বিরুদ্ধে যুদ্ধ করিনি । যুদ্ধ করেছে অমুক অমুক গোত্রের লোকেরা । পরবর্তীতে অবশ্য তারা সকলেই মনে প্রাণে ইসলাম গ্রহণ করেছিলো । হাসান বলেছেন, ঘটনাটি ঘটে ছিলো মক্কাবিজয়ের পূর্বে । “আন হাদাকুম লিল ঈমান' অর্থ আল্লাহই ইমানের দিকে পরিচালিত করে তোমাদেরকে ধন্য করেছেন। অর্থাৎ ইমানের এই অনুধ্েরণা হচ্ছে তোমাদের প্রতি আল্লাহতায়ালার অযাচিত করুণী। আর “ইন কুনতুম সদিকীন' অর্থ যদি তোমরা সত্যবাদী হও । অর্থাৎ ইমানের দাবিতে তোমরা সত্যবাদী যদি হয়েই থাকো, তবে নিশ্চয় একথা বুঝতে পারবে যে, আল্লাহতায়ালাই তার অপার করুণাবশে তোমাদেরকে ইমানের মতো অমূল্য সম্পদ দানে ধন্য করেছেন। “জুমলায়ে শরতিয়া" বা শর্তযুক্ত এই বাক্যটির মাধ্যমে এখানে একথাই প্রতীয়মান হয় যে, ওই সকল যাযাবরদের সকলেই ইমানের দাবিতে সত্যবাদী ছিলো না। শেষোক্ত আয়াতে (১৮) বলা হয়েছে___ “আল্লাহ আকাশমগুলী ও পৃথিবীর অদৃশ্য বিষয় সম্পর্কে অবগত আছেন: । একথার অর্থ__- আকাশসমূহ ও পৃথিবীর সকল অদৃশ্য বিষয় সম্পর্কে আল্লাহ্ সম্যক অবহিত । কেননা তিনি সর্বজ্ঞ। সুতরাং তোমরা কম্মিনকালেও এমনটি ভেবোনা যে, আন্তরিকভাবে বিশ্বাস না আনলেও তোমাদেরকে তিনি ইমানদাররূপে গণ্য করবেন। মোহাম্মদ ইবনে কা*ব কারাজী সুত্রে ইবনে সা"দ এবং সাঈদ ইবনে যোবায়ের সূত্রে সাঈদ ইবনে মনসুর বর্ণনা করেছেন, নবম হিজরী সনে বনী আসাদ গোত্রের দশজন লোক রসুল স. এর পবিত্র সানিধ্যে উপস্থিত হলো । তালহা ইবনে খুয়াইলিদও ছিলেন তাদের মধ্যে । রসুল স. কয়েকজন সাহাবীকে নিয়ে উপবিষ্ট ছিলেন৷ তারা সেখানে উপস্থিত হয়ে সালাম বললো । তারপর তাদের মধ্যে একজন বললো, হে আল্লাহ্র রসুল! আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ্ ছাড়া আর কোনো তাফসীরে মাযহারী/৫৫ উপাস্য নেই এবং আপনি তার বান্দা ও রসুল । আপনি আমাদের কাছে কোনো প্রতিনিধি প্রেরণ করেননি । আপনার পবিত্র দরবারে আমরা হাজির হয়েছি স্বতঃপ্রণোদিত হয়ে । আমরা আমাদের আপনাপন গোত্রের পক্ষ থেকে আপনার নিকটে নিয়ে এসেছি সন্ধির প্রস্তাব । তাদের এমতো কথার পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হয় আলোচ্য আয়াতসমূহ । সূরা ব্ব্ফ এই সূরা অবতীর্ণ হয়েছে পুণ্যভূমি মক্কায় ৷ এর মধ্যে রয়েছে ৩টি রুকু এবং ৪৫ টি আয়াত । সূরা কৃফ $ আয়াত ১ [॥ কৃফ্, শপথ সম্মানিত কুরআনের এই কথাটিই সমধিক শুদ্ধ যে, এখানকার “কৃফ" বিচ্ছিন বর্ণরাজির অন্তর্ভুত। অন্যান্য সুরার বিচ্ছিন্ন বর্ণসমূহের মতো এই বর্ণটিও রহস্যাচ্ছনন ও দুর্জয় । এর প্রকৃত মর্ম জানেন কেবল আল্লাহ্, তাঁর রসুল এবং অতি নগণ্যসংখ্যক বিদ্বান, যাদেরকে বলা হয় “জ্ঞানে সুগভীর (ওলামায়ে রসিখীন) কেউ কেউ অবশ্য বলেছেন, “কৃফ* হচ্ছে সুরার নাম । আবার কেউ কেউ বলেছেন, কোরআন মজীদেরই এক নাম “কৃফ"। ইমাম কুরতুবী লিখেছেন, “কৃদীর' “কৃহির' “কৃরীব' ও “কৃবিছ'__ এই নামগুলো আল্লাহ্র গুণবত্তাপ্রকাশক নাম । আর এগুলোর কুঞ্জি হচ্ছে “কৃফ' বর্ণটি । কেউ কেউ বলেছেন, “কৃফ” অক্ষরটির দ্বারা এখানে বলতে চাওয়া হয়েছে “কৃদ্বীয়াল আমরু” (প্রকৃত বিষয় সংঘটিত হয়েই গিয়েছে) অথবা বলা হয়েছে “বৃদ্ধীয়া মাহুয়া কায়িনূন' (যা হবার তা হয়েই গিয়েছে)। এতদসত্বেও প্রকৃত কথা এটাই যে, এখানকার “কৃফ* বিচ্ছিন্ন বর্ণরাজি বা হরফে মুক্থাত্তায়া'তের অন্তর্ভৃত। “ওয়াল কুরআনিম মাজীদ" অর্থ শপথ সম্মানিত কোরআনের । “ওয়াও* অক্ষরটি এখানে শপথপ্রকাশক অব্যয় । হজরত ইবনে আব্বাস বলেছেন, এখানে “কৃফ* একটি শপথপ্রকাশক ক্রিয়াপদ । আর “কৃফ*' এর পরের “ওয়াও? হচ্ছে সংযোজক অব্যয় । এভাবে কথাটির অর্থ দীড়ায়__ শপথ “কৃফ* এর এবং কোরআন মজীদের। “আল মাজ্বীদ' অর্থ মহাসম্মানিত। অর্থাৎ মহাগ্রন্থ আল কোরআন অন্যান্য আসমানী কিতাব অপেক্ষাও অধিকতর মর্যাদাসম্পন্ন । অথবা এর অর্থ__ যে ব্যক্তি কোরআন শিক্ষা করে, এর মর্মার্থ বোঝে এবং এর বিধি-বিধানানুসারে চলে, সে তাফসীরে মাযহারী/৫৬ হয়ে যায় প্রভূত মর্যাদার অধিকারী ৷ এখানে শপথের প্রত্যুত্তর রয়েছে প্রচ্ছন্ন । ওই প্রচ্ছন্নতাসহ মর্মার্থ দীড়ায়__ শপথ কোরআন মজীদের, যিনি কিয়ামত দিবস সম্পর্কে তোমাদেরকে ভীতি প্রদর্শন করে চলেছেন, নিঃসন্দেহে তিনি সত্য রসুল । কারো কারো ||1|1|.01100117,.00|1
— পৃষ্ঠা ৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।