Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 11
/ 368
📝 Text 📖 PDF

নয়। কেননা এভাবে __ এখানকার সর্বনামসমূহ হয়ে যায় অগোছালো । সুতরাং মেনে নিতে হয় যে, এমতোক্ষেত্রে বায়যাবীর ব্যাখ্যাই হচ্ছে সর্বোত্তম ব্যাখ্যা । শেষে বলা হয়েছে “ওয়াল্লহু আ"'লীমুন হাকীম* অর্থ আল্লাহ্‌ সর্বজ্ঞ, প্রজ্ঞাময় । অর্থাৎ আল্লাহ্‌ বিশ্বাসীগণের সকল অবস্থা সম্পর্কে জ্ঞাত এবং তিনিই তাদেরকে দান করেন পুণ্যকর্মসমূহ সম্পাদনের সামর্থ্য । কেননা তিনি প্রজ্ঞাময়ও । বোখারী ও মুসলিম কর্তৃক বর্ণিত হয়েছে, হজরত আনাস বলেছেন, একবার রসুল স. একটি গাধার উপরে আরোহণ করে আবদুল্লাহ ইবনে উবাইয়ের কাছে তাফসীরে মাযহারী/৩১ গেলেন । আবদুল্লাহ্‌ ইবনে উবাই বললো, আপনার গাধাটিকে ওদিকে বেঁধে আসুন । ওর দুর্গন্ধে আমার কষ্ট হচ্ছে । জনৈক আনসারী বললেন, আল্লাহ্র শপথ! রসুল স. এর গাধা তোমার চেয়ে অধিক সুগন্ধময়। একথা শুনে ইবনে উবাই খুব রেগে গেলো । দু'জনের মধ্যে শুরু হলো জুতা ছোড়াছুঁড়ি, হাতাহাতি । ওই ঘটনার প্রেক্ষিতে অবতীর্ণ হলো পরবর্তী আয়াত (৯)। বলা হলো-__ “মুমিনদের দুই দল ছন্দে লিপ্ত হলে তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দিবে; আর তাদের এক দল অপর দিকে ফিরে আসে? । এখানে “ইকৃতাতালু” অর্থ পরস্পর ছন্দে লিগ্ত হলে । “ফাআস্লিহু* অর্থ মীমাংসা করে দিবে । “ইস্লাহ্‌* অর্থ এখানে অত্যাচারীকে প্রতিহত করা, তার ভুল ধারণা দূর করে দেওয়া, বিবদমান দুই দলকে শত্রুতা ও হিংসা পরিত্যাগ করতে বলা অথবা বাধ্য করা। আর একথা বুঝিয়ে দেওয়া যে, আল্লাহ্র সিদ্ধান্ত মেনে নেওয়া অত্যাবশ্যক | “ফাইম বাগাত' অর্থ এক দল অপর দলের বিরুদ্ধে বাড়াবাড়ি করলে । অর্থাৎ কোরআন ও সুন্নাহ্‌র বিধান মেনে নিতে অস্বীকৃত হলে । উল্লেখ্য, যদি ইমানদারদের দু”টি দলকে শুভ উপদেশের মাধ্যমে বিবাদ থেকে নিবৃত্ত করা না যায়, তবে তাদের প্রতি শক্তি প্রয়োগ করা এবং যুদ্ধ করা যাবে । আর “হাত্তা তাফীআ” অর্থ যতোক্ষণ না তারা আল্লাহ্র নির্দেশের দিকে ফিরে আসে। হজরত আনাস থেকে বোখারী ও মুসলিম কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. আজ্ঞা করেছেন, তুমি তোমার ভ্রাতাকে সাহায্য করো, সে অত্যাচারিত অথবা অত্যাচারী যেই হোক না কেনো । প্রশ্ন করা হলো, হে আল্লাহ্‌র রসুল! অত্যাচারিতকে সাহায্য করার কথা তো আমরা বুঝি, কিন্তু অত্যাচারীকে সাহায্য করার বিষয়টি তো আমাদের বোধগম্য হলো না । তিনি স. বললেন, তাকে অত্যাচার করা থেকে নিবৃত্ত রেখো । এরপর বলা হয়েছে___ “যদি তারা ফিরে আসে, তাদের মধ্যে ন্যায়ের সঙ্গে ফয়সালা করবে এবং সুবিচার করবে" । এখানে “ফাইন্‌ ফাআত্' অর্থ অবাধ্য দলটি যদি আল্লাহ্র দিকে ফিরে আসে । অর্থাৎ যুদ্ধে পরাস্ত হবার পর যদি তারা আল্লাহ্র বিধান মেনে নিতে চায়। “ফাআস্লিহ্‌ বাইনাহুমা বিল আ+দলি' অর্থ তাদের মধ্যে ন্যায়ের সঙ্গে ফয়সালা করবে, তাদের অতীতের অবাধ্যতার জন্য কঠোর হবে না। মীমাংসা করবে নিরপেক্ষ ও ন্যায়সঙ্গতভাবে । “ওয়া আকৃসিতু” অর্থ এবং সুবিচার করবে । আর “ইননাল্লহা হয়েছে ধরা হলে এর অর্থ হবে___ জুলুম করা । আর শব্দ গঠন ইফ্আ+ল প্রক্রিয়া থেকে হলে শব্দরূপটি হবে “ইকৃসাতুন” ৷ এমতাবস্থায় ধাত্যর্থ লুপ্ত হিসেবে অর্থ হবে__জুলুম দূর করা, ইনসাফ করা, সুবিচার করা । তাফসীরে মাযহারী/৩২ সূরা হুজ্বরাত ঃ আয়াত ১০ এ মুমিনগণ পরস্পর ভাই ভাই; সুতরাং তোমরা ভ্রাতৃগণের মধ্যে শাস্তি স্থাপন কর আর আল্লাহকে ভয় কর যাহাতে তোমরা অনুগহ প্রাপ্ত হও। “ইন্নামাল মু*মিনূনা ইখ্ওয়াতুন" অর্থ বিশ্বাসীগণ পরস্পর ভাই ভাই । অর্থাৎ “ইমান' যেহেতু সকল বিশ্বাসীর চিরস্থায়ী এঁক্যের সম্পদ, তাই তারা একে অপরের ভ্রাতৃতুল্য। আর এই “ইমান' আহরণের মূল সূত্র যেহেতু রসুলেপাক স. সেহেতু তিনিই সকল বিশ্বাসীর রূহানী পিতা । আর তাদের মাতা হচ্ছেন রসুল স. এর প্রিয়তম সহধর্মিণীগণ ৷ “ফাআস্লিহু বাইনা আখাওয়াইকুম' অর্থ সুতরাং তোমরা ভ্রাতৃগণের মধ্যে শাস্তি স্থাপন করো । এখানে বিশেষভাবে ব্যবহৃত হয়েছে দ্বিচনবোধক “আখওয়াইকুম* । এর কারণ হচ্ছে ছন্দ মতানৈক্য অথবা বিবাদ সংঘটিত হয়ে থাকে অন্ততঃপক্ষে দু'জনের ॥|11.011100119.00

— Page 21 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.