সম্পর্কে। অন্যান্য উম্মতজননীগণ তীকে “ইহুদীর বেটি" বলে ঠান্টী করতেন । তিনি একবার কথাটা রসুল স. এর কানে দিলেন । তিনি স. বললেন, তুমি তাদেরকে একথা বললে না কেনো যে, আমার পিতা হারুন, আমার পিতৃব্য মুসা এবং আমার পতি মোহাম্মদ । এরপর বলা হয়েছে__ “তোমরা একে অপরের প্রতি দোষারৌপ কোরো না এবং তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না'। এখানে “লামযুন' অর্থ কারো দোষ বর্ণনা করা । অর্থাৎ হে রমণীকুল! তোমরা অন্য রমণীর এমন দোষ বর্ণনা কোরো না, যাতে তারা লজ্জা পায়। “তানবুযুন' এর “নাবযুন' অর্থ অপ-উপাধি। ইমাম বায়যাবী লিখেছেন, “নাবযুন" বলা হয় কেবল মন্দ অভিধাকে । অভিধানজ্ঞগণ লিখেছেন, “তানাবুয* অর্থ একে অপরকে লজ্জা দেওয়া, মন্দ কোনো উপাধি ধরে ডাকা । এভাবে আলোচ্য বক্তব্যের মর্মার্থ দাড়ীয়___ তোমরা কাউকে মন্দ উপাধি ধরে ডেকো না। বাগবী লিখেছেন, ইকরামা বলেছেন “তানবুয বিল আলব্বাব* অর্থ কাউকে বলা_ হে ফাসেক! হে মুনাফিক! হে কাফের! হাসান বলেছেন, ইহুদী ও খৃষ্টানদের মধ্যে কেউ মুসলমান হয়ে যাওয়ার পর কোনো কোনো মুসলমান তাদেরকে “হে ইহুদী" “হে নাসারা' বলে ডাকতো । আলোচ্য বাক্যের মাধ্যমে তাফসীরে মাযহারী/৪০ এরকম সম্বোধনকে নিষিদ্ধ করা হয়েছে। আতা বলেছেন, কাউকে “হে গর্দভ* “হে শুকর এরকম করে কাউকে ডাকার নাম “তানবুষে আলকণঃকাব' । কেউ কোনো মন্দ আমল করার পর তওবা করা সত্বেও, কোনো কোনো লোক তাকে বিগত মন্দ আমলের কথা বলে লজ্জা দেয়, এমতো অপআচরণকেই নিষিদ্ধ করা হয়েছে আলোচ্য বক্তব্যের মাধ্যমে ৷ উপনাম ছিলো । তার মধ্যে মন্দ উপনাম ধরে কেউ কেউ তাদেরকে সম্বোধন করতো । এ সম্পর্কেই বিধান দেওয়া হয়েছে আলোচ্য আয়াতে । বর্ণনাটিকে উত্তম পদবাচ্য বলেছেন তিরমিজি । ইমাম মোহাম্মদের বিবরণে হজরত আবু জোবাইরার বক্তব্যটি এসেছে এভাবে_ এই আয়াত অবতীর্ণ হয়েছে বিশেষ করে আমাদের বনী সালমার লোকদেরকে লক্ষ্য করে। রসুল স. যখন মদীনায় শুভাগমন করলেন, তখন মদীনার প্রত্যেকেরই উপনাম ছিলো দু*তিনটি করে । ওই সকল উপনাম ধরে ডাকলে তারা অতুষ্ট হতো । কেউ কেউ তখন অভিযোগ করতে শুরু করলো, হে আল্লাহ্র বচনবাহক! অমুক অমুক লোককে তাদের উপনাম ধরে ডাকলে তারা মনঃকষ্ট পায় । তখন অবতীর্ণ হয় আলোচ্য আয়াত । এরপর বলা হয়েছে__ “ইমানের পর মন্দ নাম অতি মন্দ । যারা তওবা না করে, তারাই জালেম? । হজরত আবু জর গিফারী বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, কেউ কাউকে “কাফের' বা “ফাসেক' বললে, ওই লোক যদি তা না হয়, তবে সেই ব্যক্তিই হয়ে যাবে “কাফের* অথবা ফাসেক। বোখারী । হজরত ইবনে ওমর বর্ণনা করছেন, রসুল স. বলেছেন, কেউ কাউকে “কাফের' বললে “কাফের' সাব্যস্ত হবে তাদের দু'জনের যে কোনো একজন । বোখারী, মুসলিম । হজরত আবু জর আরো বর্ণনা করেছেন, কেউ যদি কাউকে কুফরীর সঙ্গে সম্বন্ধিত করে, অথবা তাকে বলে “আল্লাহ্র দুশমন? আর ওই ব্যক্তি যদি তা না হয়, তবে কাফের অথবা আল্লাহ্র দুশমন সাব্যস্ত হবে সে, যে এরকম বলেছে । বোখারী, মুসলিম । কোনো কোনো তাফসীরকার আলোচ্য আয়াতের ব্যাখ্যা করেছেন এভাবে__- কারো দোষ বর্ণনা দ্বারা রসিকতা করা, কাউকে মন্দ নামে সম্বোধন করা ফাসেকী । ইমান আনার পর এরকম ফাসেকী স্বভাব আকড়ে ধরে থাকা অনভিপ্রেত । সুতরাং তোমরা এরকম কাজ কখনো কোরো না, যাতে করে তোমাদেরকে “ফাসেক' সাব্যস্ত হতে হয়। হজরত ইবনে মাসউদ বলেছেন, রসুল স. জানিয়েছেন, মুসলমানকে গালি দেওয়া ফাসেকী, কবীরা গোনাহ । আর মুসলমানকে হত্যা করা কুফরী । বোখারী, মুসলিম । হাদিসটি আরো বর্ণনা করেছেন হজরত আবু হোরায়রা এবং হজরত সা*দ থেকে ইবনে মাজা । আর তিবরানী বর্ণনা করেছেন হজরত আবদুল্লাহ ইবনে মুগাফ্ফাল এবং হজরত ওমর ইবনে নোমান ইবনে মাকরান থেকে । আর দারা তাফসীরে মাযহারী/৪১ কুতনী হজরত জাবের থেকে । হজরত ইবনে মাসউদ থেকে তিবরানীর বিবরণে অতিরিক্ত হিসেবে এসেছে এই কথাটুকু__ এক মুসলমানের মাল যেমন অন্য মুসলমানের জন্য হারাম, তেমনি হারাম তার জান। “যারা তওবা না করে তারাই জালেম" অর্থ যারা অপরকে মন্দ নামে ডাকার মতো গহিত অপরাধ থেকে তওবা না করে, এমতো অপকর্মের জন্য অনুতপ্ত ও লজ্জিত না হয়, তারা নিশ্চয়ই আত্ম-অত্যাচারী, ফলে শাস্তিযোগ্য । মাসআলা £ কেউ যদি কোনো স্বাধীন মুসলিম পুরুষ বা রমণীকে ব্যভিচারের অপবাদ দেয়, কিন্তু তা প্রমাণ না করতে পারে, তবে তার শাস্তি আশি বেত্রাঘাত । কিন্তু কাফের অথবা ব্রীতদাস-ক্রীতদাসীকে এরকম অপবাদ দিলে আশি বেত্রাঘাতের শাস্তি অত্যাবশ্যক হয় না। তবে তাকে শাসন করা যাবে কঠোরভাবে । কেননা অমুসলিমের মর্যাদা মুসলমানের চেয়ে কম। ব্যভিচারের বদনাম স্বাধীন মুসলিম নর-নারীর সামাজিক সম্মান চরমভাবে ক্ষু্ন করে । আর স্বাধীন মুসলিম নর-নারীকে যদি অন্য কোনো বদনাম দেওয়া হয়, ॥|11.911100119.00
— পৃষ্ঠা ২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।