কতোটুকু একিভূত হয়ে থাকে, তা আমি জানি। সুতরাং সেগুলোকে একত্র করা এবং তাতে পুনরায় প্রাণের সঞ্চার করা আমার কাছে অসহজ ও অসম্ভব কিছু নয়। এরপর বলা হয়েছে__ “এবং আমার নিকট আছে রক্ষিত কিতাব'। একথার অর্থ-_ তাছাড়া আমার তো রয়েছে সুরক্ষিত ফলক লওহে মাহফুজে । ওই ফলকে লিপিবদ্ধ রয়েছে সমগ্র সৃষ্টির সকল বিষয়ের আদি অন্তের পুভ্থানুপুঙ্খ বিবরণ, যা সৃষ্টির দিকের কারো বা কোনোকিছুর পরিযোজনা ও পরিবিয়োজনা থেকে চিরমুক্ত ৷ সুতরাং মানুষের মৃত্যু অথবা জীবন কোনোকিছুই তো আমার হিসাবের বাইরে নয়। সুতরাং তাদের সমাহিতি ও পুনরুথিতি সম্পূর্ণরূপে আমার অভিপ্রায়, জ্ঞান ও ক্ষমতায় । তাফসীরে মাযহারী/৫৮ এরপরের আয়াতে ৫৫) বলা হয়েছে__ “বন্তুত তাদের নিকট সত্য আসবার পর তারা তা প্রত্যাখ্যান করেছে। ফলে তারা সংশয়ে দোদুল্যমান' ৷ একথার অর্থ__প্রত্যাদেশ ও মোজেজা ছারা যে রেসালত সুসাব্যস্ত, তাকে তারা বিনা বিচারে প্রত্যাখ্যান করছে। এরকম সুসাব্যস্ত বিষয়ের অস্বীকৃতি জ্ঞান ও বুদ্ধিবিরোধী । তাই তারা সত্য থেকে পতিত হয়েছে ঘোর সংশয়ে, দবিধাদ্বন্দে ও দোদুল্যমানতায় । “মারীজ্ব* অর্থ এখানে দোদুল্যমানতা, বিশ্বাসবিচ্যুতি অর্থাৎ তারা এরকম সংশয়াচ্ছন্নতায় নিপতিত হয়েছে রেসালতকে অবিশ্বীস করার কারণেই । কাতাদা ও হাসান বলেছেন, যে ব্যক্তি সত্য পরিত্যাগ করে, তার আচরণ ও ধর্মপরায়ণতা হয়ে পড়ে সন্দেহাচ্ছন্ন । জুজায বলেছেন, দৃঢ়তা বলতে তাদের কিছুই ছিলো না। তাই রসুল স.কে তারা কখনো বলতো কবি, কখনো বলতো যাদুকর, কখনো বলতো “অমুক লোক তাকে কোরআন শিক্ষা দেয়' । আবার কখনো তাকে বলতো মিথ্যাবাদী, কখনো বলতো উন্মাদ । এভাবে মুহুমহু ঘটাতো তাদের ধারণান্তর। সূরা কৃফ ঃ আয়াত ৬, ৭, ৮, ৯, ১০, ১১ [॥ উহারা কি উহাদের উর্ধস্থিত আকাশের দিকে তাকাইয়া দেখে না, আমি কিভাবে উহা নির্মাণ করিয়াছি ও উহাকে সুশোভিত করিয়াছি এবং উহাতে কোন ফাটলও নাই? _॥ আমি বিস্তৃত করিয়াছি ভূমিকে ও তাহাতে স্থাপন করিয়াছি পর্বতমালা এবং উহাতে উদগত করিয়াছি নয়ন গ্রীতিকর সর্বপ্রকার উভিদ, [॥ আল্লাহ্র অনুরাগী প্রত্যেক ব্যক্তির জন্য জ্ঞান ও উপদেশস্বরূপ । -॥ আকাশ হইতে আমি বর্ষণ করি কল্যাণকর বৃষ্টি এবং তদ্বারা আমি সৃষ্টি করি উদ্যান ও পরিপক্ক শস্যরাজি, ) ও সমুন্নত খর্জর বৃক্ষ যাহাতে আছে গুচছ গুচ্ছ খেজুর _ ॥ আমার বান্দাদের জীবিকাস্বরূপ । বৃষ্টি দ্বারা আমি সঞ্জীবিত করি মৃত ভূমিকে; এইভাবে উত্থান ঘটিবে। তাফসীরে মাযহারী/৫৯ প্রথমোক্ত আয়াতত্রয়ের মর্মার্থ হচ্ছে__ মক্কার মুশরিকেরা পুনরুথানকে অস্বীকার করে, মনে করে আমি পুনঃসৃষ্টিতে অক্ষম । অথচ তাদের সামনেই সতত পরিদৃশ্যমান রয়েছে আমার ক্ষমতার প্রকৃষ্ট নিদর্শন আকাশ ও পৃথিবী । সুতরাং তারা আকাশের দিকে অভিনিবেশী দৃষ্টিপাত করে না কেনো? কেনো ভাবে না যে, আমার নির্মাণশৈলী কীরূপ পরিপূর্ণ ও নিখুঁত? আর কীভাবে আমি আকাশকে সুসজ্জিত করেছি সূর্য-চন্দ্র ও নক্ষত্রপুঞ্জ ছারা । এই সুবিশাল আকাশের কোথাও কোনো ছিদ্র অথবা ফাটলও তো নেই। পৃথিবীও তো আমার অপার শক্তিমত্তার অনন্য নিদর্শন । আমি পৃথিবীপৃষ্ঠকে বিস্তৃত, বাসযোগ্য করেছি এবং এর ॥|11.011100119.001
— পৃষ্ঠা ৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।