Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 11
/ ৩৬৮
📝 লেখা 📖 পিডিএফ

আল্লাহ্র রয়েছে আলো ও আধারের সত্তর হাজার পর্দা। ওই পর্দা উন্মোচিত হলে তার জ্যোতির ঝলকে ভস্মীভূত হয়ে যাবে সমগ্র সৃষ্টি । আবার আল্লাহ্র সিফাতের স্তরও অপরিমেয় । যেমন তিনি এরশাদ করেন “ওয়ালাও আন্না মাফীল আরছি মিন শাজ্বরাতিন আকৃলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্ুহু মিম বা*দিহী লিসাব্আতি আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লহ্‌* (ভূপৃষ্ঠের সকল বৃক্ষকে যদি কলম বানানো হয়, আর সমুদ্বের পানিকে করা হয় কালি, যুক্ত করা হয় আরো সাতটি সমুদ্বরকে এবং এভাবে যদি আল্লাহ্‌র বাণী লিপিবদ্ধ হতে থাকে, তবে দেখা যাবে সমুদ্র নিঃশেষ হয়েছে, কিন্তু আল্লাহ্‌র বাণী অনিঃশেষ)। অপর এক আয়াতে বলা হয়েছে “মা ইনদাকুম ইয়ানফাউ ওয়ামা ইন্দাল্লহি বাক্‌* (তোমাদের কাছে যা আছে, তার সবকিছুই শেষ হয়ে যাবে, অবশিষ্ট থাকবে কেবল তা, যা রয়েছে আল্লাহ্‌র নিকটে)। হজরত মোজাদ্দেদে আলফে সানি বলেছেন, আল্লাহতায়ালা পরের পরে, আরো পরে, তার পরেরও পরে । এই পরবর্তীতা নৈকট্যের দিক থেকে, দূরত্বের দিক থেকে নয়। অর্থাৎ আল্লাহ্‌র সিফাতের €েণবত্তার) প্রতিবিন্ব সৃষ্টির এতো কাছে যে, সৃষ্টি নিজেও তার সত্তার ততো কাছে নয়। এভাবে প্রতিবিদ্ব অপেক্ষা তাদের আরো কাছে তার মূল সিফাত এবং সিফাত অপেক্ষাও নিকটতর তার জাত সেত্তা)। তাফসীরে মাযহারী/৭২ উপযোগ ঃ আলোচ্য আয়াতে আল্লাহতায়ালার যে অবোধ্য নৈকট্যের উল্লেখ করা হয়েছে, সে নৈকট্য হচ্ছে সাধারণ নৈকট্য । এর মধ্যে মুমিন-কাফের, সকলেই এক বরাবর । আর তার বিশেষ নৈকট্যাধারী কেবল বিশ্বাসীগণ ৷ এ দু*টো নৈকট্য কখনো এক নয়। বরং এ দু"টোর মধ্যে রয়েছে কেবল নামের সাদৃশ্য । প্রকৃতার্থে কোনো মিলই এ দু”টোর মধ্যে নেই। উভয়ের পার্থক্য অনুভূত হতে পারে কেবল অন্তর্দৃষ্টির নূর এবং কোরআন-সুন্াহ্‌ দ্বারা । বিভিন্ন আয়াতে আল্লাহ্‌র বিশেষ নৈকট্যের কথা বিবৃত হয়েছে এভাবে _ ১. সেজদা করো ও নৈকট্য লাভ করো ২. আল্লাহ আমাদের সঙ্গে ৩. নিশ্চয় আমার সঙ্গে রয়েছেন আমার প্রভূপালনকর্তা ৪. আরশীধিপতির নিকটে অবস্থিত ৫. ক্ষমতাবান মালিকের নিকট ৬. তিনি আরো নিকটবর্তী হলেন, উপনীত হলেন দুই ধনুকের জ্যা এর সমদূরতে, অথবা হলেন আরো অধিক সন্নিকটবর্তী । রসুল স. বলেছেন, আল্লাহ্‌ বলেন, বান্দারা নফল ইবাদতের মাধ্যমে আমার নিকটতর হতে থাকে । এই নৈকট্যকেই বলা হয় বেলায়েত । বেলায়েতের মর্যাদা ও স্তর রয়েছে অসংখ্য । এই বিশেষ নৈকট্যের বিপরীত যে দুরত্ব, তা নির্ধারিত কেবল সত্যপ্রত্যাখ্যানকারীদের জন্য । যেমন আল্লাহ এরশাদ করেন__ ১. দূরত্ব হচ্ছে আদ জাতির জন্য ২. ছামুদ জাতির জন্যই দূরবর্তীতা ৩. সীমালংঘনকারী সম্প্রদায়ই দূরবর্তী । সূরা কৃফ $ আয়াত ১৭, ১৮ স্মরণ রাখিও, “দুই গ্রহণকারী" ফিরিশ্তা তাহার দক্ষিণে ও বামে বসিয়া তাহার কর্ম লিপিবদ্ধ করে; । মানুষ যে কথাই উচ্চারণ করে তাহার জন্য তৎপর প্রহরী তাহার নিকটেই রহিয়াছে । আলোচ্য আয়াতদ্বয়ের মর্মার্থ হচ্ছে__ হে মানুষ! ভুলে যেয়ো না যে, তোমার সকল কর্মকাণ্ডের বিবরণ লিপিবদ্ধ করে আমা কর্তৃক নিযুক্ত তোমাদের দক্ষিণ ও বাম স্কন্ধের ফেরেশতা । তারা সতত জাথত, সতর্ক । তৎপর তোমাদের কোনো উচ্চারণ ও আচরণই তাদের বিবরণ থেকে বাদ পড়ে না। এখানে “ইজ ইয়াতালাকৃকাল মুতালাকৃক্য়ান' অর্থ দুই গ্রহণকারী ফেরেশতা । “ইয়াতালাকৃবী* ক্রিয়ার কর্মকারক এখানে রয়েছে উহ্য । ওই উহ্য কর্ম হচ্ছে মানুষের কথা ও কাজ । তারা তা অবলোকন করে ও লিখে নেয়। তাফসীরে মাযহারী/৭৩ “আ'নিল ইয়ামীনি ওয়া আনিশ্‌ শিমালি কৃয়ীদ্‌' অর্থ তার দক্ষিণে ও বামে বসে তার কর্ম লিপিবদ্ধ করে । জেরদাতা ও জেরবিশিষ্ট মিলে সম্বন্ধযুক্ত হয়েছে “কৃুয়ীদ' এর সাথে । আর “বৃয়ীদ' হয়েছে “আল মুতালাকৃক়্ান' এর অনুবর্তী ৷ “আ*নিল ইয়ামিন' এর পরেও একটি “কৃয়ীদ' উহ্য রয়েছে। অর্থাৎ তাদের একজন বসে আছে ডানে, আর একজন বামে । “কৃয়ীদুন” হচ্ছে “কৃয়িমুন” এর বিপরীতার্থক শব্দ। এর অর্থ উপবেশনকারী, দৃঢ় অবস্থান গ্রহণকারী । মুজাহিদ বলেছেন, “কুয়ীদুন' অর্থ অপেক্ষমান । আর এখানকার “ইজ ইয়াতালাবৃবাী কথাটির সম্পর্ক রয়েছে একটি উহ্য ক্রিয়া “উজ্কুর* (স্মরণে রেখো) এর সঙ্গে। অথবা কথাটি সম্পর্কযুক্ত 1|1|.01100119.001)

— পৃষ্ঠা ৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।