সঙ্গে “ওয়াত্তাকুল্পহ' অর্থ আর আল্লাহকে ভয় করো, তার বিধানের পরিপন্থী কিছু করতে যেয়ো না । “লাআপল্লাকুম তুরহামূন” অর্থ যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হও । অর্থাৎ এমন “তাকৃওয়া* আল্লাহ্ভীতি) অবলম্বন করো, যাতে তোমাদের প্রতি আল্লাহ্র দয়া হয়। এঁক্য ও ভালোবাসা “তাক্ওয়া”র কারণেই হয়। আর এমতো তাকওয়া আল্লাহ্র অনুকম্পপা প্রাপ্তিকে করে অত্যাবশ্যক । রসুল স. বলেছেন, আল্লাহ্ রহমকারী বান্দাকে রহম করেন। হজরত জাবের ইবনে আবদুল্লাহ্ থেকে বোখারী ও মুসলিম বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, যে ব্যক্তি মানুষকে দয়া করে না, আল্লাহ তাকে দয়া করেন না। বর্ণিত হয়েছে হজরত জারীর ইবনে আবদুল্লাহ্ কর্তৃক । বাগবী লিখেছেন, এই আয়াত অবতীর্ণ হওয়ার পর রসুল স. সকলকে তা পাঠ করে শোনালেন । সঙ্গে সঙ্গে সাহাবীগণ মিটিয়ে ফেললেন তাদের পারস্পরিক বিবাদ । হজরত আবু মালেক সূত্রে সাঈদ ইবনে মনসুর এবং ইবনে জারীর বর্ণনা করেছেন, একবার দু”জন মুসলমানের মধ্যে প্রচণ্ড বাদানুবাদ হলো। তাদের গোত্রের লোকেরাও পক্ষাবলম্বন করলো তাদের । এক পর্যায়ে শুরু হয়ে গেলো পাদুকানিক্ষেপ, হাতাহাতি, মারপিট । ওই ঘটনার পরিপ্রেক্ষিতেই অবতীর্ণ হয় এই আয়াত। ইমাম সুদ্দী সূত্রে ইবনে জারীর, ইবনে আবী হাতেম ও বাগবী উল্লেখ করেছেন, জনৈক আনসারীর নাম ছিলো ইমরান । তার স্ত্রীর নাম ছিলো উম্মে জায়েদ । তিনি একবার তীর পিত্রাীলয়ে গমনের ইচ্ছা প্রকাশ করলেন । কিন্তু তার তাফসীরে মাযহারী/৩৩ স্বামী ইমরান বাধা দিলেন। তাকে আবদ্ধ করে রাখলেন একটি ঘরে। উম্মে জায়েদ এ সংবাদ পাঠিয়ে দিলেন তার পিতৃগৃহে। সংবাদ পেয়ে তার পিত্রালয় থেকে তাকে উদ্ধারের জন্য এসে পড়লো তার আত্মীয়স্বজনেরা ৷ তার স্বামী তখন কার্যোপলক্ষে বাড়ির বাইরে ছিলেন। তাই বাধা প্রদান করতে এগিয়ে এলো তার চাচাত ভাই । তারপর এগিয়ে এলো আরো কয়েকজন । দু'দলের মধ্যে শুরু হলো বাদানুবাদ, বচসা, শেষে ধাক্কাধাকি-মারামারি ৷ ওই ঘটনার সূত্র ধরে অবতীর্ণ হয় আলোচ্য আয়াত। রসুল স. তাদের মধ্যে সন্ধি করে দিয়েছিলেন । তারাও ফিরে এসেছিলেন আল্লাহতায়ালার বিধানের দিকে। ইবনে জারীর ও বাগবীর বর্ণনায় এসেছে, কাতাদা বলেছেন, আমাদের কাছে এই বর্ণনাটি পৌছেছে যে, আলোচ্য আয়াত অবতীর্ণ হয়েছে দু'জন আনসারী সম্পর্কে । ওই দু'জনের মধ্যেই সংঘটিত হয়েছিলো বচসা, ধাক্কা-ধাক্কি এবং জুতা ছোড়াছুড়ি । কিন্তু তলোয়ার যুদ্ধ হয়নি । ইবনে জারীরের বর্ণনায় এসেছে, হাসান বসরী বলেছেন, দু'টি গোত্রের মধ্যে ঝগড়া বেধেছিলো । রসুল স. তাদের শরিয়তের বিধানের দিকে আহ্বান করলেন । কিন্তু তারা তার আহ্বানে সাড়া দিলো না। তখন অবতীর্ণ হলো আলোচ্য আয়াত । সম্ভবত হাসানের এই বর্ণনাটি কাতাদার বর্ণনার রূপান্তর । বাগবীর বর্ণনায় এসেছে, সালেম তার পিতা হজরত আবদুল্লাহ থেকে বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, মুসলমানেরা একে অপরের ভাই । সুতরাং কেউ যেনো কারো হক নষ্ট না করে। কেউ কাউকে যেনো গালি না দেয়। একজন অপরজনের প্রয়োজন মিটালে আল্লাহ্ তার প্রয়োজন মিটান। কেউ কারো একটি কষ্ট দূর করলে আল্লাহ্ তার কিয়ামতের দিনের কষ্টসমূহের কোনো একটি কষ্ট দূর করে দিবেন। কেউ যদি কারো দোষ গোপন রাখে, তবে আল্লাহ কিয়ামতের দিন গোপন করে রাখবেন তার পাপ। হজরত আবু হোরায়রা থেকে মুসলিম বর্ণনা করেছেন, রসুল স. এরশাদ করেছেন, এক মুসলমান অপর মুসলমানের ভাই। সুতরাং কেউ যেনো কারো উপর অত্যাচার না করে, সাহায্যহীন অবস্থায় যেনো কেউ কাউকে ছেড়ে না দেয় এবং তাকে যেনো অবজ্ঞা না করে। এরপর তিনি স. তার পবিত্র বক্ষদেশের দিকে ইঙ্গিত করে বললেন, আল্লাহ্ভীতি থাকে এখানে । একজন মুসলমানের জন্য এতটুকুই যথেষ্ট যে, সে তার মুসলমান ভাইকে অবজ্ঞা করে । এক মুসলমানের রক্ত, সম্মান ও সম্পদ অপর মুসলমানের জন্য হারাম । উল্লেখ্য, পরস্পরে প্রতিদ্বন্দিতায় লিপ্ত হলেও মুসলমানেরা ইমানের গণ্ডি থেকে বের হয়ে যায় না। এজন্যই এখানে বলা হয়েছে “মুমিনদের দুই দল ছন্দে লিপ্ত হলে । বাগবী লিখেছেন, এমতো অভিমতের সমর্থন রয়েছে হারেছ আয়্ওয়ার কর্তৃক বর্ণিত হাদিসেও। তিনি বর্ণনা করেছেন, একবার হজরত আলীকে জিজ্ঞেস করা হলো, জামাল ও সিফৃফিন যুদ্ধে যারা আপনার প্রতিপক্ষে দীড়িয়েছিলেন, তীরা কি মুশরিক ছিলেন? তিনি জবাব দিলেন, না। তারা শিরিক থেকে পলায়ন করে তাফসীরে মাযহারী/৩৪ ইসলামে প্রবেশ করেছিলেন পুনঃ প্রশ্ন করা হলো, তাহলে তারা কি মুনাফিক ছিলেন? তিনি উত্তর দিলেন, না । মুনাফিকেরা তো আল্লাহকে স্মরণ করে না। আবারো জিজ্ঞেস করা হলো, তাহলে কী ছিলেন তারা? তিনি বললেন, তারা আমার ভাই, আমার বিরুদ্ধে বিদ্রোহী হয়েছিলেন । মাসআলা £ মুসলমানদের কোনো সম্প্রদায় যদি তাদের খলিফা বা শাসকের বিরুদ্ধে একতাবদ্ধ হয়ে যায় এবং তারা যদি মোকাবিলার শক্তিও অর্জন করে, তবে এমতাবস্থায় খলিফা বা শাসক তাদেরকে আনুগত্যের দিকে আহ্বান জানাবে এবং বিরোধিতার কারণগুলো অপসারণ করে দিবে । এমতাবস্থায় জালেম শাসকের বিরুদ্ধে সংখ্যাগরিষ্ঠ জনতা যদি একত্র হয়ে যায়, ॥|॥11.011100117.001
— পৃষ্ঠা ২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।