একখণ্ড মেঘ । ছায়ার আশায় তারা ছুটে গেলো ওই মেঘের নিচে । কিন্তু মেঘ থেকে শুরু হলো অগ্নিবৃষ্টি। ফলে তাদের সকলেই মৃত্যুমুখে পতিত হলো অগ্নিস্পৃষ্ঠ হয়ে । “ওয়া কৃওমু তুব্বা" অর্থ এবং তুব্বা সম্প্রদায় । বাগবী লিখেছেন, কাতাদা বর্ণনা করেছেন, তুব্বা ছিলো ইয়েমেনের হিমিয়ারী বংশের এক সম্রাট । সে তার অভিযান পরিচালনা করেছিলো হীরা থেকে সমরখন্দ পর্যন্ত । তার অনুসারী ছিলো অনেক । তাকে তুব্বা বলা হতো সেকারণেই ৷ আবার তুব্বাদের সংখ্যাও ছিলো অনেক । বিরতিহীনভাবে তারা সম্রাট হতো একজনের পর আর একজন । তাই তাদের সকল সম্রাটেরই সাধারণ উপাধি ছিলো তুব্বা ৷ তাদের পূর্বসূরীরা ছিলো অগ্নিউপাসক। কিন্তু উত্তরসূরীরা ছিলো সত্য ধর্মের অনুসারী । ইকরামা সূত্রে মোহাম্মদ ইবনে ইসহাক বর্ণনা করেছেন, হজরত ইবনে আব্বাস প্রমুখ সাহাবীগণ বলেছেন, সর্বশেষ তুববা ছিলেন আসআদ ইবনে আবু কুরাব ইবনে মালিক ইবনে ইয়াক্রিব। আসআদ পূর্ব দিক থেকে মদীনা পর্যন্ত এসেছিলেন। প্রত্যাবর্তনকালে তিনি তার প্রতিনিধিরূপে মদীনায় রেখে যান তার একপুত্রকে । তার ওই পুত্র নিহত হয় অজ্ঞাতনামা এক ব্যক্তি কর্তৃক । তুব্বা প্রতিশোধ গ্রহণের জন্য মদীনায় আগমন করলেন। সংকল্প করলেন, মদীনাকে তিনি ধুলিসাৎ করে দিবেন। মদীনাবাসী তার এ সংকল্লের কথা জানতে পেরে তাদের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হলো । তার বাহিনীকে প্রতিহত করলো মদীনার উপকণ্ঠে । তারা দিনের বেলায় যুদ্ধ করতো, আর রাতে করতো মেহমানদারী । এই বিষয়টি আসআদকে বিস্মিত করলো । মনে মনে বললো, এরা তো দেখছি বড়ই সম্ত্রান্ত। এমতাবস্থায় মদীনার দু'জন ইহুদী আলেম আসআদের সঙ্গে দেখা করে বললো, সম্াটপ্রবর! আপনার সংকল্প পরিহার করুন। কেননা আপনি যা চাইছেন, তা কম্মিনকালেও হবে না। কোনো না কোনো অদৃশ্য প্রতিবন্ধকতা আসবেই । আর অদৃশ্য বিপদ থেকে নিরাপদ থাকা আপনার পক্ষে সম্ভবও হবে না। কেননা এই স্থান অতি পবিত্র। এখানেই আগমন করবেন আল্লাহ্র সর্বশেষ বার্তাবাহক। তিনি জন্মগ্রহণ করবেন কুরায়েশ বংশে । তার পবিত্র নাম হবে মোহাম্মদ । মক্কা হবে তার জন্মস্থান এবং হিজরতের স্থান হবে মদীনা । আপনি তাফসীরে মাযহারী/৬৭ এখন যেখানে রয়েছেন, সেখানেই তার এবং তার সহচরবর্গের সঙ্গে যুদ্ধ হবে তীর শত্রুদের । ওই যুদ্ধে কিছুসংখ্যক লোক হবে নিহত এবং কিছুসংখ্যক আহত । আসআদ বললো, তিনি তো হবেন আল্লাহ্র নবী । তাহলে তার সঙ্গে আবার যুদ্ধ করার সাহস করবে কারা? আলেমদ্বয় বললেন, তার সম্প্রদায়ের লোকেরা সুদূর মক্কা থেকে এসে তার বিরুদ্ধে যুদ্ধ করবে । আলেমদ্ধয়ের কথা শুনে আসআদের ভাবাস্তর ঘটলো । আলেমগণ তাকে সত্য ধর্মের প্রতি আহ্বান জানালেন । আসআদও হষ্টচিত্তে গ্রহণ করলেন তাদের আহ্বান । তিনি তাদের উভয়কে যথোপযুক্ত সম্মানও প্রদর্শন করলেন । রণে ভঙ্গ দিয়ে যাত্রা করলেন স্বরাজ্যের দিকে । আলেমদ্বয়কেও নিলেন তার সহ্যাত্রীরূপে । পথিমধ্যে হুজায়েল গোত্রের কিছুসংখ্যক লোক তার সঙ্গে সাক্ষাত করলো । বললো, আমরা আপনাকে এমন এক ঘরের সন্ধান দিতে পারি, যার মধ্যে রয়েছে মোতি, জবরজদ ও রূপার খনি । সে ঘরটি রয়েছে মক্কায়। তারা আসআদকে এরকম কথা বলেছিলো অসৎ উদ্দেশ্যে। তারা জানতো সেখানে রয়েছে কাবাগৃহ। আর কাবাগৃহে অশুভ উদ্দেশ্যে গমনকারীদের ধ্বংস অনিবার্। আসআদ আলেম দু'জনের কাছে এ বিষয়ে পরামর্শ চাইলেন । তারা বললেন, কাবাগৃহ ছাড়া সেখানে আর কোনো বৃহৎ গৃহ রয়েছে বলে তো আমরা জানি না। আপনি ওই গৃহের তাওয়াফের নিয়তে সেখানে গমন করুন। হজ পালন করুন৷ সেখানে কোরবানী করুন ও মস্তক মুগ্ডন করুন। আসআদ তখন হুজায়েল গোত্রের লোকদের দুরভিসন্ধির কথা বুঝতে পারলেন । তাদেরকে বন্দী করে তাদের হাত পা কর্তন করালেন । তারপর তাদের চোখ বেঁধে ঝুলিয়ে দিলেন শূলীতে ৷ এরপর মক্কায় গিয়ে অবস্থান গ্রহণ করলেন শি*বে মাসালেহতে। কাবাগৃহকে পরিধান করালেন গিলাফ । তিনিই প্রথম ব্যক্তি, যিনি কাবাগৃহকে গিলাফ পরিধান করিয়েছিলেন । শি*বে মাসালেহ নামক স্থানে কোরবানী করলেন ছয় হাজার উট । ছয় দিন অবস্থান করলেন সেখানে । তাওয়াফ করলেন। মস্তক মুগ্ন করলেন। তারপর ফিরে গেলেন নিজ দেশে । কিন্তু ইয়েমেনের লোকেরা তাকে রাজধানীতে প্রবেশ করতে বাধা দিলো । বললো, আপনি আমাদের ধর্ম ছেড়ে দিয়েছেন। তাই এ রাজ্য শাসন করার অধিকার আপনার নেই । আসআদ হিমিয়ারীদেরকে সত্য ধর্ম গ্রহণের আমন্ত্রণ জানালেন । হিমিয়ারীরা বললো, ঠিক আছে কোন ধর্ম উত্তম, তার পরীক্ষা নেওয়া হোক । আমরা আগুনের আরাধনা করি । সুতরাং আগুনের কাছেই দেওয়া হোক বিচারের ভার । তুববা আসআদও তাদের কথায় সম্মত হলেন । বললেন, তোমরা ন্যায্য কথাই বলেছো । চলো আগুনের কাছেই যাওয়া যাক। ইয়েমেনের এক পাহাড়ের পাদদেশে ছিলো হিমিয়ারীদের অগ্নিমন্দির। বিশাল এক অগ্নিকুণ্ড সারাক্ষণ প্রজ্কলিত থাকতো সেখানে । ওই অগ্নিকুণ্ডের সামনে মাঝে মাঝে বিচার সালিশ নিয়ে হাজির হতো তারা । বাদী বিবাদীকে হাজির করতো তার সামনে । তখন আগুন এগিয়ে এসে গ্রাস করতো অপরাধীকে । কিন্তু নিরাপরাধ তাফসীরে মাযহারী/৬৮ ব্যক্তির কেশাগও সে স্পর্শ করতো না। সেই অগ্নিকুণ্ডের সামনেই উপস্থিত হলো সকলে । হিমিয়ারীরা সঙ্গে নিলো বিভিন্নরকমের নৈবেদ্য ও অর্থ। আর তুব্বা আসআদ সঙ্গে নিলেন আলেমদ্বয়কে । আলেমদ্বয় গলায় ঝুলিয়ে নিলেন ধর্মগ্রন্থ । সকলেই সামনে ॥|11.911100117.001
— পৃষ্ঠা ৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।