Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 11
/ ৩৬৮
📝 লেখা 📖 পিডিএফ

দিন? তিনি বললেন, জানি না। তারা আবার জিজ্ঞেস করলো, তাহলে কি চল্লিশ মাস? তিনি জবাব দিলেন, তা-ও জানি না। তারা পুনরায় প্রশ্ন করলো, তবে কি আপনি বোঝাতে চাচ্ছেন চল্লিশ বৎসরের কথা? তিনি বললেন, তা-ও না। রসুল স. এ বিষয়টি নির্দিষ্ট করে বলেননি । কেবল বলেছেন, অতঃপর আল্লাহ্‌ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন। ফলে মানুষ তাদের আপনাপন কবরে এমনভাবে উঠে দীড়াবে, যেমন ভাবে মৃত্তিকায় মাথা তুলে দীড়ায় বৃক্ষের চারা । অথচ তৎপূর্বে নিতম্বের এক অস্থি ছাড়া তাদের অন্য সকল কিছুই মিশে থাকবে মাটিতে । পুনরু্থান দিবসে মানুষকে পুনজীবন দান করা হবে ওই একটি মাত্র অস্থির ভিত্তিতে । হজরত আবু হোরায়রা থেকে ইবনে আবী দাউদও এরকম বর্ণনা করেছেন । তবে তার বর্ণনায় স্পষ্ট করে একথা বলা হয়েছে যে, দুই শিঙ্গাধ্বনির মধ্যবর্তী ব্যবধান হবে চল্লিশ বৎসরের । হজরত ইবনে আব্বাস থেকে ইবনে আবী হাতেম বর্ণনা করেছেন, দুই শিঙ্গাধ্বনির মধ্যবর্তী সময়ে আরশের তলদেশ থেকে নেমে আসবে পানির প্রবাহ । আর ওই মধ্যবর্তী সময় হবে চল্লিশ বৎসরের । আরশাগত ওই পানিপ্রবাহে সিক্ত হয়ে তখন পুনরুজ্জীবিত হবে সকল মৃত ও বিনাশগ্রাপ্ত মানুষ, চতুষ্পদ জন্তু ও পক্ষীকুল। মনে হবে যেনো মাটিতে অক্কুরিত হচ্ছে নতুন বৃক্ষচারা । তখন পুনরুজ্জীবিত মানুষেরা চেনা লোকদেরকেও চিনতে পারবে না। তাদের দেহের সঙ্গে আত্মার সম্পৃক্তি ঘটানো হবে দ্বিতীয় শিঙ্গাধ্বনির পর । অন্য এক আয়াতে “ইজান্নুফ্সু যুব্যিজ্বাত্' বলে সেকথাই বোঝানো হয়েছে । হজরত আনাস থেকে আবু ইয়ালা ও বায়হাকী বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, পুনরুথান দিবসে মানুষকে কবর থেকে ওঠানো হবে । তখন আকাশ থেকে তাদের উপরে পতিত হবে পানির ঝর্ণা । সূরা কফ $ আয়াত ১২, ১৩, ১৪, ১৫ । উহাদের পূর্বেও সত্য প্রত্যাখ্যান করিয়াছিল নূহের সম্প্রদায়, রাস্‌ ও ছামূদ সম্প্রদায়, -) “আদ, ফির'আওন ও লুত সম্প্রদায় [। এবং আইকার অধিবাসী ও তৃব্বা' সম্প্রদায়; উহারা সকলেই রাসূলদিগকে মিথ্যাবাদী বলিয়াছিল, ফলে উহাদের উপর আমার শান্তি আপতিত হইয়াছে। তাফসীরে মাযহারী/৬২ ॥ আমি কি প্রথমবার সৃষ্টি করিয়াই ক্লান্ত হইয়া পড়িয়াছি! বস্তুত সৃষ্টি বিষয়ে উহারা সন্দেহে পতিত । প্রথমোক্ত আয়াতত্রয়ের মাধ্যমে রসুল স.কে সান্ত্বনা দেওয়া হয়েছে। পূর্ববর্তী যুগের নবী-রসুল ও তাদের অবাধ্য উম্মতের শোচনীয় পরিণতির উল্লেখ করে যেনো একথাই বলতে চাওয়া হয়েছে যে, হে আমার প্রিয়তম রসুল! সত্যপ্রত্যাখ্যানকারীদের দুর্বিনীত আচরণে মনঃক্ষু্র হবেন না। সত্যবিদ্বেষীদের চিরাচরিত স্বভাব এরকমই । তাদের পূর্বসূরীরাও তাদের নিজ নিজ নবীগণকে বিভিন্নভাবে ক্রেশ প্রদান করতো । ওই দুর্বত্তদেরকে আমি কঠোর শান্তি দিয়েছি। সুতরাং নিশ্চিন্ত থাকুন যে আপনার বিরুদ্ধাচারীরাও যথাসময়ে অবশ্যই শাস্তিগ্রস্ত হবে । প্রথমে বলা হয়েছে__ “তাদের পূর্বেও সত্যপ্রত্যাখ্যান করেছিলো নুহের সম্প্রদায়, রাস্‌ ও ছামুদ সম্পদায়' । এখানে “তাদের পূর্বে অর্থ মক্কাবাসী মুশরিকদের পূর্বে । আর “কৃওমু নৃহিন' অর্থ নুহের সম্প্রদায় । তার বৃত্তান্তটি এরকম__ সুদীর্ঘ সাড়ে নয়শ বসরের আয়ু পেয়েছিলেন নবী নুহ। সারাজীবন ধরেই তিনি ধৈর্য ও সহিষ্জ্ুতার সঙ্গে ব্যাপৃত ছিলেন সত্যধর্ম প্রচারের কাজে । এর মধ্যে তার প্রতি ইমান এনেছিলো অল্পসংখ্যক নর-নারী ৷ অবশিষ্ট সকলেই অনড় অবস্থান গ্রহণ করেছিলো সত্যপ্রত্যাখ্যানে ৷ শেষে নবী নুহের অপপ্রার্থনার ফলে মহাপ্লাবনে নিমজ্জিত হয়ে নিশ্চিহ্‌ হয়ে গিয়েছিলো তাদের সকলেই । তার কিশতীতে আরোহণ করে জীবন রক্ষা করতে পেরেছিলো কেবল তার বিশ্বাসী অনুচরেরা | অভিধানবেত্তাগণ লিখেছেন “রাস্* বলে কোনোকিছুর প্রারভ্তকে। আবার “রাস্* হচ্ছে ওই কৃপ যার চতুস্পার্্ থাকে প্রস্তরবেষ্টিত। ছামুদ জাতিরই একটি শাখাগোত্র পাথরের দেয়াল দেওয়া এরকম একটি কৃপ নির্মাণ করেছিলো । তাদের প্রতি প্রেরিত পয়গম্ঘরকে মিথ্যা প্রতিপন্ন করেছিলো তারা । পয়গম্বরগণই তাদেরকে কূপ খনন, মৃতকে দাফন ইত্যাদি শিখিয়ে ছিলেন। বাগবী লিখেছেন, পাথরের দেয়াল ঘেরা কুয়াকে “রাস্* বলা হয় না। কেউ কেউ বলেছেন “রাস্* বলে খনিকে। এর বহুবচন হচ্ছে “রাসায়েস+। ॥|11.011100117.001

— পৃষ্ঠা ৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।