Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 11
/ ৩৬৮
📝 লেখা 📖 পিডিএফ

“আসহাবে রাস' কারা ছিলেন, সে সম্পর্কে বিদ্বানগণ বিভিন্ন মত ব্যক্ত করেছেন। কোনো কোনো আলেম বলেছেন, এ ব্যাপারে অভিধানবেত্তাগণের মন্তব্যই সঠিক। অর্থাৎ ছামুদ জাতির এক শাখা গোত্রই আসহাবে রাস নামে পরিচিত। আবু রওয়াক সুত্রে বাগবী লিখেছেন, জুহাক বলেছেন, হাজরা মাউত জনপদে একটি কূপ ছিলো । ওই কূপের নাম ছিলো হাসুরা । নবী সালেহের বিশ্বস্ত অনুচরবর্ণের সংখ্যা ছিলো চার হাজার । তারা ছামুদ জাতির উপরে আপতিত আযাব থেকে সুরক্ষিত ছিলো । নবী সালেহের সঙ্গে তারাই বসতি স্থাপন করেছিলো হাজরামাউতে ৷ নবী সালেহ পরলোকগমন করেন ওই জনপদেই। সেকারণেই ওই জনপদটির নাম হয় হাজরামাউত । তার ইন্তেকালের পর তার তাফসীরে মাযহারী/৬৩ অনুসারীরা ওই স্থানে নির্মাণ করে একটি বেষ্টনী এবং সেখানেই তারা বসবাস করতে থাকে স্থায়ীভাবে । একজন নেতাও তারা নির্বাচন করে নেয় নিজেদের জন্য। এভাবে দীর্ঘদিন গত হয়। তাদের বংশবৃদ্ধি হয় ব্যাপকভাবে । ক্রমে ক্রমে তারা হয়ে যায় মুর্তিপূজক । আল্লাহ তখন তাদের পথপ্রদর্শনার্থে প্রেরণ করেন নবী হানযালা ইবনে সাফওয়ানকে ৷ নবুয়তপ্রাপ্তির পূর্বে তিনি ছিলেন একজন বোঝাবহনকারী শ্রমিক । নবী হওয়ার পর তিনি তার সম্প্রদায়কে সুপথে ফিরিয়ে আনার জন্য আপ্রাণ চেষ্টা করেন । কিন্তু ব্যর্থ হন। লোকেরা তাকে বাজারের মধ্যে শহীদ করে দেয়। তারপর তাদের কৃপটি যায় শুকিয়ে । ফলে বিরাণ হয়ে যায় তাদের এককালের কোলাহলমুখর জনপদ । এ সম্পর্কেই আল্লাহ্‌ এক আয়াতে এরশাদ করেন “অচল কৃপও সুদৃঢ় প্রাসাদ" । সাঈদ ইবনে যোবায়ের বলেছেন, হজরত হানযালা ইবনে সাফওয়ান ছিলেন আসহাবে রাসের নবী । তারা তাঁকে শহীদ করে দেয়। ফলে আল্লাহ্‌ তাদেরকে ধ্বংস করে দেন । ওয়াহাব ইবনে মুনাববাহ বলেছেন, আসহাবে রাসের অধিকারে ছিলো একটি কূপ। তাদের পেশা ছিলো পশুপালন । গ্রতিমাপূজার মতো ঘৃণ্য অপকর্মে লিপ্ত হয়ে পড়েছিলো তারা। আল্লাহ্‌ তাদেরকে হেদীয়েত করার জন্য প্রেরণ করেন নবী শোয়াইবকে । তিনি তাদেরকে ধর্মের পথে ফিরিয়ে আনার জন্য আপ্রাণ চেষ্টা চালান । কিন্তু ক্রমশই তারা হয়ে যেতে থাকে অধিকতর অবাধ্য । শেষে আল্লাহ্‌ তাদেরকে নিপতিত করলেন ভয়ংকর শান্তিতে । হঠাৎ তাদের কৃপটি প্রশস্ত হতে থাকলো । এভাবে গ্রাস করে ফেললো তাদের সকলকে । বিনাশ হয়ে গেলো ভূপ্রোথিত হয়ে । কাতাদা ও কালাবী বলেছেন, “রাস' হচ্ছে ইয়ামামার একটি জলাধারের নাম । সেখানকার অধিবাসীরা তাদের নবীকে হত্যা করেছিলো । ফলে ধ্বংস হয়ে গিয়েছিলো আল্লাহ্‌র প্রবল রোষে । কাব, মুকাতিল ও সুদ্দী বলেছেন, “রাস নামে একটি জলকুপ ছিলো ইনতাকিয়ায়। সেখানকার অধিবাসীরা ওই কৃপে নিক্ষেপ করে হত্যা করেছিলো মহাপুণ্যবান হাবীব নাজ্জারকে । তার বৃত্তান্ত উল্লেখ করা হয়েছে সুরা ইয়াসিনে। কোনো কোনো আলেম বলেছেন, “আসহাবুল উখদুদ'ই হচ্ছে আসহাবে রাস। কথিত কুপটি তারা নিজেরাই খনন করেছিলো । ইকরামা বলেছেন, তারাই তাদের নবীকে কৃপে ফেলে দিয়েছিলো । “ওয়া ছামুদ" অর্থ এবং ছামুদ সম্প্রদায় ৷ তাদের জ্ঞাতি ভ্রাতা হজরত সালেহ তাদেরকে বলেছিলেন, হে আমার ভ্রাতৃগোষ্ঠী! আল্লাহকে ভয় করো এবং আমার অনুসরণ করো । আমি তোমাদের নিকট আল্লাহ্‌ কর্তৃক থেরিত একজন বিশ্বস্ত রসুল। জবাবে তারা বলেছিলো, তুমি তো যাদুগ্রস্ত । তুমি তো আমাদের মতোই মানুষ । যদি তোমার কথা সত্যি হয়ে থাকে, তবে তোমার দাবির স্বপক্ষে অলৌকিকত্ব প্রদর্শন করো । তিনি আল্লাহ সকাশে অলৌকিকত্‌ প্রার্থনা করেন। ফলে একটি বিরাট প্রস্তরখণ্ড ফেটে তা থেকে বেরিয়ে আসে একটি গর্ভবতী উল্্রী। অল্পক্ষণের মধ্যেই উদ্ত্রীটি প্রসব করে তার শাবক । ওই উদ্ত্রীটি একদিন পরপর ওই তাফসীরে মাযহারী/৬৪ কৃপের পানি নিঃশেষে পান করতো । মধ্যবর্তী দিনগুলোতে কূপের পানি পান করতো ছামুদেরা ৷ হজরত সালেহ বললেন, পানি পানের এই নিয়মটিই তোমাদেরকে পালন করতে হবে । অন্যথায় তোমরা হবে আল্লাহ্র রোষকবলিত । কিছুদিন ধরে তারা এই নিয়মটিকে মান্য করে চললো । তারপর শুরু করলো ফড়যন্ত্র। একদিন তারা উন্ত্রীটির পা কেটে দিলো । এভাবে হত্যা করলো তাকে এবং তার শাবকটিকে । হজরত সালেহ তাদেরকে বললেন, তোমাদেরকে সময় দেওয়া হয়েছে মাত্র তিনদিন । এই তিন দিন তোমরা নিজ নিজ বাড়িঘরে যা খুশী তা করে নাও। তিন দিন পর তোমাদের উপরে নেমে আসবে জীবনসংহারক শাস্তি । তার এমতো সাবধানবাণীকে কোনো পাত্তাই দিলো না তারা । ফলে যথাসময়ে বিনাশপ্রাপ্ত হলো চিরতরে । রক্ষা পেলেন কেবল হজরত সালেহ ও তার বিশ্বস্ত অনুচরেরা । পরের আয়াতে (১৩) বলা হয়েছে__ “আদ, ফেরাউন ও লুত সম্প্রদায়” । এখানে “ওয়া আ'দুন' অর্থ এবং আদ সম্প্রদায় । আদ সম্প্রদায়ও তাদের প্রতি প্রেরিত নবীকে মিথ্যা প্রতিপন্ন করেছিলো । তাদের বংশীয় ভ্রাতা হজরত হুদ তাদেরকে বলেছিলেন, হে আমার সম্প্রদায়! আল্লাহকে ভয় করো এবং আমার অনুগত হও। আমি আল্লাহ্‌ কর্তৃক প্রেরিত একজন বিশ্বস্ত রসুল হিসেবে তোমাদের পথপ্রদর্শন করছি। কিন্তু তার এমতো শুভ আহ্বানের কোনো মূল্যই দিলো না। ফলে আল্লাহ্‌ প্রচণ্ড ঝঞ্জাবায়ুর মাধ্যমে ধ্বংস করে দিলেন তাদেরকে । ওই ভয়াবহ তুফান চলেছিলো ॥|11.011100117.00

— পৃষ্ঠা ৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।