বসলো অগ্রিকৃগুটির। অল্পক্ষণ পরেই অগ্নিশিখা এগিয়ে এসে গ্রাস করলো হিমিয়ারীদের অর্থসামথ্রীগুলোকে ৷ তারপর ফিরে গেলো স্বস্থানে । আলেমগণ তাঁদের ধর্মগ্রন্থ পাঠ করতে লাগলেন । আগুনের উত্তাপে কেবল ঘাম নির্গত হতে লাগলো তাদের কপাল থেকে । আর কোনো ক্ষতি তাদের হলো না । হিমিয়ারীরা এদৃশ্য দেখে সম্িত ফিরে পেলো । মন থেকে মুছে গেলো তাদের অগ্নিপূজার প্রভাব । সত্য ধর্মকে তারা গ্রহণ করলো মনে প্রাণে । ইবনে আবী হাতেমের বর্ণনায় এসেছে, রাককাশী বলেছেন, আবু কুরাব আসআদ হিমিয়ারী ছিলেন তুব্বা সম্প্রদায়ভূত। তিনি রসুল স. এর প্রতি ইমান এনেছিলেন তার মহাআর্বিভাবের সাত শত বৎসর পূর্বে । এক বর্ণনায় এসেছে, হজরত কা'ব বলেছেন, আল্লাহ্ তুব্বা সম্প্রদায়ের নিন্দা করেছেন, কিন্তু তুব্বা আসআদকে মন্দ বলেননি । উম্মতজননী হজরত আয়েশা সিদ্দীকা বলেছেন, তোমরা তুব্বা আসআদের নিন্দা কোরো না। কেননা সে ইসলাম গ্রহণ করেছিলো । হজরত আবু হোরায়রা বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, আমি জানি না তুব্বা নবী ছিলেন কিনা । “তারা সকলেই রসুলদেরকে মিথ্যাবাদী বলেছিলো'__ একথার অর্থ ওই সকল বিনাশগ্রাপ্ত সম্প্রদায়ের প্রত্যেকেই ছিলো নবী-রসুলগণকে অস্বীকারকারী । কেননা একজন নবীকে অস্বীকার করার অর্থ সকল নবীকেই অস্বীকার করা । সেজন্যই এখানে বলা হয়েছে রসুলগণকে । এরকমও বলা যেতে পারে যে, তারা সকলেই ছিলো আল্লাহ্র এককত্ে ও সর্বময়তে অবিশ্বীসী । আর আল্লাহ্র প্রতি বিশ্বাস যাদের নেই, কোনো রসুলেই তাদের বিশ্বাস থাকার কথা নয়। সেজন্যই এখানে বলা হয়েছে___ তারা সকলেই মিথ্যাবাদী বলেছিলো রসুলগণকে । “ফাহাকৃক্া ওয়াঈদ” অর্থ ফলে তাদের উপর আমার শাস্তি আপতিত হয়েছে। অর্থাৎ তারা আমার বার্তাবাহকগণকে মিথ্যাবাদী বলেছিলো বলেই তাদের উপরে নেমে এসেছিলো সর্ববিধ্বংসী শাস্তি। এরপরের আয়াতে (১৫) বলা হয়েছে__ “আমি কি প্রথমবার সৃষ্টি করেই ক্রাত্ত হয়ে পড়েছি? বস্তুত সৃষ্টি বিষয়ে তারা সন্দেহে পতিত । এখানে “আফাআ"য়ীনা* অর্থ আমি কি ক্লান্ত হয়ে পড়েছি? অভিধানগ্রন্থে রয়েছে “আইয়্যা বিল আমরি' অর্থ সে উদ্দেশ্য সিদ্ধির কোনো পথ পায়নি । অথবা উদ্দেশ্য সফল করতে সে অক্ষম, শক্তিহীন । “আফাআ"য়ীনা*র “হামযা" অক্ষরটি এখানে অস্বীকৃতিসূচক প্রশ্ন । এর পরের “ফা* অক্ষর হচ্ছে সংযোজক অব্যয়। এখানকার প্রথমবার সৃষ্টি' কথাটির সম্পর্ক রয়েছে ৬, ৭, ৮, ৯, ১০ ও ১১ সংখ্যক আয়াতের বক্তব্যের সঙ্গে । মধ্যবর্তী আয়াতগুলো ভিন্ন প্রসঙ্গের । এভাবে আলোচ্য আয়াতের মর্মার্থ দাড়ায়_ আমিই সৃষ্টি করেছি অটুট আকাশ । ভূপৃষ্ঠকে সুবিস্তৃত করে তার উপরে স্থাপন তাফসীরে মাযহারী/৬৯ করেছি শৈলমালা। মৃত্তিকায় উদগত করেছি শ্যামল তরুশ্রেণী। আর আমিই আকাশ থেকে বর্ষণ করি কল্যাণকর বারিপাত। এভাবে নিশ্চিত করি প্রাণীকুলের জীবিকাকে। এতোকিছু সৃষ্টি করেও যখন আমি পরিশ্রাত্ত হইনি, তখন ধ্বংস করার পর এগুলোকে পুনরায় সৃষ্টি করতে আমি পরিশ্রাত্ত হবো কেনো? প্রথম সৃষ্টি অপেক্ষা দ্বিতীয় সৃষ্টি তো অধিকতর সহজ । সুতরাং এ বিষয়ে সন্দেহ করার কোনো কারণ তো নেই । অথচ তারা জ্ঞানহীনদের মতো এখনো সন্দেহকে প্রশ্রয় দিয়ে চলেছে। “ফী লাবসিন' অর্থ সন্দেহে পতিত । “লাবসুন” অর্থ মিশ্রিত হওয়া, সদৃশ হওয়া । মর্মার্থ_ সন্দেহ । আর এর অভিধানগত অর্থ__ কোনো কিছু গোপন করা । সন্দেহের মধ্যে মিশ্রিত ও গোপন থাকে সত্য-মিথ্যা দুটোই । তাই সন্দেহকে বলা হয় “লাবস*। “লবন জ্বাদীদ্* অর্থ দ্বিতীয় সৃষ্টির বিষয়ে । রসুল স. বলেছেন, আল্লাহ বলেন, আদমসত্তানেরা আমার বিষয়ে মিথ্যা আরোপ করে । অথচ এটা তাদের জন্য নিতান্তই অসমীচীন। তারা আমাকে গালি দেয় । এটাও তাদের জন্য অতিশয় অসঙ্গত। তারা মিথ্যা আরোপ করে এভাবে___ বলে, আল্লাহ আমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন, কিন্তু মৃত্যুর পর দ্বিতীয় বার আর সৃষ্টি করতে পারবেন না। অথচ দ্বিতীয় সৃষ্টি প্রথম সৃষ্টির চেয়ে সহজ । আর তারা গালি দেয় এভাকে__ বলে আল্লাহ্র সঙ্গিনী ও সন্তান-সন্ততি আছে। অথচ আমি চির অমুখাপেক্ষী আমি কারো দ্বারা জাত যেমন নই, তেমনি নই কারো জন্মদাতা । ভার্ষা ও সম্তান-সত্ততি গ্রহণ থেকে আমি চিরপবিভ্র । আমি এক, একক, অদ্বিতীয়, অবিভাজ্য, আনুরপ্যবিহীন, অংশীহীন ও অসমকক্ষ । হজরত আবু হোরায়রা থেকে হাদিসটি বর্ণনা করেছেন বোখারী । সূরা কৃফ £ আয়াত ১৬ ॥ আমিই মানুষকে সৃষ্টি করিয়াছি এবং তাহার প্রবৃত্তি তাহাকে যে কুমন্ত্রণা দেয় তাহা আমি জানি । আমি তাহার গ্রীবাস্থিত ধমনী অপেক্ষাও নিকটতর। ॥|॥11.911100117.001
— পৃষ্ঠা ৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।