মুস্তালিকদের কাছে জাকাত সংগ্বাহকরূপে পাঠিয়েছিলেন । মূর্খতার যুগে তীর সঙ্গে বনী মুস্তালিকদের শত্রুতা ছিলো । তাই তিনি যখন তাদের জনপদের দিকে গমন করলেন, তখন দূর থেকে দেখলেন তাদের একদল লোক রাস্তায় দীড়িয়ে আছে। পূর্বশব্রতার কথা মনে করিয়ে দিয়ে শয়তান তখন তাকে এই মর্মে কুমন্ত্রণা দিলো যে, তারা তাকে হত্যা করতে চায়। অথচ তারা দাড়িয়ে ছিলো রসুল স. কর্তৃক প্রেরিত সংগাহককে স্বাগতম জানানোর জন্য । তারা তাঁকে দেখে এগিয়ে আসতে লাগলো । ওলীদ ভয় পেয়ে গেলেন । তৎক্ষণাৎ ফিরে এলেন মদীনায় । বললেন, হে আল্লাহ্র রসুল! তারা জাকাত দিতে চায় না। তারা আমাকে হত্যা করার জন্যও এগিয়ে আসছিলো । রসুল স. একথা শুনে রাগান্বিত হলেন । তাদের সঙ্গে যুদ্ধ করবেন বলে মনস্থ করলেন। ওদিকে বনী মুস্তালিকের লোকেরা ওলীদকে ফিরে যেতে দেখে নিজেরাই দল বেঁধে হাজির হলো রসুল স. এর দরবারে । বললো, হে আল্লাহ্র রসুল! আপনি একজন জাকাত সংখ্বাহককে পাঠাচ্ছেন জানতে পেরে আমরা তীকে অভিনন্দন জানানোর জন্য রাস্তায় দীড়িয়েছিলাম। কিন্তু তিনি আমাদেরকে দেখে কেনো যে ফিরে এলেন তা বুঝতে পারলাম না। ভাবলাম রাস্তায় জাকাতের মাল লুঠতরাজ হওয়ার আশঙ্কাতেই হয়তো তিনি ফিরে এসেছেন। অথবা ফিরে এসেছেন আপনার পরবর্তী কোনো নির্দেশ পেয়ে । আর সে নির্দেশে বিবৃত হয়েছে হয়তো আপনার কোনো অসন্তোষ । হে আল্লাহ্র বচনবাহক! আমরা আপনার অসম্তোষভাজন হওয়া থেকে আপনার ও আল্লাহ্র নিকটে পরিত্রাণীর্থী । বাগবী লিখেছেন, রসুল স. তাদের বক্তব্যে পুরোপুরি আস্থাশীল হতে পারেননি । তাই তারা ফিরে যাওয়ার পর তিনি স. বিষয়টিকে পরীক্ষা করার জন্য গোপনে প্রেরণ করলেন হজরত খালেদ ইবনে ওলীদকে । বললেন, যদি তাদের মধ্যে মুসলমান হওয়ার আলামত দেখতে পাও, তবে তাদের সামনে আত্মগ্রকাশ কোরো এবং তাদের জাকাত গ্রহণ করো । নতুবা তাদের সঙ্গে ওরকম আচরণই কোরো, যে রকম আচরণ করা হয় কাফেরদের সঙ্গে । নির্দেশ পেয়ে হজরত খালেদ তাদের জনপদে পৌছলেন সন্ধ্যায় । জনান্তিকে থেকে মাগরিব ও ইশা এই দুই ওয়াক্তের আজান পরীক্ষা করে দেখলেন, কল্যাণ ও আনুগত্য ছাড়া তাদের মধ্যে অশুভ কিছু নেই । তাই তিনি তাদের জাকাতের মাল গ্রহণ করলেন । এরপর মদীনায় ফিরে এসে রসুল স.কে জানালেন সবকিছু । তখনই অবতীর্ণ হলো “হে মুমিনগণ! যদি কোনো পাপাচারী তোমাদের নিকট কোনো বার্তা আনয়ন করে........ এ এখানে “পাপাচারী' (ফাসিকুন) বলে বুঝানো হয়েছে ওলীদ ইবনে উকবাকে । আর “নাবাইন' (বার্তা) অর্থ এখানে বনী মুস্তালিকদের সংবাদ । অর্থাৎ “তারা জাকাত দিতে চায়না'__ এই সংবাদ । অবশ্য এখানকার নির্দেশনাটি ব্যাপকার্থক। তাফসীরে মাযহারী/২৮ তাই এখানকার প্রথমোক্ত আয়াতের মর্মার্থ দাড়াবে___ হে বিশ্বাসীগণ! পাপিষ্ঠ কাউকে কোনো সংবাদ প্রচার করতে দেখলে তোমরা সঙ্গে সঙ্গে তার কথা সর্বান্তঃকরণে বিশ্বাস কোরো না । বরং তা ভালোভাবে যাচাই করে দেখো । নতুবা তোমরা ভুল ধারণার বশবর্তী হয়ে ক্ষতি করে বসতে পারো কোনো ব্যক্তি অথবা ব্যক্তিবর্ণের। ফলে তোমাদের কৃতকর্মের জন্য তোমাদেরকেই ভোগ করতে হবে অনুশোচনা । এখানে “ফাতাবাইয়্যানৃ* অর্থ পরীক্ষা করে দেখো । উল্লেখ্য, এখানে পরীক্ষা করতে বলা হয়েছে পাপাচারী কর্তৃক আনীত সংবাদের । সুতরাং বুঝতে হবে, যারা পুণ্যবান, তাদের কথা বিনা পরীক্ষায় বিশ্বাসযোগ্য । “ফিসকৃ* অর্থ পাপ। এর অভিধানিক অর্থ বের হওয়া । যেমন আরববাসীরা বলেন, “ফাসাকৃতির রুত্ববাতু আন্ কিশ্রিহা" (খেজুর খোসা থেকে বেরিয়ে পড়েছে)। শরিয়তের পরিভাষায় কখনো কখনো “কাফের”কেও “ফাসেকৃ* বলা হয়, কেননা কাফেরও ইমান থেকে বেরিয়ে যায় । কোরআন মজীদে অধিকাংশ স্থানে “ফাসেকৃ" ব্যবহৃত হয়েছে “কাফের অর্থে । কখনো কখনো আবার বৃহৎ পাপে পাপীকেও বলা হয়েছে “ফাসেকৃ” । আবার কখনো কখনো এমন লোককেও “ফাসেক্" বলা হয়, যারা উপর্যুপরি ক্ষুদ্র পাপ করে চলে, অথচ তওবা করে না। তাফসীরকারগণের একমত্য এই যে, এখানে “ফাসেক্* পোপাচারী) বলা হয়েছে “বৃহৎ গোনাহ্কারী+ অর্থে । আমি বলি, হজরত ওলীদ ইবনে উকবা একজন সাহাবী ছিলেন । আর এ ক্ষেত্রে কেবল অবান্তর সংবাদ পরিবেশন করা ছাড়া অন্য কোনো সময় তার দ্বারা “ফাসেকী"' প্রকাশ পায়নি । বনী মুস্তালিকেরা ছিলো তার ইসলামপূর্ব জীবনের শত্রু ৷ সে কথা মনে হওয়ার কারণেই তাদের প্রতি তার খারাপ ধারণার সৃষ্টি হয়েছিলো । তাই আলোচ্য আয়াতে উল্লেখিত “ফাসেক' শব্দটির অর্থ হবে, যার সত্যতা ও ন্যায়পরায়ণতা সুস্পষ্ট নয় । অথবা “ফাসেক' অর্থ এখানে এমন ব্যক্তি, যার পরিবেশিত সংবাদ সঠিক না হওয়ার যথেষ্ঠ প্রমাণ বিদ্যমান, ওই ব্যক্তি সৎ ও ন্যায়নিষ্ঠ হওয়া সত্েও। বনী মুস্তালিকের লোকেরা সর্বাস্তঃ$করণে ইমান এনেছিলো। মেনে নিয়েছিলো ইসলামের বিধানাবলীকেও ৷ তাদের মুরতাদ হওয়া ছিলো সুদূরপরাহত। পক্ষান্তরে হজরত ওলীদের অনিচ্ছাকৃত অথবা স্বেচ্ছাকৃত অযথার্থ সংবাদ পরিবেশন ততুন্ল্যু সুদূরপরাহত নয় । “আন তুসীবু কৃওমাম্ বিজ্বাহালাতিন* অর্থ পাছে অজ্ঞতাবশত তোমরা কোনো সম্প্রদায়ের ক্ষতি করে না বসো । অর্থাৎ শেষে যেনো এরকম না হয়ে যায় যে, তোমরা কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দাও, অথবা তাদেরকে হত্যা করে ফেলো । “ফাতুস্বিহ্্* অর্থ তোমাদেরকে অনুতপ্ত হতে হয় তোমাদের কৃতকর্মের জন্য ৷ “নাদামাত' অর্থ অনুতাপ, অনুশোচনা, আক্ষেপ । অর্থাৎ এমন ধারণা, কথা অথবা কাজ, যার জন্য পরে মনোকষ্ট ভোগ করতে হয় । আক্ষেপ করতে হয় এই বলে যে, হায়, এরকম যদি আমি না করতাম । ॥|11.011100119.00
— পৃষ্ঠা ১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।