দিবেন। অতঃপর তাকে করবেন লাঞ্তিত। সে যদি গোপন অপকর্ম করে উটের হাওদার ভিতরে অতি সঙ্গোপনে, তবুও তা আর গোপন থাকবে না । তিরমিজি, ইবনে হাব্বান। তিরমিজি বলেছেন, হাদিসটি “উত্তম' শ্রেণীভূত। জায়েদ ইবনে ওয়াহাব বর্ণনা করেছেন, হজরত ইবনে মাসউদকে একবার জিজ্ঞেস করা হলো, ওলীদ ইবনে উকবার ওই সময়ের অবস্থা সম্পর্কে আপনি জানেন কি, যখন তার দাড়ি বেয়ে ফোটায় ফোটায় ঝরে পড়ছিলো মদ্য? তিনি জবাব দিলেন, আমাকে তো গুপ্তচরবৃত্তি পরিহার করতে বলা হয়েছে। চর্চা করতে বলা হয়েছে কেবল প্রকাশ্য বিষয়ে। তাফসীরে মাযহারী/৪৫ “ওয়ালা ইয়াগতাব্ বা"ছ্ুকুম বা*দ্বন' অর্থ এবং একে অপরের পশ্চাতে নিন্দা কোরো না । অর্থাৎ কারো অনুপস্থিতিতে তার দোষ বর্ণনা কোরো না। হজরত আবু হোরায়রা কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. একবার আমাদেরকে লক্ষ্য করে জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো, পরচর্চা কী? আমরা বললাম, আল্লাহ্ ও তার বার্তাবাহকই এ বিষয়ে উত্তমরূপে অবহিত । তিনি স. বললেন, তোমাদের কোনো ভ্রাতার অনুপস্থিতিতে তার অপছন্দনীয় কিছু বলার নামই পরচর্চা। আমি বললাম, হে প্রত্যাদিষ্ট পুরুষ! যদি বাস্তবেও তার মধ্যে ওই দোষ থাকে, তবুও? তিনি স. বললেন, হ্যা। আর যদি তার মধ্যে ওই দোষ না-ই থাকে, তবে তুমি তো তাকে অপবাদ দিলে । বোখারী, মুসলিম । হজরত আমর ইবনে শোয়াইবের পিতামহ বর্ণনা করেছেন, একবার রসুল স. এর সামনে এক লোক বললো, অমুককে খাইয়ে না দেওয়া পর্যন্ত সে খায় না। বাহনে আরোহণ না করিয়ে দেওয়া পর্যন্ত আরোহণও করে না। রসুল স. বললেন, তুমি তো তার গীবত করলে । উপস্থিত সাহাবীগণের একজন বললেন, হে আল্লাহ্র বচনবাহক! লোকটি তো সত্য কথাই বলেছে। তিনি স. বললেন, অসাক্ষাতে কারো সত্য দোষ বর্ণনা করার নামই তো গীবত । বাগবী। এরপর বলা হয়েছে “তোমাদের মধ্যে কেউ কি তার মৃত ভ্রাতার গোশত খেতে চাইবে বন্তৃত তোমরা তো একে ঘৃণ্যই মনে করো”? প্রশ্নটি অস্বীকৃতিসূচক। এর সোজাসুজি অর্থ দীড়ায়__ তোমাদের মধ্যে কেউ নিশ্চয় তার মৃত ভ্রাতার মাংস ভক্ষণ করতে সম্মত হবে না। গীবত বা পরচর্চার ঘৃণ্যরূপ ফুটিয়ে তোলার জন্যই এখানে ব্যবহৃত হয়েছে এমতো অস্বীকৃতিসূচক প্রশ্ন । এখানে “হুব্ব* অর্থ মহব্বত, ভালোবাসা । এখানে মহব্বতকে সম্পৃক্ত করা হয়েছে এমন বিষয়ের সঙ্গে, যা অতিশয় ঘৃণ্য । একেতো মৃত ব্যক্তির মাংস, তদুপরি ওই মাংস আবার আপন ভাইয়ের । এরকম মাংস খেতে নিশ্চয় কেউ পছন্দ করবে না। মুজাহিদ বলেছেন, বক্তব্যটির মর্মার্থ যেনো এরকম___ আল্লাহ বললেন, তোমরা কি তোমাদের মৃত ভ্রাতার গোশত খেতে ভালোবাসো? শ্রোতারা জবাব দিলো, না, না। আল্লাহ্ বললেন, গীবত তো মৃত ভ্রাতার গোশত ভক্ষণ তুল্যই। সুতরাং গীবত পরিহার করো । হজরত আনাস ইবনে মালেক বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, মেরাজ রজনীতে আমি এক স্থানে যেতে যেতে দেখলাম একদল লোককে । তাদের হাতের নখ তাত্রনির্মিত। আর তাদের ওই নখগ্ডলো দিয়ে তারা তাদের মুখমণ্ডল ও শরীরের গোশত টেনে টেনে ছিড়ছিলো । আমি জিবরাইলকে জিজ্ঞেস করলাম, এরা কারা? তিনি বললেন, এরা ওই সকল লোক, যারা পৃথিবীতে তাদের মৃত ভ্রাতার গোশত ভক্ষণ করতো, মানুষের অসাক্ষাতে তাদের দোষ বর্ণনা করে তাদের সম্মানহানি করতো । বোখারী । হজরত মায়মুন বলেছেন, একবার আমি স্বপ্নে দেখলাম, একজন হাবশীর মৃতদেহ আমার সামনে আনা হলো । কে যেনো আমাকে লক্ষ্য করে বললো, এর তাফসীরে মাযহারী/৪৬ গোশত ভক্ষণ করো । আমি বললাম, কেনো? সে বললো, তুমি অমুকের এই গোলামের গীবত করেছিলে । আমি বললাম, না । আমি তো তার সম্পর্কে ভালো-মন্দ কিছুই বলিনি। সে বললো, এক সমাবেশে এর দোষ বর্ণনা করা হয়েছিলো । তুমি তা শুনেছিলে এবং মনে মনে খুশী হয়েছিলে। ওই ঘটনার পর থেকে আমি কখনো গীবত তো করতামই না, আমার সামনে কাউকে গীবতও করতে দিতাম না। জননী আয়েশী বলেছেন, আমি একদিন আমার সপত্বী সাফিয়্যা সম্পর্কে বললাম, সে-তো এরকম । অর্থাৎ বেঁটে । রসুল স. বললেন, তুমি তার গীবত করলে । তোমার এ কথা যদি সমুদ্বের পানিতে মিশানো হয়, তবে সমুদ্রের পানি হয়ে যাবে তিক্ত । আহমদ, আবু দাউদ, তিরমিজি । হজরত আবু সাঈদ খুদরী এবং হজরত জাবের বর্ণনা করেছেন, রসুল স. একবার বললেন, গীবত ব্যভিচার অপেক্ষা ঘৃণ্য । সাহাবীগণ বললেন, হে আল্লাহ্র রসুল! কী কারণে? তিনি স. বললেন, মানুষ ব্যভিচার করার পর তওবা করলে আল্লাহ্ তাকে মাফ করে দেন । কিন্তু গীবতকারী তওবা করলেও আল্লাহ্ তাকে মাফ করেন না, যতোক্ষণ না যার গীবত করা হয়েছে, সে তাকে মাফ করে। গীবতের কাফ্ফারা ঃ হজরত আনাস বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, গীবতের কাফ্ফারা হচ্ছে, যার গীবত করা হয়েছে, তার মাগফেরাতের জন্য দোয়া করা । এরকম বলা___ হে আল্লাহ্! তুমি আমাকে ক্ষমা করো এবং তাকেও ক্ষমা করে দাও। ॥|11.011100119.00
— পৃষ্ঠা ২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।