প্রথমে বলা হয়েছে_ আমিই মানুষকে সৃষ্টি করেছি এবং তার প্রবৃত্তি যে কুমন্ত্রণা দেয়, তা আমি জানি” । এখানে “মা তুওয়াসবিসু* অর্থ কুমন্ত্রণা দেয়। “ওয়াস্ওয়াসা' অর্থ কুমন্ত্রণা, অন্তরস্থিত কল্পনা । এর আভিধানিক অর্থ গোপন আওয়াজ । এভাবে বক্তব্যটি দীঁড়ায়__ যেহেতু আমিই মানুষের সৃষ্টিকর্তা, তাই তার সবকিছুই আমি জানি । জানি তার প্রবৃত্তির কুমন্ত্রণা সম্পর্কেও । তাফসীরে মাযহারী/৭০ এরপর বলা হয়েছে__ “আমি তার গ্রীবাস্থিত ধমনী অপেক্ষাও নিকটতর' । এখানে “হাবলুন* অর্থ ধমনী, রগ । আর “ওয়ারীদ” হচ্ছে এর বিবরণ । যেমন *শাজ্বীরাতুল ইরাক' (নিমগাছ) “ইয়াওমুল জুমআ” (জুমআর দিন)। একথা দু*টোর মধ্যেও রয়েছে বিবরণের সম্পর্ক। “ওয়ারীদ" বলে কণ্ঠনালীর ডান ও বামের রগ দুটিকে, যেগুলোর সম্পর্ক রয়েছে হর্থপিখ্ডের সঙ্গে । রগ দু'টি মাথা থেকে ঘাড়ের দিকে নেমে এসেছে । কেউ কেউ বলেছেন, যন্ত্রণা এই দুই রগ বেয়ে অবতরণ করে। “নাহনু আকৃ্রাবু' অর্থ আমি নিকটতর। আলেমগণ এই “নিকটতর”* কথাটির ব্যাখ্যা করেছেন বিভিন্রভাবে। কেউ কেউ বলেছেন, আল্লাহ্র এই নৈকট্য হচ্ছে জ্ঞানগত নৈকট্য । অবয়বগত নৈকট্যের কল্পনা আল্লাহ্র জন্য অসম্ভব । কেননা তিনি অবয়বের অতীত । তিনি যে আনুরূপ্যবিহীন। তাই স্থানগত দূরত্ব ও নৈকট্যের ধারণা থেকে তিনি সতত মুক্ত ও পবিভ্র। বায়যাবী এই অভিমতটিকেই পছন্দ করেছেন । এমতাবস্থায় বক্তব্যটি দীড়ায়__ মানুষ তার নিজের যতখানি নিকটে, আল্লাহ্র জ্ঞান তার তদপেক্ষাও নিকটতর ৷ অথবা__ গ্রীবাস্থিত ধমনী অপেক্ষা অধিক নৈকট্যও যদি ধরা হয়, তবু তা হবে রূপকার্থক, প্রকৃতার্থক নয়। অর্থাৎ এমতোক্ষেত্রেও কথাটির প্রকৃত অর্থ হবে__ জ্ঞানগত নৈকট্যই। এখানে কথাটি প্রয়োগ করা হয়েছে উপমা হিসেবে । যেমন আরববাসীরা বলেন “মৃত্যু আমার কাছে থ্রীবাদেশের ধমনী অপেক্ষা নিকটতর*। বাগবী কথাটিকে ব্যাখ্যা করেছেন এভাবে__ আমি মানুষ সম্পর্কে এতো বেশী জানি, যা তারা নিজেরাও নিজেদের সম্পর্কে জানে না। কেননা মানুষের এক অঙ্গ অন্য অঙ্গের জানার অন্তরায় হয়, কিন্তু আল্লাহ্র ক্ষেত্রে এরকম কোনো অন্তরায়ই নেই। এমতো ব্যাখ্যার প্রেক্ষাপটে এরকমও বলা যেতে পারে যে, চিকিৎসক রোগীর গ্রীবাদেশের রগের চেয়েও নিকটতর | কেননা রোগের ব্যাপারে রোগী অপেক্ষা চিকিৎসক অধিক অভিজ্ঞ। এটা একটা যুক্তির কথা বটে, কিন্তু আল্লাহ্র জ্ঞান যুক্তিরও অতীত, আনুরূপ্যবিহীন ৷ এভাবে মর্মীর্থ দাড়ায়__ মানুষ তার নিজের সম্পর্কে কিছু না জানালেও আল্লাহ্ তার সবকিছু জানেন । এরকম ব্যাখ্যা করা সত্বেও সৃষ্টির জ্ঞানের সঙ্গে আল্লাহ্র অসীম জ্ঞানের এক ধরনের তুলনার উপস্থিতি থেকেই যায়, তাই আমার মতে এধরনের ব্যাখ্যাও বিশুদ্ধ নয়। কেননা তার জ্ঞান যে তুলনারহিত, আনুরূপ্যের অতীত। সুফি-আউলিয়াগণ বলেন, সৃষ্টির সঙ্গে আল্লাহ্র নৈকট্য সত্তাগত-__ স্থান, কাল বা অবস্থাগত নয়। আর এমতো নৈকট্য অনুভূত হতে পারে কেবল অন্ত্ৃষ্টির (ফেরাসাতের) দ্বারা! ইন্দ্রিয়জ জ্ঞান এ বিষয়টি অনুধাবন করতে অক্ষম ৷ তাই এর ভাষাগত ব্যাখ্যা হয়ই না। তবে বিষয়টিকে বুঝবার চেষ্টা করা যেতে পারে এভাবে__ সমগ্র সৃষ্টির অস্তিত্ব ও স্থায়িতের জন্য অবশ্যন্ভাবী অস্তিত্বের (ওয়াজিবুল অজুদের) অবশ্যই প্রয়োজন । যেমন ছায়ার অস্তিত ও স্থায়িত্রে জন্য প্রয়োজন মূল বস্তুর । ছায়া সব সময় তার তাফসীরে মাযহারী/৭১ মূল বস্তুর মুখাপেক্ষী । মূল না থাকলে তার প্রতিবিদ্বও থাকতে পারে না। আর মূল বন্ত তার ছায়ার যতখানি নিকটে, ছায়াও তার নিজের ততখানি নিকটে নয় । তেমনি সম্ভাব্য অস্তিত্ব (মুম্কিনুল অজুদ) অর্থাৎ সৃষ্টিও তার সত্তার ততোটা নিকটে নয়, যতোটা নিকটে অবশ্যন্ভাবী অস্তিত্ব, অর্থাৎ আল্লাহ্। অতএব বুঝতে হবে, সৃষ্টিকে অস্তিতৃ ও স্থায়িত্ব পেতে গেলে তার স্রষ্টাকে নির্ভর করতেই হবে। নতুবা তার বিদ্যমানতাই থাকবে না। যেমন “জায়েদ' নামক কোনো ব্যক্তিকে “জায়েদ* বলা যেতে পারবে তখনই, যখন তার বিদ্যমানতা থাকবে । সুতরাং কাউকে যদি “জায়েদ' বলা হয়, তবে বুঝতে হবে তার অস্তিত্ব রয়েছে। আর একথাও বুঝে নিতে হবে যে, সে তার সত্তার যতোখানি নিকটে, তার চেয়ে অধিক নিকটে তার স্রষ্টা । সুতরাং জাতে মুমকিনের (সম্ভাব্য সত্তার) চেয়ে অজুদে মুমকিন এতো কাছে যে, মুম্কিন তার সত্তারও এতো কাছে নয়। কেননা সম্ভাব্যের দ্বারা সম্ভাব্যের অপসৃতি সিদ্ধ। এরকম অপসৃতি অসভব হতে পারে কেবল তখন, যখন ওই বস্তু হয় স্বাধিষ্ঠ বা স্বতিষ্ঠ। এরকম না হলে তার অপসৃতি অসম্ভব হতে পারে না। অতএব, একথা আর বুঝতে বাকী থাকে না যে, আল্লাহতায়ালার সত্তা তার সৃষ্টির নিজ্ব সত্তা অপেক্ষা সমীপতর ৷ বোধগম্যতার দিক থেকে যদিও বিষয়টি সুদূরবর্তী, তথাপিও সত্তাগত দিক থেকে সন্নিকটতর । ন্মর্তব্য যে, অজুদ বা সত্তা এখানে ক্রিয়ামূলগত অর্থবিশিষ্ট নয় । বরং অজুদ এখানে এমন সিফাত বা গুণ, যার ছারা প্রকাশ পায় বস্তুর বিদ্যমানতা। সুফী-দরবেশগণ সমগ্র সৃষ্টিকে সম্বদ্ধিত করেন প্রতিবিষ্বের বৃত্তের (দায়রায়ে জেলালের) সঙ্গে । এভাবে প্রতিবিম্বকে আল্লাহ্র সিফাতের সঙ্গে এবং সিফাতকে তার জাতের সঙ্গে। প্রতিবিদ্বের বৃত্তে আবার রয়েছে বহুতর স্তর । যেমন রসুল স. বলেছেন, ॥|11.011100117.00
— পৃষ্ঠা ৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।