Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 11
/ ٣٦٨
📝 نص 📖 PDF

করলেন একটি বাহিনী । ওই বাহিনীর সঙ্গে রাস্তায় আমার দেখা হয়ে গেলো । সালাম বিনিময়ের পর আমি জিজ্ঞেস করলাম, তোমরা কোথায় চলেছো? তারা বললো, তোমার কাছে। আমি বললাম, কেনো? তারা বললো, রসুল স. তোমার কাছে জাকাতসংগ্রাহকরূপে পাঠিয়েছিলেন ওলীদ ইবনে উকবাকে। সে তো যেয়ে বললো, তোমরা নাকি জাকাত দিতে চাও না। উপরন্তু তাকে হত্যা করতে চাও? আমি বললাম, শপথ সেই পবিত্র সত্তার, যিনি মোহাম্মদ মোস্তফাকে তাঁর বার্তাবাহক করে প্রেরণ করেছেন, আমি তো ওলীদকে দেখিইনি। সে তো আমার কাছে আসেইনি। রসুল স. এর কাছে উপস্থিত হয়ে আমি তখন প্রকৃত ঘটনা জানালাম । আর তখনই অবতীর্ণ হলো নিম্োক্ত আয়াত__ সূরা হুজুরাত £ আয়াত ৬, ৭, ৮, ৯ তাফসীরে মাযহারী/২৬ ॥ হে মুমিনগণ! যদি কোন পাপাচারী তোমাদের নিকট কোন বার্তা আনয়ন করে, তোমরা তাহা পরীক্ষা করিয়া দেখিবে, পাছে অজ্ঞতাবশত তোমরা কোন সম্প্রদায়কে ক্ষতিগ্রস্ত করিয়া বস, এবং পরে তোমাদের কৃতকর্মের জন্য তোমাদিগকে অনুতপ্ত হইতে হয়। ।॥ তোমরা জানিয়া রাখ যে, তোমাদের মধ্যে আল্লাহ্‌র রাসূল রহিয়াছেন; তিনি বহু বিষয়ে তোমাদের কথা শুনিলে তোমরাই কষ্ট দহতে। কিন জালা তোযাদেন নিরট উনাকে হি রিদাছেন এন উহাকে তোমাদের হদারী করিয়াছেন, কুফরী, পাপাচার ও অবাধ্যতাকে করিয়াছেন তোমাদের নিকট অপ্রিয় ৷ উহারাই সৎপথ অবলম্বনকারী, ॥ আল্লাহ্র দান ও অনুগ্হস্বরূপ; আল্লাহ্‌ সর্বজ্ঞ, প্রজ্ঞাময় । । মুমিনদের দুই দল ছন্দে লিপ্ত হইলে তোমরা তাহাদের মধ্যে মীমাংসা করিয়া দিবে; আর তাহাদের একদল অপর দলের বিরুদ্ধে আসে-যদি তাহারা ফিরিয়া আসে তাহাদের মধ্যে ন্যায়ের সহিত ফয়সালা করিবে এবং সুবিচার করিবে । নিশ্চয় আল্লাহ্‌ সুবিচারকারীদিগকে ভালবাসেন । __ হজরত জাবের ইবনে আবদুল্লাহ থেকে তিবরানীও উপরে বর্ণিত হাদিসটি বর্ণনা করেছেন । তাছাড়া তিনি এরকম বর্ণনা করেছেন হজরত আলকামা ইবনে নাহিয়া এবং উম্মতজননী হজরত উম্মে সালমা থেকেও। ইবনে জারীরও তাফসীরে মাযহারী/২৭ আওফীর মাধ্যমে হজরত ইবনে আব্বাস থেকে এরকম বর্ণনা করেছেন । হজরত উম্মে সালমা থেকে তিবরানী, এমনকি বাগবীও বর্ণনা করেছেন যে, এই আয়াত অবতীর্ণ হয়েছে ওলীদ ইবনে উকবা ইবনে আবী মুঈত সম্পর্কে । রসুল স. তাঁকে বনী ॥|11.011100119.001

— صفحة ١٨ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.