প্রতিদান । আল্লাহ্ যেমন তোমাদের অতীতের পাপসমূহ ক্ষমা করে দিবেন, তেমনি প্রোজ্ববল করবেন তোমাদের ভবিষ্যত ৷ কারণ, তিনি ক্ষমাপরবশ ও পরম দয়াময় । পরের আয়াতে (১৫) বলা হয়েছে__ “তারাই মুমিন, যারা আল্লাহ ও তার রসুলের প্রতি ইমান আনে, পরে সন্দেহ পোষণ করে না এবং জীবন ও সম্পদ দ্বারা আল্লাহ্র পথে জেহাদ করে, তারাই সত্যনিষ্ঠ* ৷ একথার অর্থ__ তারাই প্রকৃত বিশ্বাসী, আল্লাহ ও তাঁর রসুলের প্রতি যাদের আস্থা নিঃসন্দিপ্ধী। যারা রসুলের আনীত ধর্মাদর্শ সম্পর্কে বিন্দুপরিমাণ সন্দেহকেও প্রশ্রয় দেয় না এবং আল্লাহ্র পথে যারা জেহাদ করে তাদের জীবন ও সম্পদ দ্বারা, তারাই সত্যাধিষ্ঠিত। উল্লেখ্য, এখানে “পরে' (ডুম্মা) শব্দটি ব্যবহারের মাধ্যমে একথাটিই তাফসীরে মাযহারী/৫৩ বুঝিয়ে দেওয়া হয়েছে যে, ইমানের প্রারস্তিক অবস্থা যেমন সন্দেহবিমুক্ত হওয়া অত্যাবশ্যক, তেমনি সন্দেহমুক্ত হওয়া অপরিহার্য তার শেষ অবস্থাও । অর্থাৎ আজীবন ইমানকে সন্দেহবিবর্জিত রাখতেই হবে । এক আয়াতে তাই বলা হয়েছে “ছুম্মাস্ তাকৃমু* অতঃপর অবিচলিত থাকে)। অর্থাৎ ইমান আনার পর ওই ইমানেই দৃঢ়পদ থাকো । “ওয়া জ্বাহাদু বিআম্ওয়ালিহিম্ ওয়া আন্ফুসিহিম্* অর্থ এবং জীবন ও সম্পদ ছারা জেহাদ করে । “ফী সাবীলিল্লাহ* অর্থ আল্লাহর পথে । অর্থাৎ যারা তাদের জানমাল দিয়ে সশস্ত্র বিরুদ্ধাচরণ করে আল্লাহ্র শত্রদের, অথবা জিকির ও ইবাদতে তাদের জীবন, সময় ও সম্পদ ব্যবহার করে অনড় প্রতিপক্ষ হয় কৃপ্রবৃত্তির এবং শয়তানের । এরকমও হতে পারে যে, এখানে কর্মকারক উহ্য নয়। আর অকর্মক ক্রিয়ার মধ্যে এখানে গ্রাবল্য সৃষ্টি করাই উদ্দেশ্য ৷ এভাবে বক্তব্যটি দীড়ায়_যারা আল্লাহ্র পথে সফল হবার জন্য সর্বাত্মক চেষ্টা-সাধনা চালায় । আবার “জেহাদ' অর্থ এখানে শারীরিক ও আর্থিক ইবাদত__নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি হয়ে থাকতে পারে। সাধারণ অর্থ গ্রহণ করা হলে এখানে “জেহাদ করে” অর্থ হবে আল্লাহ্র নির্দেশ-নিষেধাজ্ঞাসমূহ যথাযথভাবে পালন করে। আর বিশেষ অর্থ গ্রহণ করা হলে বুঝতে হবে, এখানে “জেহাদ করে" অর্থ যারা আল্লাহ্র প্রতি আক্রমণপ্রবণ শত্রুদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে অবতীর্ণ হয় । এরকম অর্থ গ্রহণ করলেও অভ্যন্তরীণ জেহাদের (নফস ও শয়তানের বিরুদ্ধাচরণ) বিষয়টিও প্রমাণিত হয়ে যায় । কেননা আল্লাহ্র পথের বীর মুজাহিদেরা ব্যক্তিস্বার্থে কখনো যুদ্ধ করে না। যুদ্ধ করে কেবল আল্লাহ্র সন্তোষসাধনার্থে মহাসত্য ইসলামের প্রতিষ্ঠার জন্য, পৃথিবীবাসীকে সংশোধনের জন্য, উৎখাতের জন্য নয়। এমতাবস্থায় মুজাহিদেরা হয়ে যায় নিজের নফসকে উৎসর্গকারী এবং শরিয়তের বিধিবিধানের একান্ত অনুগত । আর এখানে “হুমুস্ সদিকীন' অর্থ তারাই সত্যনিষ্ঠ । অর্থাৎ ইমানের দাবিতে তারাই সত্যনিষ্ঠ । এরপরের আয়াতে (১৬) বলা হয়েছে__ “বলো, তোমরা কি তোমাদের ছ্বীন সম্পর্কে আল্লাহকে অবহিত করছো? অথচ আল্লাহ্ জানেন, যা কিছু আছে আকাশমণগ্ুলীতে এবং যা কিছু আছে পৃথিবীতে ৷ আল্লাহ্ সর্ববিষয়ে সম্যক অবহিত" । উল্লেখ্য, ১৪ ও ১৫ সংখ্যক আয়াতদ্বয় অবতীর্ণ হওয়ার পরেও ওই মরুচারীরা মৌখিকভাবে বলতে লাগলো, সত্যি সত্যিই আমরা ইমানদার। তখন অবতীর্ণ হলো ১৬ ও ১৭ সংখ্যক আয়াত। প্রথমোক্তটিতেই নাকচ করা হলো তাদের দাবিকে । শাসানো হলো-__ তোমরা মনে করেছো কী? তোমরা কি আল্লাহ্কেই জ্ঞানদান করতে চাও? অথচ তিনি সর্বজ্ঞ । আকাশ-পৃথিবীর সকল কিছুই তীর জ্ঞানায়ত্ত। তিনি যে সর্বজ্ঞ। সর্ববিষয়ে সম্যক জ্ঞানী । প্রকাশ্য গোপন সকল কিছুই তার জানা । সুতরাং এখনো সময় আছে, সংশোধিত হও । মনেপ্রাণে বিশ্বাস করো আল্লাহ্ ও তার রসুলকে। তাফসীরে মাযহারী/৫৪ এরপরের আয়াতে (১৭) বলা হয়েছে__ “তারা আত্মসমর্পণ করে তোমাকে ধন্য করেছে মনে করে। বলো, তোমাদের আত্মসমর্পণ আমাকে ধন্য করেছে মনে কোরো না, বরং আল্লাহই ইমানের দিকে পরিচালিত করে তোমাদেরকে ধন্য করেছেন, যদি তোমরা সত্যবাদী হও” । একথার অর্থ হে আমার রসুল! তারা ভাবছে, ইমান আনলে আপনাকে কৃতার্থ করা হবে । আপনি তাদেরকে বলুন, হে ইমানের মৌখিক দাবিদারেরা! তোমরা যদি আন্তরিক ইমানও এনে থাকো, তবে এরকম ধারণা কোরো না যে, তোমরা আমাকে কৃতার্থ করেছো । বরং মনে রেখো যে, ইমানের পথে পরিচালিত করে আল্লাহই তোমাদেরকে অনুগৃহীত ও কৃতার্থ করেছেন। যদি তোমরা সত্যি সত্যিই ইমানের দাবিতে সত্যনিষ্ঠ হও, তবে এরকম শুভধারণা রাখা তোমাদের জন্য অত্যাবশ্যক । কেননা প্রকৃত অবস্থা এরকমই । উত্তম সুত্রপরম্পরায় হজরত আবদুল্লাহ ইবনে আবী আওফা থেকে তিবরানী, হজরত ইবনে আব্বাস থেকে সাঈদ ইবনে যোবায়েরের মাধ্যমে বায্যার এবং হাসান বসরী সূত্রে ইবনে আবী হাতেম বর্ণনা করেছেন, কতিপয় যাযাবর একবার রসুল স. এর পবিত্র সাহচর্যে উপস্থিত হয়ে বলতে শুরু করলো, হে আল্লাহ্র রসুল! আমরা মুসলমান হয়েছি। ইতোপূর্বেও কখনো আমরা আপনার ॥|11.011100119.00
— পৃষ্ঠা ৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।