তবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা শাসকের জন্য জায়েয হবে না । আর তখন সাধারণ জনতার অনুচিত হবে বিদ্রোহীদেরকে সমর্থন করা, যাতে শাসক সংশোধিত হতে বাধ্য হয়। জুলুম থেকে বিরত হয়ে, হয়ে যায় ন্যায়নিষ্ঠ। এরকম বলেছেন ইবনে হুম্মাম। কিন্তু বিদ্রোহীরা যদি তাদের বিদ্রোহের পক্ষে যুক্তিসঙ্গত কারণ প্রদর্শন করতে না পারে, তবে শাসক তাদের বিদ্রোহদমন করার নিমিত্তে তাদের সঙ্গে যুদ্ধ করতে এবং তাদেরকে হত্যা করতে পারবে । এরকম বলেছেন ইমাম আবু হানিফা । ইমাম শাফেয়ী বলেছেন, যতোক্ষণ পর্যত্ত বিদ্রোহীরা যুদ্ধ না করবে, ততোক্ষণ পর্যন্ত কেবল বিরুদ্ধবাদী হওয়ার কারণে শাসক তাদেরকে হত্যা করতে পারবে না। কেননা মুসলমানেরা অন্যকে হত্যা করতে পারে কেবল আত্মরক্ষার্থে। আর এমতাবস্থায় উভয় দল তো মুসলমানই । সুতরাং আল্লাহ্র বিধানের অধীনে উভয় দলের সমঝোতা করে দেওয়া একান্ত আবশ্যক । আর বাড়াবাড়ি যে করবে তাকে থামিয়ে দিতে হবে যুদ্ধের মাধ্যমে । সে কারণেই এখানে বলা হয়েছে “যারা বাড়াবাড়ি করে, তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করবে? আমরা বলি, “বাগা” এর আভিধানিক অর্থ অন্বেষণ করা, অনুসন্ধান করা । যেমন এক আয়াতে বলা হয়েছে “জালিকা মা কুন্না নাবগি' (ওই বস্তু, যার অন্বেষণ আমরা করছিলাম)। সুতরাং এখানে “বাগা" অর্থ এমন বিষয়ের অন্বেষণ, যা শাস্তি, নিরাপত্তা ও ইসলামের জন্য ক্ষতিকর ৷ যেমন শরিয়তের বিধিবিধান লংঘন করে জুলুম বা অত্যাচার করা । অন্য এক আয়াতে বলা হয়েছে “ফাইন্ আত্বা'নাকুম ফালা তাব্গু আ'লাইহিন্না সাবীলা* (নারীরা যদি তোমাদের অনুগত হয়ে যায়, তবে তোমরা তাদের প্রতি জুলুম করার পথ অনুসন্ধান কোরো না)। সুতরাং এমতাবস্থায় বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ না করার শর্ত এটা হতে পারে না যে, তারা প্রথমে যুদ্ধ শুরু করবে । আর যুদ্ধ করার জন্য তাদের যথেষ্ট যুদ্ধান্ত্, সৈন্য সামন্ত থাকা অত্যাবশ্যক । বিদ্বোহীদের যদি এসকল কিছু না থাকে, তবে তো যুদ্ধের প্রয়োজনই নেই । সুতরাং তাদের যুদ্ধায়োজনের পূর্বে শাসক তাদেরকে বন্দী করতে পারে । প্রয়োজনবোধে করতে পারে হত্যাও। নতুবা বিদ্রোহীরা ক্রমশঃ সংগঠিত হতে থাকবে এবং অবকাশ পাবে সশস্ত্র যুদ্ধ প্রস্তুতির । ফলে তাদেরকে দমন করা আর সম্ভবই হবে না। তাফসীরে মাযহারী/৩৫ মাসআলা ঃ বিদ্রোহীদের একটি দল যদি আহত হয়, তবে তাদের উপর হামলা করা যাবে । আর যারা যুদ্ধক্ষেত্র থেকে পলায়নপর হবে, তাদেরকেও ধাওয়া করা যাবে, যাতে তারা তাদের মূল দলে ফিরে যেতে পারে। কিন্তু ইমাম শাফেয়ী, ইমাম মালেক এবং ইমাম আহমদ বলেন, এমতাবস্থায় আহত বিদ্রোহীদের উপরে হামলা করা যাবে না । যারা পালিয়ে যেতে থাকবে, তাদের পিছনে ধাওয়াও করা যাবে না। কেননা তখন তারা আর যুদ্ধরত নয়। তাদের বিরুদ্ধে যুদ্ধ তো বৈধ ছিলো তাদের আক্রমণ প্রতিহত করার জন্যই । আবদে খায়ের সূত্রে ইবনে আবী শায়বা বর্ণনা করেছেন, হজরত আলী উদ্ত্রীর যুদ্ধের দিন বলেছিলেন, যারা পালিয়ে যাবে, তাদের পশ্চাদ্ধাবন কোরো না। হামলা কোরো না তাদের উপরেও যারা অন্ত্রসংবরণ করে। তারা নিরাপত্তাপ্রাপ্ত। এরকমও বর্ণিত হয়েছে যে, যে বন্দী, তাকে হত্যা করা যাবে না। আমরা বলি, আহত অথবা পলায়নকারী বাহিনী তাদের মূল বাহিনীর সঙ্গে গিয়ে মিলিত হতেও তো পারে। আক্রমণ করতে পারে পুনঃ সংগঠিত হয়ে । সুতরাং তারা চিরতরে রণে ভঙ্গ দিবে একথা ভাবা যায় না। তবে জামাল যুদ্ধের বিষয়টি ছিলো স্বতন্ত্র। ওই যুদ্ধে বিদ্রোহীদের নির্দিষ্ট কোনো ঘাঁটি ছিলো না, যেখানে তাদের সকলের মিলিত হওয়া ছিলো সম্ভব । তাই হজরত আলী পলায়নপর বিদ্রোহীদের পশ্চাদ্ধাবন করতে তখন নিষেধ করেছিলেন । হাকেম তার মুসতাদরাক গ্রন্থে, বাযযার তাঁর “মসনদ" গ্রন্থে, কাওসার ইবনে হাকামের মাধ্যমে নাফেয়ের সূত্রে, তিনি হজরত ইবনে ওমর থেকে বর্ণনা করেছেন, হজরত ইবনে ওমর বলেন___ রসুল স. একবার আমাকে বললেন, হে উম্মে আব্দা তনয়! এই উম্মতের বিদ্রোহীদের সম্পর্কে আল্লাহ্ কী বিধান দিয়েছেন? আমি বললাম, আল্লাহ্ এবং তীর বার্তাবাহকই এ বিষয়ে প্রকৃত তত্ব অবগত । তিনি স. বললেন, তারা আহত হলে তাদের উপর হামলা করা যাবে না। বন্দীদেরকে হত্যা করা যাবে না। তাদের মালমাত্তাকে গণিমতের মাল মনে করে বন্টন করা যাবে না। এই হাদিসের সূত্রপরম্পরাভূত এক বর্ণনাকারী কাওসার ইবনে হাকীম । তার কারণে বায্যার এই বর্ণনাটিকে সাব্যস্ত করেছেন “মুয়াল্লাল' বিপর্যস্ত) বলে। মাসআলা £ আলেমগণের একমত্য এই যে, বিদ্বোহী মুসলমানদের স্ত্রী ও ছেলে- মেয়েদেরকে দাস-দাসী বানানো যাবে না। তাদের সম্পত্তি গণিমত হিসেবে বন্টন করা যাবে না, রেখে দিবে বাজেয়াপ্ত করে। কিন্তু যতোক্ষণ তারা তওবা না করবে, ততোক্ষণ তাদেরকে বন্দী করে রাখতে হবে এবং সম্পদও রাখতে হবে আটক । ইবনে আবী শায়বা বর্ণনা করেছেন, হজরত আলী যখন হজরত তালহা ও তীর সঙ্গী-সাথীদেরকে পরাজিত করলেন, তখন তিনি জনৈক ঘোষককে এই মর্মে ঘোষণা দিতে বললেন যে, এখন থেকে সম্মুখ অথবা পৃষ্টপ্রদর্শনকারী কাউকে হত্যা করা যাবে না । অর্থাৎ যেহেতু বিদ্রোহীরা পরাভব মেনেছে, তাই তাদেরকে আর আক্রমণ করা যাবে না, তাদের সম্পত্তিকে যুদ্ধলভ্য সম্পদ হিসেবে গণ্য করা তাফসীরে মাযহারী/৩৬ যাবে না এবং ক্রীতদাস-ক্রীতদাসী বানানো যাবে না তাদের সন্তান-সন্ততিকে । আবদুর রাজ্জাকের বিবরণে অতিরিক্ত হিসেবে এসেছে এই কথাটুকু__ হজরত আলী নিহত বিদ্বোহীর সম্পদ গ্রহণ করতেন না। বলতেন, নিহত ব্যক্তির |1॥.01100119,00]
— পৃষ্ঠা ২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।