Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 11
/ ৩৬৮
📝 লেখা 📖 পিডিএফ

সম্পদের মধ্যে যদি কেউ তার নিজের সম্পদ সনাক্ত করতে পারে, তবে সে যেনো তার ওই সম্পদটুকু নিয়ে নেয়। না। আহতদের উপরে হামলা কোরো না। বন্দীকে হত্যা কোরো না। তাদের স্ত্রীগণ থেকে দূরে থাকো, চাই তোমাকে কেউ অকর্মণ্য বলুক, অথবা তোমাদের নেতাকে গালিগালাজ করুক । মাসআলা ঃ বিদ্রোহীদের নিকট থেকে ছিনিয়ে নেওয়া হাতিয়ার প্রয়োজনবোধে খলিফা বা শাসক অথবা তার প্রতিনিধি তাদের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে । এতে কোনো দোষ নেই। তদ্রপ তাদের নিকট থেকে ছিনিয়ে নেওয়া বাহনও তাদের বিরুদ্ধে ব্যবহার করা যাবে । কিন্তু ইমাম শাফেয়ী, ইমাম মালেক ও ইমাম আহমদ বলেন, বিদ্রোহীদের অস্ত্র বা বাহন তাদের বিরুদ্ধে ব্যবহার করা জায়েয নয় । আমাদের অভিমতের সমর্থনে রয়েছে ইবনে আবী শায়বা কর্তৃক বর্ণিত একটি হাদিস যেখানে বলা হয়েছে, জামাল যুদ্ধে বিদ্রোহীরা যে সকল উট ও ঘোড়ায় আরোহন করে এসেছিলেন এবং যে সকল অস্ত্র ব্যবহার করেছিলেন, হজরত আলী সেগুলো তার বাহিনীর লোকদের মধ্যে বন্টন করে দিয়েছিলেন । হেদায়া রচয়িতা লিখেছেন, তিনি ওই সকল অস্ত্র ও বাহন বন্টন করে দিয়েছিলেন ব্যবহার করার উদ্দেশ্যে, তাদেরকে সেগুলোর মালিক বানানোর উদ্দেশ্যে নয়। কেননা আলেমগণের সর্বসম্মত মত এই যে, বিজয়ীরা বিদ্রোহীদের সম্পদের মালিক হতে পারবে না। মাসআলাঃ বিদ্রোহীরা যুদ্ধের মাধ্যমে শাসকবাহিনীর সম্পদের ক্ষতি করলে তাদের এমতো ক্ষতিসাধনের শরিয়তসম্মত কোনো কারণ যদি থেকে থাকে এবং তাদের সৈন্য ও সমরায়োজন যদি অট্রুট থাকে, তবে এমতাবস্থায় ইমাম মালেক, ইমাম আবু হানিফা ও ইমাম শাফেয়ীর অগ্রাধিকার প্রাপ্ত সর্বশেষ মত এবং ইমাম মোহাম্মদের বক্তব্য হচ্ছে, এর কোনো ক্ষতিপূরণ নেই । ভিন্ন বর্ণনানুসারে ইমাম শাফেয়ী ও ইমাম আহমদের বক্তব্য এর বিপরীত । ইবনে শিহাব জুহুরী লিখেছেন, এমতাবস্থায় যদি উভয় বাহিনীর সংঘর্ষে ব্যাপক খুন-খারাবি হয়ে যায় এবং হস্তারক ও নিহতদেরকে যদি সনাক্ত করা সম্ভব না হয়, ধ্বংস হয়ে যায় যদি বিপুল সম্পদ, এভাবে যুদ্ধ সমাপ্ত হবার পর যদি দেখা যায় শাসক বাহিনীর বিজয় হয়েছে, তবে একথা আমার জানা নেই যে, এমতাবস্থায় কে কার কিসাস গ্রহণ করেছে, আর সম্পদ বিনষ্ট হওয়ার ক্ষতিপুরণই বা নিয়েছে কে কার কাছ থেকে। মাসআলা £ কোনো বিদ্রোহী যদি শাসকের কোনো সমর্থককে হত্যা করে এবং নিজ মুখে এর দায় স্বীকার করে এরকম দাবি করে যে, তার এমতো কাজ সঠিক, তবে সে-ই হবে নিহত ব্যক্তির ওয়ারিশ । আর যদি সে এরকম বলে যে, তাফসীরে মাযহারী/৩৭ তার এমতো কাজ সঠিক নয়, তবে সে ওই নিহত ব্যক্তির সম্পদের উত্তরাধিকারী হবে না। আর শাসক বাহিনীর কেউ যদি বিদ্রোহীদের কাউকে হত্যা করেছে বলে দাবি করে, তবে সে-ই হবে ওই নিহত বিদ্বোহীর সম্পদের উত্তরাধিকারী । মাসআলা ঃ শাসকের আনুগত্যবিচ্যুত বিদ্রোহীরা যদি শরিয়ত সম্মত কারণ ছাড়াই খুন, লুঠতরাজ ও রাহাজানি করে, তবে তাদের সমরশক্তি থাকলেও তাদেরকে সাব্যস্ত করতে হবে খুনী, লুটেরা ও ডাকাত বলে । তাদের বিধান সম্পর্কে বিশদ আলোচনা করা হয়েছে সুরা মায়িদার তাফসীরে । তাদেরকে হত্যা করতে হবে, শূলীতে চড়াতে হবে, কেটে দিতে হবে হাত-পা, অথবা বিতাড়ন করতে হবে লোকালয় থেকে । মাসআলা ঃ বিদ্রোহীদের যদি সৈন্য ও সমরায়োজন না থাকে, তবে আল্লাহ্র বিধানানুসারে তাদেরকে বন্দী করা যাবে, তাদেরকে দেওয়া যাবে শারীরিক নির্যাতন, অথবা এজাতীয় অন্যান্য শাস্তি । কিন্তু তাদেরকে হত্যা করা জায়েয হবে না । বাগবী লিখেছেন, হজরত আলী একবার শুনতে পেলেন, এক লোক মসজিদের এক কোণে বসে উচ্চারণ করছে “লা হুক্মা ইল্লা লিল্লাহ' (আল্লাহ্র শাসন ছাড়া আর কারো শীসনাধিকার নেই)। হজরত আলী তাকে লক্ষ্য করে বললেন, কথাতো সত্যই । কিন্তু তোমরা এর ভুল অর্থ প্রচার করছো । শোনো, আমাদের কাছে তোমাদের হক রয়েছে তিনটি___ ১. মসজিদে আল্লাহ্‌র ইবাদত করা থেকে আমরা শোসকেরা) তোমাদেরকে (জনগণকে) বাধা দিবো না, যতোক্ষণ তোমাদের হাত মিলিত থাকবে আমাদের হাতের সাথে ২. গণিমতের মালে অংশগ্রহণ করতে আমরা তোমাদেরকে বাধা প্রদান করবো না ৩. প্রথমেই আমরা তোমাদের বিরুদ্ধে অন্ত্রধারণ করবো না। ইমাম মোহাম্মদ বলেছেন, হজরত আলীর এমতো বাণী আমার নিকটেও পৌছেছে। হজরত ইবনে আব্বাস বর্ণনা করেছেন, ছাবেত ইবনে কায়েস কানে কম শুনতেন । তাই রসুল স. এর মজলিশের সকলেই তাঁকে সামনের দিকে বসবার ব্যবস্থা করে দিতেন, যাতে তিনি রসুল স. এর কথা ভালোমতো শুনতে পান। একদিন তিনি ফজরের নামাজের জামাতে শরীক হলেন এক রাকাত হয়ে যাবার পর। নামাজ শেষে সাহাবীগণ আপন আপন স্থানেই ঘন হয়ে বসে পড়লেন । স্থানাভাবে কেউ কেউ পিছনে দাড়িয়ে থাকতে বাধ্য হলেন । ছাবেত বাদ পড়ে যাওয়া রাকাত শেষ করে পূর্ব অভ্যাস অনুসারে সকলের সামনে এগিয়ে যেতে শুরু করলেন । মুখে বলতে লাগলেন, দেখি, দেখি, জায়গা দাও, জায়গা দাও। এভাবে তিনি পৌছে গেলেন একেবারে সামনে । তখন তার এবং রসুল স. এর মধ্যে বসেছিলেন মাত্র একজন । তিনি তাকেও বললেন, জায়গা দাও তো দেখি। তিনি বললেন, জায়গা তো পেয়েছেনই। ওখানেই বসে পড়ুন। ছাবেত তার কথা শুনে ক্ষুব্ধ হলেন । কিন্তু আর উচ্চবাচ্য না করে সেখানেই বসে পড়লেন । একটু পরে যখন চারিদিক ফর্সা হয়ে গেলো তখন ছাবেত তীকে ॥|11.011100119.001

— পৃষ্ঠা ২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।