Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 11
/ ৩৬৮
📝 লেখা 📖 পিডিএফ

তোমার সম্প্রদায়ের লোকদের দিকে তাকাও । তিনি হুকুম তামিল করলেন । রসুল স. বললেন, কী দেখলে? তিনি জবাব দিলেন, দেখলাম, কেউ ফর্সা, কেউ কালো, আবার কেউ লাল । রসুল স. বললেন, মনে রেখো, তাদের উপরে তোমার মর্যাদা ধর্ম ও আল্লাহ্ভীতির কারণে । তখন তার সম্পর্কে অবতীর্ণ হলো আলোচ্য আয়াত এবং যে লোক তাকে সামনে অগ্রসর হতে দিচ্ছিলো না তার সম্পর্কে অবতীর্ণ হলো “হে বিশ্বাসীগণ! যখন তোমাদেরকে বলা হলো প্রস্তুত করো সমাবেশ? । এখানে প্রথমে বলা হয়েছে__ “হে মানুষ! আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী থেকে" । একথার অর্থ__ হে মানব সম্প্রদায়! আমি তোমাদের সকলকে সৃষ্টি করেছি তোমাদের প্রথম পিতা আদম এবং তোমাদের প্রথম মাতা হাওয়া থেকে । অথবা অর্থ__ হে মনুষ্যসমাজ! তোমাদের সকলকেই আমি সৃষ্টি করেছি তোমাদের আপন পিতা ও আপন মাতা থেকে, তারা ছিলো এক জন পুরুষ ও একজন নারী । এভাবে অর্থ করলে হজরত আদম, হজরত হাওয়া এবং হজরত ঈসাকে ধরতে হবে এই সাধারণ নিয়মের ব্যতিক্রম । কেননা তীদের প্রথমোক্তদয়কে আল্লাহ্‌ সৃষ্টি করেছেন পিতা ব্যতিরেকে । সে যাই হোক, আলোচ্য বাক্যের প্রকৃত অর্থ হচ্ছে__ মানুষের জন্মগত ও বংশগত মর্যাদার কোনো ভিত্তি নেই। কেননা তারা সকলে একই বংশোডূত। অথবা আলোচ্য বাক্যের মাধ্যমে মানুষের মধ্যে ভ্রাতৃত্বন্ধন সুদৃঢ় করবার নির্দেশনা দেওয়া হয়েছে। আর এমতো ভ্রাতৃত্ববোধই মানুষকে গীবতের মতো অপস্বভাব থেকে রক্ষা করতে পারে। এরপর বলা হয়েছে__ “পরে তোমাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে" । উল্লেখ্য, বংশের দিক দিয়ে আরবদের ছিলো ছোটো বড় ছয়টি পরিমণ্ডল। তন্মধ্যে সর্ববৃহৎ পরিমণ্ডলকে বলা হয় শাআ'ব । আর এই শাআ”ব হচ্ছে সকল বংশের মূল । সকলগোত্রই এর অন্তর্ভুক্ত । শাআ*ব অপেক্ষা ছোটো পরিমগ্ডলকে বলা হয় কবীল বা গোত্র। কবীলার শাখাগোত্র হচ্ছে আ'ম্মারা। আর আ*ম্মারার উপশাখা বতুন। প্রত্যেক বতুনের রয়েছে একাধিক আফখায। আফখাযগুলোর আবার রয়েছে বিভিন্ন আ"শায়ের। এই আ"শায়েরের চেয়ে ছোট পরিমগ্ডলের কোনো নাম নেই । এগুলোর মধ্যে সবচেয়ে সম্মানার্থ জনমগ্ডলীকে বলা হয় আ"শীরা। কোনো কোনো বিদ্বান বলেছেন, গোব্রপরিচিতি হিসেবে "শুউ*ব* ব্যবহৃত হয় অনারব জাতিগোষ্ঠীগুলোর মধ্যে, “কাবায়েল? ব্যবহৃত হয় আরব এবং “আসবাত' ব্যবহৃত হয় বনী ইসরাইল সম্প্রদায়ের মধ্যে । আবু রওয়াক বলেছেন, “শুউ*ব* পরিচিহ্িত করা হয় ব্যক্তিবিশেষের নামে । কখনো আবার আখ্যায়িত হয় কোনো শহর অথবা জনপদের নামেও । আর “কাবায়েল' হয় উর্বতন কোনো বিখ্যাত ব্যক্তির নামে । তাফসীরে মাযহারী/৪৯ এরপর বলা হয়েছে__ “যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো” । একথার অর্থ__ বিভিন্ন জাতি ও গোষ্ঠী আমি সৃষ্টি করেছি এজন্য যে, যাতে করে তোমাদের একের অপরের সাথে পরিচিত হওয়া সহজ হয়, গোষ্ঠীগত গৌরব প্রকাশের জন্য নয়। এরপর বলা হয়েছে__ “তোমাদের মধ্যে আল্লাহ্র নিকট ওই ব্যক্তিই অধিক মর্যাদাসম্পন্ন, যে তোমাদের মধ্যে অধিক মুত্তাকী'। একথার অর্থ__ সর্বাপেক্ষা অধিক নিন্দনীয় যেমন “ফাসেকী', তেমনি সর্বাপেক্ষী অধিক সম্মানজনক হচ্ছে “তাকৃওয়া ৷ তাই যারা “তাকৃওয়া* (আল্লাহ্ভীতি) অবলম্বনকারী তারাই আল্লাহ্‌র বিবেচনায় অধিক সম্মানসম্পন্ন। হজরত সামুরা ইবনে জুনদুব থেকে আহমদ, তিরমিজি, ইবনে মাজা ও হাকেম বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, পৃথিবীপূজকদের কাছে সবচেয়ে সম্মানের বন্তু হচ্ছে বিত্তসম্পদ, আর আল্লাহ্র কাছে সবচেয়ে মর্যাদার বিষয় হচ্ছে তাকৃওয়া । তিরমিজি মন্তব্য করেছেন, হাদিসটি যথাসূত্রসম্ঘলিত । হজরত ইবনে আব্বাস বলেছেন, দুনিয়ার ইজ্জত হচ্ছে ধন-সম্পদ এবং আখেরাতের মর্যাদা হচ্ছে তাকৃওয়া। হজরত ইবনে ওমর বর্ণনা করেছেন, মক্কাবিজয়ের দিবসে রসুল স. তীর উদ্ভীতে আরোহণ করে কাবাগৃহ তাওয়াফ করলেন । হাজরে আসওয়াদ চুম্বন করলেন হাতের হষ্টি দ্বারা । লোকজনের এতো ভীড় ছিলো যে, তিনি অবতরণের জায়গা খুঁজে পাচ্ছিলেন না । শেষে লোকজন ধরাধরি করে কোনোমতে তীকে উল্ত্রী থেকে নামালো । এভাবে ভীড়ের মধ্যেই একন্থানে দীড়িয়ে তিনি ভাষণ দান করলেন । বললেন, সকল প্রশংসা-স্তুতি-স্তব সেই আল্লাহ্‌র, যিনি তোমাদেরকে মূর্খতার যুগের গোষ্ঠীগৌরবপ্রবণতা থেকে মুক্ত করেছেন । মানুষ দু'ধরনের ৷ একধরনের মানুষ তারা, যাদেরকে আল্লাহ্‌ সম্মানিত করেছেন । আর একধরনের মানুষকে তিনি করেছেন চিরদুর্ভাগা । তারা আল্লাহ্‌র নিকটে লাঞ্ছিত । এরপর তিনি স. পাঠ করলেন “হে মানুষ! আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী থেকে......" । এভাবে এই আয়াতখানি সম্পূর্ণ পাঠ করার পর তিনি বললেন, আমি তোমাদেরকে প্রকৃত কথা জানিয়ে দিলাম । আর তোমাদের জন্য ক্ষমা প্রার্থনাও করলাম । তিরমিজি, বাগবী । ॥|11.011100117.001

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।