Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 11
/ ৩৬৮
📝 লেখা 📖 পিডিএফ

[॥ বেদুঈনরা বলে, “আমরা ঈমান আনিলাম'। বল, “তোমরা ঈমান আন নাই, বরং তোমরা বল, “আমরা আত্মসমর্পণ করিয়াছি, কারণ ঈমান এখনও তোমাদের অন্তরে প্রবেশ করে নাই। যদি তোমরা আল্লাহ্‌ ও তাহার রাসূলের আনুগত্য কর তবে তোমাদের কর্মফল সামান্য পরিমাণও লাঘব করা হইবে না। আল্লাহ্‌ তো ক্ষমাশীল, পরম দয়ালু ।” ॥ তাহারাই মু'মিন যাহারা আল্লাহ ও তাহার রাসূলের প্রতি ঈমান আনে, পরে সন্দেহ পৌষণ করে না এবং জীবন ও সম্পদ দ্বারা আল্লাহ্‌র পথে জিহাদ করে, তাহারাই সত্যনিষ্ঠ। ॥ বল, “তোমরা কি তোমাদের দীন সম্পর্কে আল্লীহকে অবহিত করিতেছ? অথচ আল্লাহ্‌ জানেন যাহা কিছু আছে আকাশমণ্ডলীতে এবং যাহা কিছু আছে পৃথিবীতে । আল্লাহ্‌ সর্ববিষয়ে সম্যক অবহিত । ॥ উহারা আত্মসমর্পণ করিয়া তোমাকে ধন্য করিয়াছে মনে করে । বল, “তোমাদের আত্মসমর্পণ আমাকে ধন্য করিয়াছে মনে করিও না, বরং আল্লাহই ঈমানের দিকে পরিচালিত করিয়া তোমাদিগকে ধন্য করিয়াছেন, যদি তোমরা সত্যবাদী হও ।” ॥ আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবীর অদৃশ্য বিষয় সম্পর্কে অবগত আছেন । তোমরা যাহা কর আল্লাহ্‌ তাহা দেখেন। ইমাম সুদ্দী বলেছেন, আলোচ্য আয়াতসমূহ অবতীর্ণ হয়েছে ওই সকল মরুচারী সম্পর্কে, যাদের কথা আল্লাহ বিবৃত করেছেন সুরা আল ফাতাহৃতে ৷ তারা ছিলো জুহায়না, মুযায়না, আসলাম, আশ্জাআ ও গিফার গোত্রের বেদুইনগণ । মুসলমানদের উপর্ূপরি বিজয় দর্শনে তারা এরভাবিত হয় এবং তাদের তাফসীরে মাযহারী/৫২ জীবন ও সম্পদ রক্ষার জন্য মুখে মুখে বলতে থাকে “আমরা ইমান আনলাম' “আমরা ইমান আনলাম? । কিন্তু রসুল স. যখন তাদেরকে তার হোদায়বিয়া যাত্রার সঙ্গী হতে বললেন, তখন তারা অবলম্বন করলো পশ্চাদপসরণ নীতি । এখানে প্রথমে বলা হয়েছে__ “বেদুইনেরা বলে, আমরা ইমান আনলাম । বলো, তোমরা ইমান আনোনি, বরং তোমরা বলো, আমরা আত্মসমর্পণ করেছি । কারণ, ইমান এখনো তোমাদের অন্তরে প্রবেশ করেনি” । একথার অর্থ__ হে আমার প্রিয়তম রসুল! যে সকল মরুচারী মুখে মুখে “আমরা ইমান আনলাম" বলে, আপনি তাদেরকে বলুন, না, তোমরা ইমান আনোনি । মুখে মুখে ইমানের ঘোষণা দিচ্ছো মাত্র বরং তোমরা বলতে পারো___ আমরা ইসলামের অব্যাহত জয়-যাত্রার নিকটে নতি স্বীকার করেছি। ইমান বলে হৃদয়ের বিশুদ্ধ বিশ্বাসকে । মৌখিক ঘোষণা ওই ইমানের বাহ্যিক অনুষঙ্গ মাত্র। অবশ্য ইসলামের বিধি-বিধান প্রয়োগ করা হয়ে থাকে মৌখিক ঘোষণার উপরেই । আর তোমরা তো এখন পর্যস্ত ইমানের মৌখিক ঘোষণাই দিয়ে যাচ্ছো । তোমাদের অন্তর এখন পর্যন্ত ইমানের স্পর্শচ্যুত । রসুল স. বলেছেন, ইমান হচ্ছে আল্লাহ্‌, তার ফেরেশতাবৃন্দ, তাঁর কিতাবসমূহ, তার রসুলবর্গ ও কিয়ামত দিবসকে আন্তরিকভাবে বিশ্বাস করা । আর বিশ্বাস স্থাপন করা তাকদীরের ভালোমন্দের উপরে । হজরত জিবরাইলের এক প্রশ্নের জবাবে রসুল স. এরকমই বলেছিলেন । হাদিসটি হজরত ওমর ইবনে খাত্তাব থেকে সুপরিণত সূত্রে বর্ণিত হয়েছে বোখারী ও মুসলিম কর্তৃক। এরপর বলা হয়েছে__ “যদি তোমরা আল্লাহ্‌ ও তার রসুলের আনুগত্য করো, তবে তোমাদের কর্মফল সামান্য পরিমাণেও লাঘব করা হবে না। আল্লাহ্‌ তো ক্ষমাশীল, পরম দয়ালু* । একথার অর্থ__ ঠিক আছে, অতীতে তোমরা যা কিছু করেছো, তাতো করেছোই। এবার তোমাদের মৌখিক ঘোষণাটিকে বাস্তবরূপ দাও। সর্বান্তঃকরণে আল্লাহ্‌ এবং তার রসুলের আনুগত্য করো। যদি এরকম করো, তবে তোমাদের কর্মফল হবে উত্তমূ। লাভ করবে তোমরা তোমাদের পুণ্যপ্রচেষ্টাসমূহের পূর্ণ ||1|.01100118,001

— পৃষ্ঠা ৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।