Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 11
/ ৩৬৮
📝 লেখা 📖 পিডিএফ

বললেন, তুমি কে? তিনি বললেন, আমি অমুক । ছাবেত বললেন, ও! তুমি অমুক মহিলার পুত্র? এই বলে তিনি তার মায়ের সম্পর্কে তার ইসলামপুর্ব জীবনের কিছু দোষ বর্ণনা করলেন । লোকটি লঙ্জিত হলো । তখনই অবতীর্ণ হলো পরবর্তী আয়াত । তাফসীরে মাযহারী/৩৮ সূরা হুজবুরাত £ আয়াত ১১ [॥ হে মু*মিনগণ! কোন পুরুষ যেন অপর কোন পুরুষকে উপহাস না করে; কেননা যাহাকে উপহাস করা হয় সে উপহাসকারী অপেক্ষা উত্তম হইতে পারে এবং কোন নারী অপর কোন নারীকেও যেন উপহাস না করে; কেননা যাহাকে উপহাস করা হয় সে উপহাসকারিণী অপেক্ষা উত্তম হইতে পারে । তোমরা একে অপরের প্রতি দোষারোপ করিও না এবং তোমরা একে অপরকে মন্দ নামে ডাকিও না; ঈমানের পর মন্দ নাম অতি মন্দ । যাহারা তওবা না করে তাহারাই যালিম। প্রথমে বলা হয়েছে__ “হে বিশ্বাসীগণ! কোনো পুরুষ যেনো অপর কোনো পুরুষকে উপহাস না করে। কেননা যাকে উপহাস করা হয়, সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে'। এখানকার “কৃওম' শব্দটি অভিধানানুসারে ব্যবহৃত হতে পারে পুরুষ ও রমণী মিলিত দলের ক্ষেত্রে অথবা শুধু পুরুষের ক্ষেত্রে । আর নারীরা সাধারণতঃ অনুগামিনী হিসেবে পুরুষদের প্রতি প্রবর্তিত বিধানের অন্তর্ভতা । “সিহাহ' রচয়িতা লিখেছেন, পুরুষদের দলকেই মূলতঃ “কৃওম* বলা হয়, নারীদের দলকে নয়। একথার প্রমাণ হিসেবে জাওহারী এই আয়াতকেই উল্লেখ করে থাকেন । কেননা এখানে “নিসা* শব্দের মাধ্যমে নারীদের কথা পৃথকভাবে উল্লেখ করা হয়েছে৷ সুতরাং বুঝতে হবে “কৃওম' অর্থ কেবল পুরুষ এবং “নিসা* অর্থ কেবলই নারী । জনৈক কবি বলেছেন _ “আমি জানি না, হোসেন বংশের এই সকল লোক “কৃওম' (পুরুষ), না “নিসা* রেমণী)। কোরআনের অনেক আয়াতে আবার “কৃওম' শব্দটি ব্যবহৃত হয়েছে পুরুষ-রমণী উভয়কে বোঝাতে । “মাদারেক' রচয়িতা বলেছেন, “কুওম" শব্দটি প্রকৃতপক্ষে ব্যবহৃত হয় পুরুষদের বেলায়। বায়যাবী লিখেছেন, “কৃওম' শব্দটি “মাসদার' বা ক্রিয়ামূল। বিশেষণ হিসেবে বহুবচনার্থকরূপে শব্দটির ব্যবহার ব্যাপক । অথবা শব্দটি বহুবচন “কৃয়িমূুন এর । যেমন “যাউর” বহুবচন “যায়িরূন' এর । উল্লেখ্য, বৃহৎ বৃহৎ কর্ম সম্পাদনের দায়িত্ব সাধারণত ন্যস্ত থাকে পুরুষদের উপরেই । সে কারণেই শব্দটি ব্যবহৃত হয় পুরুষদের দলের বিশেষণরূপে । আবার কোরআন মজীদের বিভিন্ন স্থানে কৃওমে নুহ, কৃওমে লুত, কৃওমে হুদ ইত্যাদি বলে বুঝানো হয়েছে ওই কৃওমের সম্প্রদায়ের) পুরুষ-রমণী উভয়কে ৷ এর কারণ তাফসীরে মাযহারী/৩৯ সম্ভবতঃ এই যে, এমতাবস্থায় অর্থগত প্রাবল্য আরোপ করে রমণীদেরকেও করা হয়েছে পুরুষদের অন্তর্ভুক্ত । অথবা ওই সকল ক্ষেত্রে পুরুষদের উল্লেখ করাকেই মনে করা হয়েছে যথেষ্ট, আর অনুগামিনী কিংবা সহগামিনীরূপে রমণীরা স্বাভাবিকভাবেই হয়েছে এর অন্তর্গতা । উল্লেখ্য, পরবর্তী আয়াতে এই মর্মে নির্দেশনা দেওয়া হয়েছে যে, এক দল যেনো অন্য দলকে বিদ্ধপ না করে। মানুষের মজলিশগুলো সাধারণত এরকমই হয়। দলগতভাবে এক দল অন্য দলের বিরুদ্ধে করতে থাকে আলোচনা- সমালোচনা । এরপর বলা হয়েছে__ “এবং কোনো নারী অপর কোনো নারীকেও যেনো উপহাস না করে । কেননা যাকে উপহাস করা হয়, সে উপহাসকারিণী অপেক্ষা উত্তম হতে পারে" । প্রথমে “কৃওমূন' এর উল্লেখের পরে এখানে সংযোগ করা হয়েছে নারীদের কথা । বলা হয়েছে “কোনো নারী যেনো অপর কোনো নারীকে উপহাস না করে*। সুতরাং এখানে “কৃওম+ (সম্প্রদায়) অর্থ পুরুষ সম্প্রদায় । আর যদি “কৃওম* (সম্প্রদায়) অর্থ পুরুষ রমণী উভয়কে বলা হয়েছে বলে ধরে নেওয়া হয়, তবে বুঝতে হবে পরবর্তীতে নারীদের কথা বলা হয়েছে বিশেষভাবে । কেননা পুরুষজাতি অপেক্ষা নারী জাতির মধ্যে পরিহাসপ্রবণতা পরিদৃষ্ট হয় অধিক। বাগবী লিখেছেন, হজরত আনাস বর্ণনা করেছেন, এই আয়াত অবতীর্ণ হয়েছে ওই সকল উম্মতজননীগণকে লক্ষ্য করে, যারা উম্মতজননী হজরত উম্মে সালমার হ্ত্বাকৃতির কারণে তাকে নিয়ে কৌতুক করতেন । ইকরামা বলেছেন, হজরত ইবনে আব্বাস বর্ণনা করেছেন, এই আয়াত (১১) অবতীর্ণ হয়েছে উম্মতজননী হজরত সাফিয়্যা বিনতে হুয়াই ইবনে আখতাব ॥|11.011100119.00

— পৃষ্ঠা ২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।