তাফসীরে মাযহারী/২৯ আলোচ্য আয়াতের বক্তব্যপ্রবাহ দৃষ্টে একথাই প্রতীয়মান হয় যে, কিছুসংখ্যক সাহাবী হজরত ওলীদ ইবনে উকবা কর্তৃক বিবৃত সংবাদটিকে সত্য মনে করেছিলেন। তাই তারা রসুল স-কে বনী মুস্তালিকের উপরে আক্রমণ করবার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু রসুল স. তাদের পরামর্শ গ্রহণ করেননি । প্রকৃত ঘটনা কী, তা যাচাই করার জন্য প্রেরণ করেছিলেন হজরত খালেদ ইবনে ওলীদকে । আর রসুল স. এর প্রতি আল্লাহ্র নির্দেশও ছিলো এরকম । এভাবে এখানে এই বিষয়টিরই শিক্ষা দেওয়া হয়েছে যে, এক পক্ষের কথা শুনে গুরুত্পূর্ণ কোনো সিদ্ধান্ত প্রদান সমীচীন নয়। আর রসুল স. এর একনিষ্ঠ অনুগত হওয়া বিশ্বাসীগণের জন্য অত্যাবশ্যক, তার সিদ্ধান্ত মনঃপুত হোক অথবা না হোক। তাই পরবর্তী আয়াতে বলা হয়েছে “তোমাদের মধ্যে আল্লাহ্র রসুল রয়েছেন, তিনি বহু বিষয়ে তোমাদের কথা শুনলে তোমরাই কষ্ট পেতে'। এখানে “লাআ'নিত্তুম' অর্থ তোমরাই কষ্ট পেতে, নিপতিত হতে পাপে, ফলে হয়ে যেতে ক্ষতিগ্রস্ত । কিছুসংখ্যক সাহাবী বনী মুস্তালিকের মুরতাদ হয়ে যাওয়ার সংবাদ বিশ্বাস করে ছিলেন। তাই বনী মুস্তালিকের প্রতি সৃষ্টি হয়েছিলো তাদের ভীষণ ক্রোধ । তারা ক্রুদ্ধ হয়েছিলেন কেবল ধর্মীয় কারণে । কিন্তু তাদের এমতো ক্রোধকে আলোচ্য আয়াতে “পাপ* বলেই সাব্যস্ত করা হয়েছে বলে মনে হতে পারে। তাই সে ধারণাকে দূর করা হয়েছে পরবর্তী আয়াতছয়ে এভাবে__“তোমরা জেনে রাখো যে, তোমাদের মধ্যে আল্লাহ্র রসুল রয়েছেন; তিনি বহু বিষয়ে তোমাদের কথা শুনলে তোমরাই কষ্ট পেতে । কিন্তু আল্লাহ তোমাদের নিকট ইমানকে প্রিয় করেছেন এবং তাকে তোমাদের হৃদয়গ্রাহী করেছেন । কুফরী, পাপাচার ও অবাধ্যতাকে করেছেন তোমাদের নিকট অপ্রিয় । তারাই সৎপথ অবলম্বনকারী (৭), আল্লাহ্র দান ও অনুগ্রহস্বরূপ; আল্লাহ্ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়*৮৮)। এখানে “কুফরা” (সত্যপত্যাখ্যান), “ফুসুকা* (পাপাচার) ও “ই*স্ইয়ান' (অবাধ্যতা) এর উল্লেখ করা হয়েছে পৃথক পৃথকভাবে । আর এভাবে একথাটিকেই স্পষ্ট করতে চাওয়া হয়েছে যে, “পাপাচারে'র স্তর “অবাধ্যতা"র উর্ধে, কিন্তু “সত্যপ্রত্যাখ্যানে*র নিম্নে। অর্থাৎ এখানে “ফাসিকৃ"* অর্থ সত্যপন্থী দল থেকে বেরিয়ে গিয়ে বেদাতীদের বিশ্বীসকে গ্রহণ করা, কিন্তু কুফর পর্যন্ত পৌছে না যাওয়া । আর “ই+স্ইয়ান” অর্থ কর্মগত পাপ, অঙগ-প্রত্যঙ্গের অবাধ্যতা, কিন্তু বিশ্বাসগত দিক থেকে আহলে সুন্নত ওয়াল জামাতের পূর্ণ অনুকূল থাকা । এভাবে আলোচ্য আয়াতছয়ের মর্মীর্থ দীঁড়ায়__ হে বিশ্বাসীগণ! তোমরা একথা ভুলে যেয়ো না যে, তোমাদের মধ্যে রয়েছেন আল্লাহ্র রসুল । সুতরাং তার অনুগামী হও । স্বতঃরণোদিত হয়ে কিছু করতে যেয়ো না। তবে একথাও ঠিক যে, প্রাপ্ত সংবাদ পরীক্ষা না করে তোমরা মস্তবড় কোনো অন্যায়ও করোনি । কেননা তোমাদের বিশ্বাস অমলিন । আল্লাহই তোমাদের কাছে ইমানকে খ্রিয় করেছেন এবং সত্যত্যাখ্যান, পাপাচার ও অবাধ্যতাকে করেছেন ঘৃণ্য । এটা তোমাদের প্রতি তার অযাচিত দান ও অপার অনুথহ। আর এমতো দান ও অনুথহ হচ্ছে তার সর্বজ্ঞতা ও গ্রজ্ঞাময়তার অতুজ্ছ্যল নিদর্শন। তাফসীরে মাযহারী/৩০ এখানকার “তারাই সৎপথ অবলম্বনকারী' বাক্যটি একটি পৃথক বাক্য । বাক্যটির মাধ্যমে এখানে একথাই বুঝিয়ে দেওয়া হয়েছে যে, এধরনের স্বভাববিশিষ্ট যারা, তারাই সৎপথপ্রাপ্ত। “ফাছ্লাম মিনাল্লাহি ওয়া নি"মাতান' অর্থ আল্লাহ্র দান ও অনুগহ স্বরূপ । বলা বাহুল্য, সাহাবীগণ ইমানকে ভালোবাসতেন এবং কুফরীকে ঘৃণা করতেন আল্লাহ্র এমতো দান ও অনুথহের কারণেই । সুতরাং এখানকার “দান' ও “অনুগ্রহ' কথা দু"টো সম্পর্কযুক্ত হবে “হাব্বাবা" (প্রিয়) এবং “কার্রহা (অপ্রিয়) ক্রিয়াছয়ের সঙ্গে । সৎপথ অবলম্বন" রোশীদূন) বর্ণিত ক্রিয়াদ্ধয়ের কারণে নয়। কেননা “দান' ও “অনুগ্বহ' হচ্ছে আল্লাহ্র কাজ। আর “রাশীদুন' হচ্ছে ওই কাজের ফলাফল । কোনো কোনো তাফসীরবেত্তা বলেছেন, এখানকার “তোমাদের মধ্যে আল্লাহ্র রসুল রয়েছেন” কথাটির অর্থ__ আল্লাহ্র রসুলের সামনে তোমরা অযথার্থ ও অসত্য বক্তব্য উত্থাপন কোরো না । আল্লাহ্ তীকে সঠিক তত্ব অবগত করাবেনই । ফলে অবশ্যই উন্মোচিত হবে অসত্যের কুন্বটিকা । আর এখানকার “তিনি বহু বিষয়ে তোমাদের কথা শুনলে তোমরাই কষ্ট পেতে' বাক্যটি একটি পৃথক বাক্য । এর অর্থ_-তিনি যদি বিনা পরীক্ষায় তোমাদের কথা মেনে নিতেন, তবে তোমরাই নিপতিত হতে কঠিন বিপদে । এমতো ব্যাখ্যার প্রেক্ষিতে অনুমিত হয় যে, পূর্ববর্তী আয়াতে “হে মুমিনগণ" বলে সম্বোধন করা হয়েছে হজরত ওলীদ ও তার সঙ্গী সাথীগণকে। কিন্তু গ্রকৃত প্রস্তাবে তারা এখানকার সম্বোধিতজন নন। কেননা সত্যাসত্য যাচাই করার নির্দেশ “পাপাচারী'দেরকে দেওয়া হয় না। সুতরাং বুঝতে হবে এখানে প্রাপ্ত সংবাদ পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে সংবাদ শ্রবণকারীগণকে। কোনো কোনো বিদ্বান বলেছেন, এখানে “তোমাদের মধ্যে আল্লাহ্র রসুল রয়েছেন' কথাটির মর্মার্থ হবে_ তোমরা আল্লাহ্র রসুলের সম্মুখে অসত্য বোলো না । আর “তিনি বহু বিষয়ে তোমাদের কথা শুনলে তোমরাই কষ্ট পেতে" বাক্যটি একটি পৃথক বাক্য। আর এখানে “হে ইমানদারগণ" বলে সম্বোধন করা হয়েছে তাদেরকে, যারা রসুল স.কে বনী মুস্তালিকের উপরে হামলা করার ব্যাপারে উৎসাহিত করেছিলেন । “আল্লাহ তোমাদের নিকট ইমানকে প্রিয় করেছেন" । কথাটিতে বলা হয়েছে তাদের কথা, যারা বাস্তব অবস্থা পরীক্ষা করতে আগ্রহী । আর “তারাই সৎপথপ্রাপ্ত' বলে বুঝানো হয়েছে সকল বিশ্বাসীকে। ব্যাখ্যাটি প্রাঞ্জল হলেও প্রামাণ্য ॥|11.011100119.00
— পৃষ্ঠা ২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।