Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 11
/ ৩৬৮
📝 লেখা 📖 পিডিএফ

মতে কসমের জবাব হচ্ছে এই আয়াত “মা ইয়ালফিজু মিন কৃওলিন ইল্লা লাদাইহি রকীবুন আ'তীদ*। কুফাবাসী কারীগণ এরকম বলেন । আবার কারো কারো মতে শপথের জবাব হচ্ছে “বদ আলীম্না মা তানবুসুল আরছ'। সূরা কফ £ আয়াত ২, ৩, ৪, ৫ [॥ বরং তাহারা বিস্ময় বৌধ করে যে, উহাদের মধ্যে একজন সতর্ককারী আবির্ভূত হইয়াছে, আর কাফিররা বলে, “ইহা তো এক আশ্চর্য ব্যাপার! ॥ “আমাদের মৃত্যু হইলে এবং আমরা মৃত্তিকায় পরিণত হইলে আমরা কি পুনরুথিত হইব? সুদূরপরাহত সেই প্রত্যাবর্তন | -)॥ আমি তো জানি মৃত্তিকা ক্ষয় করে উহাদের কতটুকু এবং আমার নিকট আছে রক্ষিত কিতাব । [॥ বন্তৃত উহাদের নিকট সত্য আসিবার পর উহারা তাহা প্রত্যাখ্যান করিয়াছে । ফলে, উহারা সংশয়ে দোদুল্যমান। প্রথমে বলা হয়েছে___ “বরং তারা বিস্ময়বোধ করে যে, তাদের মধ্যে একজন সতর্ককারী আবির্ভূত হয়েছে' ৷ এখানে “বাল্‌' বেরং) এর প্রকৃত অর্থ হবে__ “বৃদ' (নিশ্চয়)। এভাবে বক্তব্যটি দীড়াবে__ নিশ্চয় মক্কার পৌনত্তলিকেরা একথা ভেবে আশ্চর্য হচ্ছে যে, তাদের মধ্য থেকেই কেউ একজন রসুল হতে পারে কীভাবে । অথচ এ ব্যাপারে তাদের বিস্মিত হওয়ার কোনো কারণই নেই । কেননা যিনি রসুল বলে দাবি করছেন, তার বিশ্বীসযোগ্যতা প্রশ্নীতীত। এযাবতকাল পর্যন্ত তারা দেখে এসেছে তিনি সতত সত্যভাষী ও সার্বক্ষণিক বিশ্বীসভাজন ৷ আর তিনি সর্ববিষয়ে তাদের সুহৃদ ও কল্যাণকামী । যে কারণে আল্লাহর শাস্তি সম্পর্কে সাবধান করাই তো তার পক্ষে স্বাভাবিক । আর যিনি এরকম করেন, তিনিই তো আল্লাহ্র রসুল । সুতরাং তাদের তাজ্জব বনে যাওয়ার কিছু তো এখানে নেই। হজরত ইবনে আব্বাস বর্ণনা করেছেন, একবার কুরায়েশ গোত্রের সকলকে একত্র করে রসুল স. বললেন, আমি যদি তোমাদেরকে এখন একথা বলি যে, তাফসীরে মাযহারী/৫৭ পাহাড়ের অপর প্রান্ত থেকে একদল শক্রসেনা তোমাদেরকে আক্রমণ করতে উদ্যত, তবে কি তোমরা আমার কথা বিশ্বাস করবে? তারা বললো, হ্যা । কারণ আমরা জানি তুমি সত্যবাদী । তিনি স. বললেন, তাহলে শোনো, আমি তোমাদের সাবধান করে দিচ্ছি আল্লাহ্‌র আযাব থেকে । বোখারী, মুসলিম । এরপর বলা হয়েছে__ “ফা কূলাল কাফিরূনা হাজা শাইউন আ'জ্বীব' (আর কাফেরেরা বলে, এটা তো এক আশ্চর্য ব্যাপার)। এখানকার “ফা* হচ্ছে বর্ণনামূলক অব্যয় । অর্থাৎ এর মাধ্যমে প্রকাশ করা হয়েছে সত্যপ্রত্যাখ্যান- কারীদের বিস্ময়াপন্নতাকে। আর “হাজা” (এটা) হচ্ছে এখানে ইঙ্গিতসূচক। অর্থাৎ এর দারা ইঙ্গিত করা হয়েছে রসুল স. এর রেসালতের দাবির দিকে । এভাবে বক্তব্যটি দীড়িয়েছে__ এটা রেসুল স. এর রসুল হওয়াটা) যে বড়ই আশ্চর্যের ব্যাপার। আর এখানে সর্বনাম (তারা) না বসিয়ে সরাসরি “কাফিরূনা' কোফেরেরা) বলে এটাই বুঝিয়ে দেওয়া হয়েছে যে, আল্লাহ্‌র রসুলকে যারা অস্বীকার করে, তারা যে কাফের, সেকথা বলাই বাহুল্য । আবার এরকমও হতে পারে যে, “ফা* অক্ষরটি এখানে ব্যবহৃত হয়েছে অনুক্রম বুঝানোর জন্য । আর “হাজা' দ্বারা ইঙ্গিত করা হয়েছে মৃত্যুপরবর্তী জীবনের দিকে । অর্থাৎ পুনুরুথান তো এক আশ্চর্য ব্যাপার । অথবা এখানকার “হাজা*র অত্তর্নিহিত ইঙ্গিত এখানে রয়েছে প্রচ্ছন, যা স্পষ্ট করে ব্যক্ত করা হয়েছে পরবর্তী আয়াতে (৩)। বলা হয়েছে__ “আমাদের মৃত্যু হলে, আমরা কি পুনরুথিত হবো? সুদূরপরাহত সেই প্রত্যাবর্তন' । এখানকার “আমাদের মৃত্যু হলে" কথাটির সম্পর্ক রয়েছে একটি উহ্য ক্রিয়ার সঙ্গে । ওই উহ্যতা সহ বক্তব্যটি দীঁড়ায়__ আমরা মরার পর যখন মাটিতে মিশে এরপরের আয়াতে (৪) বলা হয়েছে__ “আমি তো জানি মৃত্তিকা ক্ষয় করে তাদের কতোটুকু* । একথার অর্থ__ আমি সর্বজ্ঞ। সুতরাং মৃত্যুর পর মানুষের মরদেহের কী পরিণতি হয়, দেহের অণুপরমাণুগুলো কোথায় কীভাবে কিসের সঙ্গে ॥|11.011100119.00

— পৃষ্ঠা ৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।