উপরে স্থাপন করেছি পাহাড়-পর্বত। তদুপরি নয়নমুগ্ধকর বৃক্ষরাজি দ্বারা আমি এই পৃথিবীকে করেছি ছায়াময়, মায়াময় । এসকল কিছুই হচ্ছে তাদের জন্যই জ্ঞানোপকরণ ও সদুপদেশসম্ভার, যারা আল্লাহকে ভালোবাসে । ৬ সংখ্যক আয়াতের শুরুর “হামযা"টি এখানে প্রশ্নবোধক ও অস্বীকৃতিজ্ঞাপক । আর এর পরের বর্ণ “ফা* এর সংযোগ রয়েছে একটি অনুক্ত ক্রিয়ার সঙ্গে । এভাবে বক্তব্যটি দীড়ায়__ তারা পুনরুথানকে অসম্ভব মনে করে, অথচ আমার অপার ক্ষমতার পরিদৃশ্যমান নিদর্শন আকাশ-পৃথিবীর সৃষ্টিশৈলীর প্রতি অভিনিবেশী হয় না কেনো? এভাবে মক্কার মুশরিকদেরকে শাসানোও হয়েছে এখানে । “কাইফা বানাইনাহা ওয়া যাইয়্যান্নাহা” অর্থ আমি কীভাবে তা নির্মাণ করেছি ও তাকে সুশোভিত করেছি । “ওয়া মা লাহা মিন ফুরুজ্ব* অর্থ এবং এতে কোনো ফাটলও নেই। “ওয়া আলকৃইনা ফীহা রওয়াসিয়া' অর্থ এবং তাতে স্থাপন করেছি পর্বতমালা । “মিন কুল্লি যাওজ্বিম বাহীজ্ব* অর্থ তাতে উদগত করেছি নয়নগ্রীতিকর সর্বপ্রকার উডিদ। “বাহিজ' অর্থ নয়নগ্রীতিকর, দৃষ্টিসুখকর । আর “তাব্সিরাতাও ওয়া জিক্রা” অর্থ জ্ঞান ও উপদেশস্বরূপ । এরপরের আয়াতব্রয়ে বলা হয়েছে__-আকাশ থেকে আমি বর্ষণ করি কল্যাণকর বৃষ্টি এবং তদ্দবারা আমি সৃষ্টি করি উদ্যান ও পরিপক্ক শস্যরাজি (৯), ও সমুন্নত খর্জূর বৃক্ষ, যাতে আছে গুচ্ছ-গুচ্ছ খেজুর__ (১০) আমার বান্দাদের জীবিকাস্বরূপ। বৃষ্টি দ্বারা আমি সঞ্জীবিত করি মৃত ভূমিকে; এভাবে উত্থান ঘটবে'(১১)। এখানে “মুবারকান' অর্থ কল্যাণকর, উপকারপ্রদায়ক। “ফা আমবাতনা বিহী জ্বান্নাতিন' অর্থ এবং তদ্বারা আমি সৃষ্টি করি উদ্যান। আর এখানকার “হাব্বাল হাসীদ' অর্থ পরিপরু শস্যরাজি। অর্থাৎ ওই সকল শস্য, যা কর্তন করা যায় এবং পরবর্তীতে যা ব্যবহার করা যায় খাদ্যরূপে । যেমন গম, যব, ধান ইত্যাদি । শস্যকে এখানে “পরিপকু' এর সঙ্গে বিশেষভাবে সম্বন্ধিত করা হয়েছে সে কারণেই । কেননা শস্য বপনের মূল উদ্দেশ্যই হচ্ছে খাদ্য সামশ্বী আহরণ করা । এরকম বিশেষ সম্বন্ধ সৃষ্টি করার দৃষ্টান্ত রয়েছে অনেক । যেমন “হাক্কুল ইয়াক্বীন* “কুল্লুদ্দারাহিমা* “আইনাশ শাই' ইত্যাদি । আবার এরকমও হতে পারে যে, সপ্ষোধন পদের বিশেষণটি এখানে রয়েছে উহ্য। কেননা “মাসম্তিদুল' জ্বামিউ অর্থ তাফসীরে মাযহারী/৬০ জামে মসজিদ অর্থাৎ “মসজ্্বিদুস সালাতিল জ্বীমিঈ' অর্থ নামাজের জামে মসজিদ । আবার “সালাতুল উলা" অর্থ প্রথম নামাজ, অর্থাৎ “সালাতুস সাআ”"তিল উলা"' অর্থ প্রথম সময়ের নামাজ । তেমনি “হাব্বাল হাসীদ' অর্থ “হাব্বাষ্ যারআল হাসীদ” । অর্থাৎ ওই শস্য সম্ভার যা পরিপক্ক, কর্তনের উপযুক্ত । “নাখলা বাসিকাতিন” অর্থ সমুন্নত খর্জুরবৃক্ষ, লম্বা লম্বা খেজুরের গাছ। খেজুরের গাছ সাধারণত দীর্ঘই হয়। তাই এখানে খেজুরের গাছের কথা উল্লেখ করা হয়েছে পৃথকভাবে, বিশেষত্ের সঙ্গে । অথবা অর্থ হবে বোঝা বহনকারী । যেমন গর্ভবতী ছাগীকে বলা হয় “বাসাকৃতিশ্ শীত" ৷ রসুল স. একবার বললেন, মুসলমানের উপমা এমন বৃক্ষ, যার পাতা ঝরে না। বলতো দেখি, সে বৃক্ষ কোনটি? তাঁর কথা শুনে সাহাবীগণ প্রান্তরের বৃক্ষরাজির দিকে দৃষ্টিপাত করলেন। তিনি স. তখন নিজেই বললেন, সে বৃক্ষ হচ্ছে খেজুর বৃক্ষ । বোখারী হাদিসটি বর্ণনা করেছেন হজরত ইবনে ওমর থেকে । রসুল স. আরো আজ্ঞা করেছেন, তোমরা তোমাদের ফুফুর (খেজুর গাছের) সম্মান করো । খেজুর গাছকে সৃষ্টি করা হয়েছে তোমাদের পিতা আদমের শরীরের মাটির অবশিষ্টাংশ থেকে । আর খেজুর গাছের নিচেই পবিত্র মাতা মরিয়ম বিনতে ইমরানের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিলেন তার পবিত্র পুত্র ঈসা । তাই আল্লাহ্র কাছে সকল বৃক্ষের চেয়ে খেজুর বৃক্ষের সম্মান অধিক। তোমরা তোমাদের পরিবারবর্গকে তাজা খেজুর খাওয়াও । না পেলে খাওয়াও শুকনো খেজুর । হাদিসটি “মসনদ, গ্রন্থে উল্লেখ করেছেন ইবনে আবী হাতেম ও আবী ইয়ালা। ইবনে আদী লিপিবদ্ধ করেছেন তার “আলকামিল' কিতাবে এবং ইবনে আনাস ও আবু নাঈম “আত্তিব্* পুস্তকে । আর ইবনে মারদুবিয়া হাদিসটি বর্ণনা করেছেন হজরত আলী থেকে। “লাহা তাল্উ”ন্ নাছীদ্' অর্থ গুচ্ছ গুচ্ছ খেজুর । “তাল্উ*ন' বলে ফল বা গাছের ওই অংশকে, যেখান থেকে ফলের সূচনা হয়। “নাছীদ্* অর্থ গুচ্ছ গুচ্ছ, সুবিন্যন্ত । অর্থাৎ সুপ্রচুর। “রিষ্কাল্ লিল্ই"বাদ' অর্থ আমার বান্দাদের জীবিকাম্বরূপ। কথাটি “আমবাত্ না ক্রিয়ার “মাফউলে লাহু* (তৎসন্িবিষ্ট কর্মপদ)। অর্থাৎ শস্য-রাজিকে পরিপকু করা হয় আমার বান্দাদের জীবিকা সরবরাহের উদ্দেশ্যে । অথবা “জীবিকাস্বরূপ” কথাটি এখানে “মাফউলে মুতলক+ (সোধারণ কর্মপদ)ও হয়ে থাকতে পারে। এভাবে “আমবাত্* ও “রিজিক' পৃথক পৃথক শব্দ হওয়া সত্তেও উভয়ের বিষয়বস্তু হবে অভিন্ন। “ওয়া আহ্ইয়াইনা বিহী বাল্দাতাম্ মাইতা' অর্থ বৃষ্টি দ্বারা আমি সঞ্জীবিত করি মৃতভূমিকে । আর “কাজালিকাল খুরুজ্ব* অর্থ এভাবে উত্থান ঘটবে । অর্থাৎ যেভাবে আমি মৃত সদৃশ বিশুক্বভূমিকে সঞ্জীবিত করি, সেভাবেই পুনরুখান দিবসে মৃতদেরকে করবো জীবিত । বোখারী ও মুসলিমের বর্ণনায় এসেছে, হজরত আবু হোরায়রা একবার এক জনসমাবেশে বললেন, রসুল স. বলেছেন, শিঙ্গার দুই ফুৎকারের ব্যবধান হবে চল্লিশ । উপস্থিত জনতা জিজ্ঞেস করলো, হে রসুল-সহচর! চল্লিশ মানে কি চল্লিশ তাফসীরে মাযহারী/৬১ ॥|11.011100117.001
— পৃষ্ঠা ৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।