তিবরানী তার “আলআওসাত" পুস্তকে লিখেছেন, হজরত আবু হোরায়রা বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, মহাবিচারের দিবসে আল্লাহ্ তার জনৈক ঘোষকের মাধ্যমে ঘোষণা করাবেন, শোনো হে মনুষ্যসমাজ । আমি তোমাদের জন্য একটি মর্যাদার বিষয় নির্ধারণ করে দিয়েছিলাম । তোমরা নির্ধারণ করে নিয়েছিলে অন্য একটি মর্যাদার বিষয় । আমি মুস্তাকীগণকে সর্বাধিক সম্মানিত সাব্যস্ত করেছিলাম । কিন্তু তোমরা তা মান্য করোনি । তোমরা সচরাচর বলতে অমুকের পুত্রের চেয়ে অমুকের পুত্র উত্তম । আজ আমি আমা কর্তৃক নির্ধারিত মর্ধাদাকে করবো সমুন্নত এবং অবমানিত করবো তোমাদের নির্ধারিত মর্যাদাকে। এরপর ঘোষক আহ্বান করতে থাকবে, হে মুত্তাকীগণ! তোমরা কোথায়? তাফসীরে মাযহারী/৫০ হজরত আবু হোরায়রা আরো বর্ণনা করেছেন, একদা রসুল স.কে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহ্র রসুল! আল্লাহ্র নিকটে সবচেয়ে অধিক সম্মানিত কে? তিনি স. বললেন, যে অধিক মুস্তাকী ৷ সাহাবীগণ নিবেদন করলেন, আমরা তো এ বিষয়টি জানতে চাইনি । তিনি স. বললেন, ব্যক্তি ও বংশ পরিচিতি অনুসারে ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম । ইব্রাহিম খলিলুল্লাহ্ এর অন্তর্ভুত। সাহাবীগণ বললেন, হে আল্লাহ্র বাণীবাহক! আমরা এ বিষয়েও প্রশ্নের অবতারণা করিনি । আমরা জানতে চেয়েছি, আরব বংশোডুতদের সম্পর্কে । তিনি স. জবাব দিলেন, মূর্খতার যুগে যে আরব উত্তম ছিলো, ইসলামী যুগেও সে উত্তম, যদি সে শুভবুদ্ধিবিবেকসম্পন্ন হয় ৷ বোখারী । মুসলিম ও ইবনে মাজার বর্ণনায় এসেছে, হজরত আবু হোরায়রা বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, আল্লাহ তোমাদের চেহারা ও বিত্তবৈভবের প্রতি লক্ষ্য করেন না, লক্ষ্য করেন তোমাদের হৃদয় ও শুভকর্মসমূহের প্রতি । শেষে বলা হয়েছে___ “আল্লাহ সকল কিছু জানেন, সমস্ত খবর রাখেন” । একথার অর্থ__আল্লীহ্ সর্বজ্ঞ । তাই সকলের প্রকাশ্য-গোপন সকল কিছুই তার জ্ঞানায়ত্ত । বাগবী লিখেছেন, বনী আসাদ গোত্রের কিছুসংখ্যক লোক দুর্ভিক্ষের বৎসর রসুল স. এর দরবারে হাজির হলো । বাইরে বাইরে তারা মুসলমান ছিলো । কিন্তু ভিতরে ভিতরে তারা তখন পর্যন্ত ইসলামকে পুরোপুরি গ্রহণ করতে পারেনি । তাদের আচার আচরণও ছিলো অশিষ্ট। তারা যত্রতত্র মলমুত্র ত্যাগ করে মদীনার রাস্তাঘাট করে তুললো দুর্গদ্ধময়। তাদের জন্য বাজারের দ্রব্যমূল্যও হয়ে গেলো উর্ধ্বতি ৷ তারা সকাল-সন্ধ্যায় রসুল স. এর মহান সাহচর্যে উপস্থিত হয়ে বলতে শুরু করলো, অন্যান্য লোক আপনার দরবারে আসে উটের পিঠে চড়ে একা একা । আর আমরা দেখুন, আপনার কাছে হাজির হয়েছি আমাদের মালপত্র, পরিবার পরিজন সবকিছু নিয়ে । অমুক অমুক গোত্র আপনার বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিলো । কিন্তু আমরা কখনোই সেরকম করিনি । এভাবে তারা এমন এমন কথা বলতে শুরু করলো, যাতে করে মনে হতে লাগলো, তারা যেনো ইসলাম গ্রহণ করে রসুল স. এর মহাউপকার করেছে । আর সে কারণে তার দান-অনুদান পাওয়ার তারাই অধিক যোগ্য । তাদের সম্পর্কে অবতীর্ণ হলো নিম্নের আয়াতসমূহ । বলা হলো-__ সুরা হুজ্বুরাত £ আয়াত ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ তাফসীরে মাযহারী/৫১ ॥|11.011100117.00
— পৃষ্ঠা ৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।