Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 11
/ ৩৬৮
📝 লেখা 📖 পিডিএফ

তবে এমতোক্ষেত্রে ওয়াজিব হবে তাষীর (সামাজিক শাস্তি)। যদি তার প্রদত্ত অপবাদ শরিয়তে হারাম এবং সমাজে মর্যাদাহানিকর হয়, তাহলে বদনাম দাতার উপরে তাষীর হবে অত্যাবশ্যক । যেমন কেউ কোনো পুণ্যবান মুসলমানকে আখ্যা দিলো চোর, ফাসেক, কাফের, খবীস, দুরাচার, নপুংসক, আত্মসাৎকারী, বেদীন, লুটেরা, দাইয়ুস, মদ্যপ বা সুদখোর। ইবনে হুম্মাম লিখেছেন, এক লোক অন্য এক লোককে “নপুংসক' বলেছিলো । রসুল স. তার উপরে তাযীর জারী করেছিলেন । কেউ কাউকে “গাধা” “শুকর* “কুকুর” “ভেড়া” ইত্যাদি বললেও তার উপর তাীর প্রয়োগ করতে হবে । কোনো কোনো বিদ্বান বলেছেন, এরকম বললে তাষীর প্রয়োগ করা যাবে না। তাষীর প্রয়োগ করা যাবে তখন, যখন এরকম অপবচন উচ্চারণ করা হবে বিদ্বান, মর্যাদাবান ও পুণ্যবান মুসলমানকে লক্ষ্য করে। কেউ যদি কাউকে বলে দাবাড়ূ, “জুয়াড়ী* অথবা চাদাবাজ তবুও তাবীর জারী করা যাবে না, যদিও এধরনের আচরণ শরিয়তসম্মত নয় । কিন্তু এমতো অপবচন কারো সামাজিক মর্যাদা খর্ব করে না। মাসআলা ঃ ইমাম আবু হানিফা ও ইমাম শাফেয়ী বলেছেন, তাযীরের শান্তি হবে শরিয়তনির্ধারিত শাস্তি (হদ) অপেক্ষা কম। ইমাম আবু হানিফা বলেছেন, শরিয়তের নিন্নতম শাস্তি হচ্ছে__ একজন মদ্যপানকারী গোলামের শাস্তি__ চল্লিশ বেত্রাঘাত । তাই তাযীরের শান্তি হবে তার চেয়ে কম । ইমাম আবু ইউসুফ বলেছেন, শরাব পানের হদ হচ্ছে একজন স্বাধীন মুসলমানের জন্য আশি বেত্রাঘাত । তাই তাযীরের শাস্তি হতে হবে এর চেয়ে কম। ইমাম শাফেয়ী ও ইমাম আহমদের মতে শরিয়তের নিন্নতম শাস্তি কুড়ি বেত্রাঘাত । সুতরাং তাষীর হবে এর চেয়ে কম। ইমাম মালেক বলেছেন, তাযীর নির্ধারিত হবে সমকালীন বিচারকের সিদ্ধান্তের নিরীখে । তিনি যেমন সমীচীন মনে করবেন, বেত্রাঘাতের সংখ্যা নির্ধারণ করবেন সেভাবে । তাফসীরে মাযহারী/৪২ যথাঅঙ্গ ছাড়া অন্য কোনো অঙ্গে সঙ্গম করলে তাযীরের শাস্তি নির্ধারণ করতে হবে সর্বোচ্চ ও সর্বনিন্ন হদের মাঝামাঝি । পরনারীকে চু্ধন করা, কাউকে গালি দেওয়া এবং চুরির নেসাবের চেয়ে কম পরিমাণ চুরি করাঁ_ এসকল অপরাধের তাষীর নির্ধারণ করতে হবে হদের পরিমাণের চেয়ে কম । আল্লাহই অধিক অবগত । বাগবী লিখেছেন, রসুল স. ভ্রমণে অথবা জেহাদে বহির্গত হলে দু'জন ধনী ব্যক্তির সেবা করার জন্য নির্ধারণ করতেন একজন দরিদ্রকে । অর্থাৎ প্রতি দু'জন বিভ্তপতির সঙ্গে মিলিয়ে দিতেন একজন বিত্তহীনকে। ওই বিত্তহীন ব্যক্তি পূর্বাহ্নে গমন করে তার দুই বিত্তপতি সঙ্গীর জন্য ঠিক করতেন অবতরণের স্থান এবং পানাহারায়োজন ৷ একবার রসুল স. এরকম সেবকরূপে নির্ধারণ করলেন হজরত সালমান ফারসীকে । তিনি আগে ভাগে গত্তব্যস্থলে পৌছে ঘুমিয়ে পড়লেন । ফলে পানাহারের বন্দোবস্ত করতে পারলেন না। তার সঙ্গী দু'জন সেখানে পৌছে বললেন, কী ব্যাপার! পানাহারের কোনো ব্যবস্থাই তো করোনি । তিনি বললেন, কী করবো? এমন ঘুম চেপে বসলো যে, আমি জেগেই থাকতে পারলাম না। সঙ্গীছ্বয় বললো, তাহলে তুমি রসুল স. এর কাছে গিয়ে দেখো, খাবারের কোনো ব্যবস্থা করতে পারো কিনা । তিনি রসুল স. এর কাছে গিয়ে সবকিছু খুলে বললেন। তিনি স. বললেন, তুমি উসামা ইবনে জায়েদের কাছে যাও। রুটি-তরকারী যদি কিছু থাকে, তবে সে তোমাকে তা দিবে। হজরত উসামা তখন ছিলেন রসুল স. এর তাবু ও পানাহার ব্যবস্থাপনার দায়িত্বে । তিনি নির্দেশ পালন করলেন । হজরত উসামা বললেন, আমার কাছে তো কিছুই নেই । বিফলমনোরথ হয়ে তিনি ফিরে এলেন তার সঙ্গীদ্ধয়ের কাছে। সঙ্গীদ্ধয় বললো, উসামার কাছে আহারের ব্যবস্থা না থাকার কথা নয়। সে মনে হয় কার্পণ্য করেছে। এরপর তারা হজরত সালমানকে পাঠালেন সাহাবীগণের আর একটি দলের কাছে। কিন্তু সেখান থেকেও কিছু পাওয়া গেলো না। তখন হজরত সালমানের সঙ্গীদ্ধয় তীকে বললেন, তোমাকে পানিভর্তি কোনো কূপের কাছে পাঠালেও দেখছি ওই কূপের পানি শুকিয়ে যাবে । একথা বলে তারা নিজেরাই গিয়ে উপস্থিত হলো হজরত উসামার কাছে। তাদের এমতো গমনের উদ্দেশ্য ছিলো আসলেই তার কাছে খাদ্যবন্তু কিছু আছে কিনা তা যাচাই করা । কিন্তু কিছু না পেয়ে উপস্থিত হলো রসুল স. সকাশে। তিনি স. তাদেরকে লক্ষ্য করে বললেন, কী ব্যাপার । তোমাদের মুখ থেকে যে গোশতের ঘ্বাণ বের হচ্ছে বলে মনে হচ্ছে। তারা বললো, হে আল্লাহ্‌র রসুল! আমরা তো আজ গোশত খাইইনি। তিনি স. বললেন, তোমরা ভুল বলছো । তোমরা গোশত ভক্ষণ করেছো সালমান ও উসামার। এই ঘটনার পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হলো পরবর্তী আয়াত । বলা হলো__ সূরা হুজবুরাত £ আয়াত ১২ তাফসীরে মাযহারী/৪৩ ॥|11.011100119.00

— পৃষ্ঠা ২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।