Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 11
/ ৩৬৮
📝 লেখা 📖 পিডিএফ

ক্রমাগত সাত রাত আট দিন ধরে। তুফান তাদেরকে মাটি থেকে শূন্যে তুলে পুনরায় আছড়ে ফেলেছিলো মাটিতে ৷ খেজুর গাছের কাণ্ডের মতো মাটিতে পড়েছিলো তাদের অসংখ্য লাশ । “ওয়া ফিরআ'উনা" অর্থ আর ফেরাউনের সম্প্রদায় । তাদেরকে হেদায়েতের জন্য প্রেরিত হয়েছিলেন নবী ভ্রাতৃদ্ধয় মুসা ও হারুন। আল্লাহ্‌ তাদেরকে বলেছিলেন, তোমরা মিসরের মহাসম্রাটের কাছে যাও। কেননা সে হয়ে পড়েছে আমার অবাধ্য । তাকে বলো, আল্লাহ্‌কে মান্য করো এবং আমাদের পথনির্দেশনা মেনে নাও। তাহলে হতে পারবে আল্লাহ্‌র প্রিয়ভাজন ৷ নবী ভ্রাতৃদ্বয় ফেরাউনের কাছে আল্লাহ্র আহ্বান পৌছে দিলেন । হজরত মুসা তার দাবির সমর্থনে প্রদর্শন করলেন মোজেজা । তার হাতের লাঠিটি তিনি ছেড়ে দিলেন মাটিতে । সঙ্গে সঙ্গে লাঠিটি হয়ে গেলো বিরাট এক অজগর । ছুটাছুটি করতে লাগলো তীব্রগতিতে । আবার যখন সেটিকে হাতে তুলে নিলেন, তখন সেটি হয়ে গেলো পূর্ববৎ একটি লাঠি। এছাড়াও তিনি তাকে দেখালেন শুভ্রোজ্বল হস্তের মোজেজী। তৎসত্বেও ফেরাউন তাকে মিথ্যা প্রতিপন্ন করলো । বললো, এতো দেখছি যাদুর খেলা । তারপর পারিষদবর্গের দিকে মুখ ফিরিয়ে বললো, আমিই তোমাদের বড় প্রভুপালক । শেষে এক সময় আল্লাহ্‌ তীর প্রিয় নবীকে জানালেন, তুমি আমার বান্দাগণকে নিয়ে গভীর নিশিথে মিসর ছেড়ে সিরিয়া অভিমুখে যাত্রা করো। হজরত মুসা তাই করলেন । বনী ইসরাইল জনতাকে নিয়ে রাতের আঁধারে সঙ্গোপনে তাফসীরে মাযহারী/৬৫ বেরিয়ে গেলেন মিসর ছেড়ে । সমুদ্রের পাড়ে পৌছে বাধ্য হলেন যাত্রা স্থগিত করতে । আল্লাহ নির্দেশ দিলেন, তোমার হাতের লাঠি দিয়ে সমুদ্ববক্ষে আঘাত করো । তিনি তাই করলেন । অমনি সমুদ্রবক্ষে সৃষ্টি হলো বারোটি শুক্কপথ। পানির দেয়াল দীড়িয়ে রইলো পথগুলোর উভয় পার্শ্বে । হজরত মুসার সঙ্গে বনী ইসরাইলের বারোটি গোত্র সমুদ্রপাড়ি দিলো ওই বারোটি পথ ধরে। ওদিকে ফেরাউন তার বিশালবাহিনী নিয়ে এসে উপস্থিত হলো সমুদ্রের পাড়ে । দেখলো সমুদ্বাভ্যত্তরের পথ ধরে এগিয়ে চলেছে বনী ইসরাইল জনতা । তারাও কালবিলম্ঘ না করে নেমে পড়লো সমুদ্রাভ্যন্তরের পথে। বনী ইসরাইলেরা যখন সমুদ্রের অপরপাড়ে পৌছে গেলো, তখন ফেরাউন ও তার বাহিনী মাঝ দরিয়ায় ৷ হঠাৎ ভেঙে পড়লো পানির দেয়ালগুলো । ডুবে মরলো ফেরাউন ও তার অনুসারীরা । মৃত্যুর পূর্বমুহূর্তে ফেরাউন চিত্কার করে বলে উঠলো, আমি স্বীকার করছি আল্লাহ ভিন্ন আর কোনো উপাস্য নেই। আল্লাহ্‌ বললেন, এখন তো স্বীকৃতি দানের সময় নয়। কেননা এখন শুরু হয়েছে সর্বনাশা শাস্তি । তুমি নিশ্চিত বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের পুরোধা । তাই তোমার মরদেহকে আমি পৃথিবীতে রক্ষা করবো পরবর্তী যুগের মানুষের জন্য একটি শিক্ষণীয় দৃষ্টান্ত হিসেবে । “ওয়া ইখওয়ানু লুত্ব* অর্থ এবং লুত সম্প্রদায় । হজরত লুতের সম্প্রদায়ও তার প্রতি মিথ্যারোপ করেছিলো । তিনিও আহ্বান জানিয়েছিলেন, হে আমার জাতিগোষ্ঠী! তোমরা পৌছে গিয়েছো নির্লজ্জতার চরম সীমায় । লিপ্ত হয়েছো সমকামের মতো ঘৃণ্য অপকর্মে। নারী জাতিকে পরিত্যাগ করে তোমরা নির্দিধায় উপগত হও পুরুষের উপর । এখনো সময় আছে। তওবা করো । আল্লাহ্র আযাবকে ভয় করো । মান্য করো আমার আনুগত্যকে । তারা বললো, হে লুত! তুমি আমাদেরকে অযথা উপদেশ দিতে এসো না। সংযত যদি না হও, তবে আমরা তোমাকে দেশ থেকে বের করে দিবো । হজরত লুত বললেন, আমি তোমাদের দুর্বৃত্তিকে অতিশয় ঘৃণা করি। শেষে আল্লাহ্‌ তার প্রিয় নবীকে নির্দেশ দিলেন, ভোর হওয়ার আগেই তুমি তোমার পরিবার পরিজন নিয়ে এই শহর ছেড়ে অন্যত্র গমন করো । হজরত লুত তাই করলেন । তিনি শহর ছেড়ে চলে যাবার পর ওই শহরে শুরু হলো প্রাণঘাতী প্রস্তর বৃষ্টি । ফলে সমূলে উৎপাটিত হয়ে গেলো তারা । হজরত লুতের এক স্ত্রীও ধ্বংস হয়ে গেলো তাদের সঙ্গে । কেননা সে ছিলো সত্যপ্রত্যাখ্যানকারিণী | এরপরের আয়াতে (১৪) বলা হয়েছে__ এবং আইকার অধিবাসী ও তুব্বা সম্প্রদায়; তারা সকলেই রসুলগণকে মিথ্যাবাদী বলেছিলো । ফলে তাদের উপর আমার শাস্তি আপতিত হয়েছে*। “আইকার অধিবাসী" অর্থ অরণ্যের অধিবাসী । তারাও তাদের প্রেরিত রসুল হজরত শোয়াইবকে মিথ্যা প্রতিপন্ন করেছিলো । তিনি যখন তাদেরকে বললেন, হে লোকসকল! তোমাদের কি আল্লাহ্র আযাবের ভয় নেই? শোনো, আমি তোমাদের প্রতি প্রেরিত একজন বিশ্বাসভাজন বার্তীবাহক ৷ সুতরাং আমার কথা তাফসীরে মাযহারী/৬৬ শোনো । আল্লাহকে ভয় করো এবং মেনে নাও আমার আনুগত্যকে । কেনা বেচার সময় মাপে ও ওজনে কম দিয়ো না। পৃথিবীতে বিভ্রাট সৃষ্টি কোরো না। তখন তার সম্প্রদায়ের লোকেরা বললো, তুমি একজন যাদুকবলিত লোক ছাড়া অন্য কেউ নও । তোমার মধ্যে বিশেষত্বও কিছু নেই । কেননা তুমি আমাদের মতোই মানুষ । তোমার কথা যদি সত্যই হয়, তবে এই মুহূর্তে আনয়ন করো তোমার কথিত আযাব । এভাবে তারা যখন সীমালংঘন করলো, তখন তাদের উপরে নেমে এলো ভয়ানক আযাব । শুরু হলো অসহ্য গরম । তারা আশ্রয় নিলো তাদের পর্বতাভ্যন্তরস্থিত নিরাপদ নিবাসে । সেখানেও শুরু হলো অসহনীয় উত্তাপ । প্রচণ্ড দাবদাহে অতিষ্ঠ হয়ে তাই তারা পুনরায় বেরিয়ে এলো উন্মুক্ত প্রান্তরে । সহসা দেখতে পেলো আকাশে ভাসছে ॥|11.011100117.001

— পৃষ্ঠা ৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।