হজরত মুয়াজ ইবনে জাবাল থেকে খালেদ ইবনে মা"দান বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, যে ব্যক্তি তার ভ্রাতার এমন পাপের কথা বলে তাকে লঙ্জিত করে, যা থেকে সে তওবা করেছে, ওই ব্যক্তিও মৃত্যুর পূর্বে জড়িত হয়ে পড়ে ওই পাপে। তিরমিজি । উল্লেখ্য, খালেদ ইবনে মা"দানের সঙ্গে হজরত মুয়াজের সাক্ষাত ঘটেনি । সুতরাং বুঝতে হবে, তাদের দুজনের মধ্যে রয়েছেন আর একজন বর্ণনাকারী, যার নাম অনুল্লেখিত । এরপর বলা হয়েছে__ “আল্লাহকে ভয় করো; আল্লাহ্ তওবা গ্রহণকারী, পরম দয়ালু* ৷ একথার অর্থ_ তোমরা আল্লাহ্র শাস্তি সম্পর্কে সতর্ক হও। বেঁচে থাকো নিষিদ্ধ বিষয়াবলী থেকে । আর ইতোমধ্যে গীবতের মতো গহ্িত অপরাধ যদি তোমাদের দ্বারা সংঘটিত হয়েই যায়, তবে তার জন্য অনুতপ্ত ও লজ্জিত হও । তওবা করো সর্বান্তঃকরণে। আল্লাহ্ সানুতপ্ত ও সলঙজ্জিত তওবাকারীদের তওবা কবুল করেন । আর তিনি তার দাসগণের প্রতি অতিশয় দয়ালু । তাই তাদের কারো সম্মানহানি হোক, তা তিনি একদম পছন্দ করেন না । উল্লেখ্য, বিশুদ্ধচিত্ত তওবাকারী পাপবিমুক্ত ব্যক্তির মতো। বাগবী লিখেছেন, মুকাতিল বলেছেন, মক্কাবিজয়ের দিন রসুল স. এর নির্দেশে হজরত বেলাল কাবা গৃহের ছাদে উঠে আজান দিলেন । উব্বাদ ইবনে উসায়েদ তাকে আজান দিতে দেখে বললেন, আল্লাহ্র প্রতি কৃতজ্ঞতা জানাই, এই দৃশ্য দেখার আগেই আমার পিতা মৃত্যুবরণ করেছেন । হারেছ ইবনে হিশাম বললো, তাফসীরে মাযহারী/৪৭ মোহাম্মদ এই কালো কাকটি ছাড়া কি আর কোনো মুয়াজ্জিন পেলো না? সুহাইল ইবনে আমর বললো, আল্লাহ্ চান তো এ অবস্থার পরিবর্তন হবেই। আবু সুফিয়ান বললো, আমি কোনো মন্তব্য করবো না। কেননা আমার ভয়, আকাশের প্রভু মোহাম্মদকে সেকথা জানিয়ে দিবেন। তাদের এসকল কথাবার্তা সম্পর্কে হজরত জিবরাইল রসুল স.কে অবহিত করলেন । রসুল স. তাদেরকে ডেকে বললেন, বলো তোমরা কি এই কথাগুলো বলোনি? তারা তাদের অপরাধ স্বীকার করলো । তখন অবতীর্ণ হলো__ সূরা হুজবরাত ৪ আয়াত ১৩ ॥ হে মানুষ! আমি তোমাদিগকে সৃষ্টি করিয়াছি এক পুরুষ ও এক নারী হইতে, পরে তোমাদিগকে বিভক্ত করিয়াছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাহাতে তোমরা একে অপরের সহিত পরিচিত হইতে পার। তোমাদের মধ্যে আল্লাহ্র নিকট সেই ব্যক্তিই অধিক মর্ধাদাসম্পন্ন যে তোমাদের মধ্যে অধিক মুত্তাকী । নিশ্চয়ই আল্লাহ্ সকল কিছু জানেন, সমস্ত খবর রাখেন । এখানে “হে বিশ্বাসীগণ+ না বলে বলা হয়েছে “হে মানুষ”! এরকম করার কারণ এই যে, তখন পর্যস্ত আবু সুফিয়ান ও তার বর্ণিত সঙ্গী সাথীরা ইসলাম গ্রহণ করেননি । অর্থাৎ এখানে প্রধানতঃ তাদেরকে লক্ষ্য করেই সম্বোধন করা হয়েছে “হে মানুষ"! আবু মুলাইকার বরাত দিয়ে এই ঘটনাটি সংক্ষেপে বর্ণনা করেছেন ইবনে আবী শায়বা । কিন্তু ইবনে আসাকের তার “মুবহামাত' স. বনী বিযাযাকে একবার হুকুম করলেন, তোমরা এর (জনৈক মুক্তিপ্রাপ্ত ক্রীতদাসের) সঙ্গে তোমাদের গোত্রের এক রমণীর বিবাহ দিয়ে দাও । তারা বললো, হে আল্লাহ্র বাণীবাহক! আপনি কি আমাদেরই মুক্তিপ্রাপ্ত গোলামের সঙ্গে আমাদের বংশভূতার বিবাহ দিতে বলছেন? তাদের এমতো আপত্তির প্রেক্ষিতে অবতীর্ণ হয় আলোচ্য আয়াত। বাগবী লিখেছেন, হজরত ইবনে আব্বাস বলেছেন, এই আয়াত নাজিল হয়েছে ছাবেত ইবনে কায়েস এবং তার সম্প্রদায়ের লোকদের সম্পর্কে। একবার এক লোক তাকে সামনে অগ্রসর হতে বাধা প্রদান করলো । তিনি ওই লোককে বললেন, তুমি তো অমুক রমণীর পুত্র? রসুল স. একথা শুনতে পেয়ে বললেন, অমুক রমণীর নাম কে উচ্চারণ করলো? তিনি বললেন, আমি । রসুল স. বললেন, তাফসীরে মাযহারী/৪৮ ॥|11.911100117.00
— পৃষ্ঠা ৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।