মধ্যে কেউ কেউ রসুল স. এর এ কাজটিকে পছন্দ করলো না। শুরু করলো শোরগোল । তখন অবতীর্ণ হলো “হে বিশ্বাসীগণ! তোমরা নবীর কণ্ঠস্বরের উপর নিজেদের কণ্ঠস্বরকে উচু কোরো না । বাগবী লিখেছেন, হজরত ইবনে আব্বাস বর্ণনা করেছেন, রসুল স. একবার বনী আম্বর জনপদের দিকে উয়াইনা ইবনে হোসাইনের নেতৃত্বে প্রেরণ করলেন একটি সশন্তব বাহিনী । সেখানকার লোকেরা একথা জানতে পেরে ভয়ে তাদের তাফসীরে মাযহারী/২৪ পরিবার-পরিজন ফেলেই পালিয়ে গেলো । উয়াইনা তাদের পরিবার-পরিজনকে নিয়ে এলেন রসুল স. এর সামনে । তাদের পালিয়ে যাওয়া পুরুষগুলোও কিছুক্ষণ পর হাজির হলো সেখানে । তখন দ্বিপ্রহর ৷ রসুল স. তাঁর কোনো এক সহ্ধর্মিণীর প্রকোষ্ঠে দিপ্রহরিক বিশ্রাম গ্রহণ করছিলেন । বনী আম্বরের শিশুরা তাদের পিতাদেরকে দেখতে পেয়ে কান্নাকাটি শুরু করে দিলো। পিতারাও অস্থির হয়ে ডাকতে শুর করলো, হে মোহাম্মদ! জলদি বাইরে আসুন । রসুল স. এর বিশ্রাম বিঘিত হলো । তিনি স. বাইরে এলেন । তারা বললো, হে মোহাম্মদ! মুক্তিপণ গ্রহণ করে আমাদের পরিবার-পরিজনদেরকে ছেড়ে দিন। এমন সময় হজরত জিবরাইল আবির্ভূত হয়ে জানালেন, হে আল্লাহ্র রসুল! আল্লাহ্ নির্দেশ দিয়েছেন, এ ব্যাপারে তৃতীয় কোনো ব্যক্তিকে মধ্যস্থ নিযুক্ত করুন। রসুল স. তাদেরকে বললেন, সুবরা ইবনে আমর তো তোমাদেরই গোত্রভূত। তাকেই এ ব্যাপারে মধ্যস্থ নিযুক্ত করা হোক । তোমরা কী বলো? তারা বললো, আমরা রাজী ৷ সুবরা বললো, আমার পিতৃব্য আয়্ওয়ার ইবনে বিশামা এখানে উপস্থিত না হওয়া পর্যন্ত আমি এ ব্যাপারে কোনো মীমাংসা করতে পারবো না। রসুল স. তার একথায় সম্মতি জ্ঞাপন করলেন। আয়ূওয়ার দীড়িয়ে বললো, তাদের অর্ধসংখ্যককে ছেড়ে দেওয়া হোক মুক্তিপণ ছাড়া । আর মুক্তিপণ নেওয়া হোক অবশিষ্ট অর্ধসংখ্যকদের জন্য ৷ রসুল স. বললেন, আমি সম্মত। তখন অবতীর্ণ হলো “যারা ঘরের বাইরে তোমাকে উচ্চস্বরে ডাকে, তাদের অধিকাংশই নির্বোধ । এরপরের আয়াতে (৫) বলা হয়েছে___ “তুমি বের হয়ে তাদের নিকট আসা পর্যস্ত যদি তারা ধৈর্যধারণ করতো, তা তাদের জন্য উত্তম হতো" । একথার অর্থ__ হে আমার নবী! আপনি যে আমার কতোখানি প্রিয়ভাজন, তা ওই লোকেরা জানে না। তাই অসময়ে তারা আপনার বিশ্রামকে বিপর্যস্ত করেছে। যদি আপনার মর্যাদা তারা বুঝতে পারতো, তবে নিশ্চয়ই ধৈর্যধারণ করতো । আপনি যথাসময়ে তাদের অভাব-অভিযোগের কথা শুনতেন এবং নিশ্চয়ই তাদেরকে প্রসন্ন করতেন । ফলে তাদের আকাংখা পুরণ তো হতোই, তার সঙ্গে লাভ হতো আল্লাহ্র রসুলের প্রতি যথাযোগ্য আদব প্রদর্শনের পুরস্কার । তারাও জনসমক্ষে ও আল্লাহ্র দৃষ্টিতে হতো সৌজন্যবান ও প্রশংসার্থ। মুকাতিল কথাটির অর্থ করেছেন এভাবে__ যদি তারা এ ব্যাপারে ধৈর্যধারণ করতো, তবে তিনি স. তাদের সকলকেই ছেড়ে দিতেন বিনা মুক্তিপণে । এরপর বলা হয়েছে__ “আল্লাহ্ ক্ষমাশীল, পরম দয়ালু* । একথার অর্থ__ আল্লাহ্ প্রকৃতই ক্ষমাপরবশ । সেকারণেই তো তিনি ওই সকল লোকের ধৃষ্টতার শান্তি দিলেন না। এমনিতেই ক্ষমা করে দিলেন। আর তিনি তো পরম দয়ালুও। তাই দয়াবশত তাদেরকে বললেন কেবল “নির্বোধ*। মোহাম্মদ ইবনে ইউসুফ সালেহী বর্ণনা করেছেন, বনী তামীম গোত্রের লোকেরা যখন জাকাত দিতে অস্বীকার করলো, তখন রসুল স. নবম হিজরীর তাফসীরে মাযহারী/২৫ মুহররম মাসে তাদের বিরুদ্ধে হজরত উয়াইনা ইবনে হোসাইনের নেতৃত্বে একটি বাহিনী প্রেরণ করলেন । মোহাম্মদ ইবনে ওমরের বর্ণনায় এসেছে, ওই যুদ্ধে বন্দী করে আনা হয়েছিলো এগারোজন মহিলা ও তিরিশজন শিশুকে । উত্তম সুত্রপরম্পরায় ইমাম আহমদ প্রমুখ বর্ণনা করেছেন, হজরত হারেছ ইবনে দ্বরার খাযায়ী বলেছেন, আমি রসুল স. এর মহান সংসর্গে উপস্থিত হলাম । তিনি স. আমাকে ইসলামের প্রতি আহ্বান জানালেন । আমি সে আহ্বানে সাড়া দিলাম । গ্রহণ করলাম ইসলাম । তিনি স. আমাকে জাকাত আদায়ের নির্দেশ দিলেন । আমি তা-ও মেনে নিলাম । বললাম, হে আল্লাহ্র রসুল! এখন আমি আমার সম্প্রদায়ের কাছে ফিরে যাবো । তাদেরকে বলবো ইসলাম গ্রহণ করতে এবং জাকাত দিতে । তারা যদি আমার কথা মেনে নেয়, তবে আমি তাদের জাকাত আমার কাছে জমা করে রাখবো । অমুক সময়ে আপনি কাউকে পাঠিয়ে দিবেন। সে সংগৃহীত জাকাতের মাল নিয়ে আসবে । একথা বলে আমি ফিরে এলাম আমার সম্প্রদায়ের কাছে। তারা আমার আহ্বানে সাড়া দিলো । জাকাতও দিলো । আমি সেগুলো জমা করে রাখলাম । কিন্তু নির্ধারিত সময়ে রসুল স. এর পক্ষ থেকে কোনো সংগ্হকারী এলো না । আমি ভাবলাম, রসুল স. হয়তো অতুষ্ট হয়েছেন। আমি লোকদেরকে ডেকে বললাম, নির্ধারিত সময় তো পেরিয়ে গেলো । এখনো মদীনা থেকে কেউ এলো না। রসুল স. তো কখনো অঙ্গীকার ভঙ্গ করতেই পারেন না। আমার ভয় হচ্ছে, তিনি স. হয়তো কোনো কারণে আমাদের প্রতি বিরাগভাজন হয়েছেন। কাজেই চলো, জাকাতের মালসহ সকলে মিলে তীর কাছে যাই। ওদিকে রসুল স. নির্ধারিত সময়ে ঠিকই লোক পাঠিয়েছিলেন । পাঠিয়েছিলেন ওলীদ ইবনে উকবাকে। কিন্তু সে কী মনে করে ভয়ে মাঝপথ থেকে ফিরে গিয়েছিলো । বলেছিলো, হে আল্লাহ্র রসুল! হারেছ জাকাত দিতে অস্বীকার করেছে এবং আমাকে হত্যা করতে চেয়েছে । আমি তাই পালিয়ে এসেছি । রসুল স. তখন আমাদের বিরুদ্ধে প্রেরণ ||| ]10019,00
— পৃষ্ঠা ১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।