তাফসীরে মাযহারী/২২ তিনি যেনো তা পরিশৌধ করেন৷ আর আমার অমুক গোলামকে আমি মুক্ত করে দিলাম । ওই সাহাবী সেনাপতি হজরত খালেদকে তার স্বপ্নবৃত্তান্ত জানালেন । তিনিও সব কথা খুলে বললেন হজরত আবু বকরকে ৷ হজরত আবু বকরও যথারীতি তার খণ পরিশোধ করে দিলেন । হজরত মালেক ইবনে আনাস বলেছেন, স্বপ্নে প্রাপ্ত এরকম অন্য কোনো অছিয়ত পুরা করার কথা আমি আর শুনিনি । উত্তম সূত্রে তিবরানী ও আবু ইয়ালা বর্ণনা করেছেন, হজরত জায়েদ ইবনে আরকাম বলেছেন, একবার কয়েকজন বেদুইন রসুল স. এর গৃহের সামনে এসে উচ্চ স্বরে তীকে ডাকাডাকি শুরু করে দিলো । বলতে লাগলো, হে মোহাম্মদ! বাইরে আসুন । এই ঘটনার পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হলো পরবর্তী আয়াত €৪)। বলা হলো__ “যারা ঘরের বাইরে থেকে তোমাকে উচ্চস্বরে ডাকে, তাদের অধিকাংশই নির্বোধ" । এখানকার “হুজ্বরাত' অর্থ ঘর । “হুস্বারাত' অর্থও তাই। শব্দ দু*টো “হুজ্বরা' এর বহুবচন । বাগবী লিখেছেন, “হুজ্বরাত' বহুবচন “হুজ্বার'এবং “হুজ্বরাতুন' এর বহুবচন হচ্ছে “হুজ্বার'। “হুজ্বরা” অর্থ এমন ভূমিখণ্ড যার চতুষ্পার্্ দেয়াল-পরিবেষ্টিত। শব্দটির ব্যুৎপত্তি ঘটেছে “হাজ্বীর' থেকে । আর “হাজ্বার' অর্থ বাধা প্রদান করা, নিষেধ করা, ত্যাগ করা । কিন্তু এখানে “হুজ্বরাত' বলে বুঝানো হয়েছে উম্মতজননীগণের এ্রকোষ্ঠসমূহকে। আর এখানকার “মিন' অব্যয়টি হচ্ছে থ্রারভিকা । অর্থাৎ তারা ডাকাডাকি করেছিলো গৃহের বাইরের দিক থেকে । এতে করে অনুমিত হয়, তিনি স. তখন অবস্থান করছিলেন উম্মতজননীগণের কোনো একজনের কক্ষে ৷ এখানে ডাকাডাকির ঘটনা যদি হয়ে থাকে ভিন্ন ভিন্ন, তবে বুঝতে হবে, তারা এক একবার রসুল স.কে নাম ধরে ডাকছিলো উম্মতজননীগণের এক একজনের কক্ষের বাইরে থেকে । আবার এরকমও হতে পারে যে, ঘটনাটি অভিন্ন, তাদের মধ্যে এক একজন “আক্ছারুহুম লা ইয়া*ক্লিন* অর্থ তাদের অধিকাংশই নির্বোধ । অর্থাৎ তারা ছিলো মরুচারী বেদুইন ৷ তাই রসুল স. এর প্রতি শিষ্টাচারবোধ তাদের ছিলো না। আর এখানে “অধিকাংশ” শব্দটি ব্যবহারের ফলে একথাও অনুমিত হয় যে, তাদের মধ্যে আবার দুই একজনের সৌজন্য জ্ঞান ছিলো । সেকারণেই এখানে “সকলেই' না বলে বলা হয়েছে “অধিকাংশই । হজরত জাবের থেকে ছা'লাবী বর্ণনা করেছেন, তখন রসুল স.কে তার ঘরের বাইরে থেকে ডাকাডাকি করেছিলো উয়াইনা ইবনে হোসাইন এবং আকরা ইবনে হাবেস। তাদের সঙ্গে ছিলো আরো সত্তরজন বেদুইন । তারা মদীনায় রসুল স. এর গৃহের সামনে উপস্থিত হয়েছিলো দুপুর বেলায় । রসুল স. তখন উম্মতজননীগণের কোনো একজনের এরকোষ্ঠে বিশ্রীমরত ছিলেন । তাদের মধ্যে “হে মোহাম্মদ! বলেছেন, আকরা ইবনে হাবেস তখন “হে মোহাম্মদ! বাইরে আসুন” বলে উচ্চকণ্ঠে ডাকছিলো । আর তখনই অবতীর্ণ হয় আলোচ্য আয়াত। তাফসীরে মাযহারী/২৩ মুয়াম্মারের মাধ্যমে কাতাদার উক্তি আবদুর রাজ্জাক বর্ণনা করেছেন, একবার এক লোক রসুল স. সকাশে হাজির হয়ে বলতে লাগলো, হে মোহাম্মদ! আমি যদি কারো প্রশংসা করি, তবে তার সুখ্যাতি বেড়ে যায় এবং যদি কারো দুর্নাম করি তবে সে হয়ে যায় কুখ্যাত। রসুল স. বললেন, এরকম গুণ তো রয়েছে কেবল আল্লাহ্র ৷ এ ঘটনার প্রেক্ষিতে অবতীর্ণ হয় আলোচ্য আয়াত। বর্ণনাটি প্রায়োন্নত পর্যায়ের হলেও এরকম কথা এসেছে হজরত বারা ইবনে আজীব কর্তৃক বর্ণিত একটি সবেনিত পর্যায়ের হাদিসেও । হাসান বসরী সূত্রে ইবনে জুরাইজও এরকম বর্ণনা করেছেন । বাগবী লিখেছেন, হজরত কাতাদা ও হজরত জাবের বর্ণনা করেছেন, আলোচ্য আয়াত অবতীর্ণ হয়েছে বনী তামীম গোত্রের কতিপয় বেদুইন সম্পর্কে। তারাই রসুল স. এর গৃহদ্বারে উপস্থিত হয়ে তার নাম ধরে জোরে জোরে ডাক দিয়েছিলো । বলেছিলো, মোহাম্মদ! মোহাম্মদ! বাইরে আসুন । আমরা কারো প্রশংসা করলে সে বিখ্যাত হয় এবং কারো দুর্নাম করলে সে হয়ে যায় কুখ্যাত। রসুল স. এ কথা বলতে বলতে বাইরে এলেন___ আল্লাহ্র পক্ষ থেকে কারো প্রশংসা করলে সে প্রশংসাভাজন হয় এবং তার পক্ষ থেকে নিন্দা যার করা হয়, সে হয় নিন্দার্থ। বেদুইনেরা বললো, আমরা আমাদের কবি ও কথকদেরকে সঙ্গে নিয়ে এসেছি । রসুল স. তখন হজরত ছাবেত ইবনে কায়েসকে বললেন, ওদের কথার জবাব দাও । নির্দেশ মোতাবেক তিনি তাদের কথকদের কথার জবাব দিলেন। এরপর তাদের কবিরা কিছু কবিতা আবৃত্তি করলো । রসুল স. তার সভাকবি হজরত হাস্সান ইবনে ছাবেতকে বললেন, এর জবাব দিতে হবে তোমাকে । হজরত হাস্সানও কিছুসংখ্যক পঙক্তি আবৃত্তি করলেন । আকরা ইবনে হাবেস বললো, বাহ! আপনার দরবারে দেখছি সব সম্পদই জমা আছে। কথার প্রত্যুত্তরে কথা এবং কবিতার প্রত্যুত্তরে কবিতা । আপনারই তো জিত হলো । একথা বলেই সে রসুল স. এর দিকে অগ্রসর হয়ে বললো, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ্ ভিন্ন অন্য কোনো উপাস্য নেই এবং আপনি অবশ্যই আল্লাহ্র রসুল । রসুল স. বললেন, এই সাক্ষ্যের সাথে সাথে মুছে গেলো তোমার পূর্ববর্তী পাপসমূহ। বিগত পাপের জন্য তোমাকে আর অভিযুক্ত করা হবে না। একথা বলার পর তিনি স. তাদের সকলকে দান করলেন কিছু অর্থ ও পৌশীক-পরিচ্ছদ ৷ তাদের সঙ্গে ছিলো এক অল্পবয়স্ক কিশোর । তাকে তারা নিয়ে এসেছিলো তাদের জিনিস পত্তর পাহারা দেওয়ার জন্য । রসুল স. তাকেও দান করলেন বড়দের সমপরিমাণ । তাদের ॥|11.011100117.00
— পৃষ্ঠা ১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।