[ হে মু*মিনগণ! তোমরা অধিকাংশ অনুমান হইতে দূরে থাক; কারণ অনুমান কোন কোন ক্ষেত্রে পাপ এবং তোমরা একে অপরের গোপনীয় বিষয় সন্ধান করিও না এবং একে অপরের পশ্চাতে নিন্দা করিও না। তোমাদের মধ্যে কি কেহ তাহার মৃত ভ্রাতার গোশত খাইতে চাহিবে? বন্তত তোমরা তো ইহাকে ঘৃণ্যই মনে কর। তোমরা আল্লাহকে ভয় কর; আল্লাহ্ তাওবা গ্রহণকারী, পরম দয়ালু । আল্লামা সুয্যুতী লিখেছেন, আলোচ্য আয়াত অবতীর্ণ হওয়ার যে প্রেক্ষিত উপরে বর্ণিত হয়েছে, তা বর্ণনা করেছেন ছা'লাবীও, কিন্তু তিনি বর্ণনা করেছেন সূত্রপরম্পরা ব্যতিরেকেই। ইসপাহানী তাঁর “তারগীব' গ্রন্থে ঘটনাটির অর্থগত বিবরণ উল্লেখ করেছেন আবুদর রহমান ইবনে আবী লায়লা সূত্রে । আর ইবনে মুনজির ঘটনাটির বিবরণ দিয়েছেন ইবনে জুরাইজ সূত্রে । বর্ণনাকারীগণের সকলের ধারণা, এই আয়াত অবতীর্ণ হয়েছে হজরত সালমান ফারসী সম্পর্কে । তিনিই পূর্বান্নে কথিত গন্তব্যে পৌছে খেয়ে দেয়ে আচ্ছন হয়ে পড়েছিলেন গভীর ঘুমে । আর তীর সঙ্গীদ্য় তার এমতো আচরণের সমালোচনা করেছিলো । প্রথমে বলা হয়েছে__ “হে বিশ্বাসীগণ! তোমরা অধিকাংশ অনুমান থেকে দূরে থাকো; কারণ অনুমান কোনো কোনো ক্ষেত্রে পাপ এবং তোমরা একে অপরের গোপনীয় বিষয় সন্ধান কোরো না" । এখানে “ইছমুন* অর্থ ওই পাপ যার জন্য নির্ধারিত রয়েছে শাস্তি । এখানকার “ইছমুন+ শব্দটির মূল রূপ ছিলো “ভিছমুন+ । এর মুজারের রূপ হয় “ইয়াছিমু* । উল্লেখ্য, পাপকর্ম পুণ্যকর্মকে দুর্বল করে দেয় । আর “জন্* অর্থ এখানে অনুমান, অ-দৃঢ় ধারণা, প্রকৃতপক্ষে তা দৃঢ় হোক অথবা না হোক । শব্দটির মধ্যে দৃঢ় ধারণা, সন্দেহ, কল্পনা সকল কিছু সমীভূত। তাই এর প্রকার ও প্রকৃতি হতে পারে বিভিন্ন রকম । যেমন _ ১. ওই ধারণা, যার অনুকরণ করা ওয়াজিব । যেমন আল্লাহ্র অস্তিত্ব সম্পর্কিত বিশ্বাস, মুসলমান নর-নারীর উপরে সুধারণা। শরিয়তের অকাট্য দলিলের প্রতি সুধারণা রাখা এবং তার অনুসরণ করাও ওয়াজিব, যদি তা হয় জ্ঞানগত মাসায়েল সংক্রান্ত ও বিশ্বাসগত এবং তার বিপরীতে যদি না থাকে নিঃসন্দিগ্ধ প্রমাণ । ২. ওই সকল ধারণা, যেগুলোর লালন ও অনুসরণ হারাম । যেমন বিশ্বাসী নর-নারীর প্রতি অপঅনুমান । বিশেষ করে যারা পুণ্যবান ও পুণ্যবতী তাদের প্রতি কুধারণা পৌষণ করা সম্পূর্ণতই নিষিদ্ধ । ওই সকল বিষয়ের অনুসরণ করাও হারাম, যেগুলোর বিরুদ্ধে তাফসীরে মাযহারী/৪৪ অকাট্য প্রমাণ । ৩. এই দুই প্রকারের ধারণা ছাড়াও ধারণা রয়েছে আরো এক প্রকারের । আর এই তৃতীয় প্রকারের ধারণা বা অনুমানের কথাই বলা হয়েছে আলোচ্য আয়াতে । বলা হয়েছে__ কোনো কোনো ক্ষেত্রে এরকম ধারণা পাপ। সুতরাং বিশ্বাসী নর-নারী সম্পর্কে সকল প্রকার অপঅনুমান পরিহার করাই সাবধানতার দাবি। আর আলোচ্য আয়াতে বলা হয়েছে এমতো সাবধানতার কথাই । হাদিস শরীফে এসেছে, হালাল সুস্পষ্ট ৷ হারামও সুস্পষ্ট । আর এই দু*য়ের মধ্যে এমন কিছু বিষয় রয়েছে, যা সন্দেহযুক্ত (দূরে থাকতে হবে এগুলো থেকেই)। “ওয়ালা তাজ্বাস্সাসূ” অর্থ এবং তোমরা একে অপরের গোপনীয় বিষয় অনুসন্ধান কোরো না। 'জ্বীস্সুন' অর্থ হাত ছারা স্পর্শ করা । আর “তাজ্বাস্সুন' অর্থ গোপন সংবাদ আহরণের উদ্দেশ্যে ব্যাপৃত থাকা, গুপ্তচরবৃত্তি করা । আর “তালাম্মুন' অর্থ বার বার অনুসন্ধান করা। এভাবে বক্তব্যটি দীড়ায়___ মানুষের দৌষক্রটি অন্বেষণ কোরো না। কারো গোপন কোনো বিষয় জানার জন্য তার পিছনে লেগে থেকো না । আল্লাহ্ যেহেতু তার দোষব্রটি গোপন রেখেছেন, সেহেতু তুমি তা গোপন রাখো । হজরত আবু হোরায়রা কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. আজ্ঞা করেছেন, তোমরা কুধারণা পরিত্যাগ কোরো । কেননা কুধারণা মিথ্যা। কারো দোষ অব্েষণে ব্যাপৃত হয়ো না। একে অপরকে ঘৃণা কোরো না । হিংসা বিদ্বেষ পোষণ কোরো না পরস্পরের গ্রতি। কোরো না একে অপরের প্রতি বৈমুখ্য প্রদর্শন । সকলেই আল্লাহ্র বান্দা, পরস্পরের ভাই হয়ে যাও। একজনের বিবাহের প্রস্তাবের উপর অপরজন বিবাহের প্রস্তাব দিয়ো না। তার প্রস্তাব গৃহীত হতে পারে, আবার হতে পারে প্রত্যাখ্যানও ৷ হাদিসটি বর্ণনা করেছেন সর্ব ইমাম মালেক, আহমদ, ইবনে মাজা, আবু দাউদ ও তিরমিজি । তিরমিজি মন্তব্য করেছেন, হাদিসটি যথাসূত্রসম্ঘলিত। হজরত ইবনে ওমর কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. নির্দেশ করেছেন, হে ওই সকল কপটাচারী! যারা মুখে মুখে ইমান এনেছে, এখনো যাদের হৃদয়ে ইমান প্রবেশ করেনি, তারা শোনো, মুসলমানদের গীবত কোরো না। তাদের গোপন বিষয় অনুসন্ধানে লেগে থেকো না। যে ব্যক্তি অন্যের গোপন বিষয় প্রকাশ করতে চাইবে, আল্লীহ্ তাদের গোপন বিষয় প্রকাশ করে ॥|11.011100119.001
— পৃষ্ঠা ২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।