাদানকারী, সীমালংঘনকারী ও সন্দেহ পোষণকারী । [ যে ব্যক্তি আল্লাহ্র সঙ্গে অন্য ইলাহ্ গ্রহণ করিত তাহাকে কঠিন শান্তিতে নিক্ষেপ কর। ॥ তাহার সহচর শয়তান বলিবে, “হে আমাদের প্রতিপালক! আমি তাহাকে অবাধ্য করি নাই। বন্তৃত সে-ই ছিল ঘোর বিভ্রান্ত । ॥|11.911100119.001
— পৃষ্ঠা ৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।