তারপর ঘোড়ালালে গিয়ে দেখলেন, তিনি খুঁটিতে বাধা অবস্থায় কেদেই চলেছেন । বললেন, নাও, এবার বাধন খুলে ফেলো । রসুল স. তোমাকে ডেকেছেন। এরপর দু'জনে যখন রসুল স. এর পবিত্র সাহচর্ষে উপস্থিত হলেন, তখন তিনি স. জিজ্ঞেস করলেন, কী হয়েছে? তুমি এতো কীদছো কেনো? হজরত ছাবেত বললেন, হে আল্লাহ্র প্রিয়তম বচনবাহক! আমার ভয় হচ্ছে, মনে হচ্ছে, এই আয়াতে আমার কথাই বলা হয়েছে। কারণ উচ্চত্বরে কথা তো বলি আমিই । রসুল স. বললেন, প্রিয় ছাবেত! তুমি কি একথা জেনে এস হতে চাওনা যে, তুমি প্রশংসনীয় জীবন-যাপন করে শহীদ হবে এবং জান্নাতে প্রবেশ করবে? তিনি বললেন, হে আল্লাহ্র প্রিয়তম বাণীবাহক! আমি এসন্ন । আমি এসনন। আমি আল্লাহ্র রসুলের সামনে আর কখনো উচ্চকণ্ঠে কথা বলবো না । তখন অবতীর্ণ হয় পরবর্তী আয়াত (৩)। পরীক্ষা করে নিয়েছেন । তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার" । এখানে “ইয়াগুদ্দুনা* অর্থ যারা কণ্ঠস্বর নিচু করে। “ইনদা রসুলিল্লাহ্' অর্থ আল্লাহ্র রসুলের সম্মুখে, সম্মানপ্রদর্শনবশত । আর “আম্তাহানাল্লুহু কুলুবাহুম্ লিত্ তাকৃওয়া” অর্থ আল্লাহ্ তাদের অন্তরকে তাকওয়ার জন্য পরীক্ষা করে নিয়েছেন । অভিধানবেত্তাগণ কথাটির অর্থ করেছেন___ আল্লাহ তাদের হৃদয়কে তাকওয়ার জন্য উন্মুক্ত ও প্রশস্ত করে দিয়েছেন । তারা এরকমও লিখেছেন যে, “ফাতাহা' ও “দরাবা" প্রক্রিয়া অনুসারে “মাহান” এবং “ইমতিহান” ধাতুমূলরদটি “ইখতিবার*__ পরীক্ষা নেওয়া অর্থেও ব্যবহৃত হয়। অর্থাৎ খবর নেওয়া, যাচাই করা । বায়যাবী লিখেছেন, আল্লাহ্ তাদের মনের যাচাই করে ফেলেছেন তাকওয়া আহরণের উদ্দেশ্যে । মনে সৃজন করে দিয়েছেন অনুকম্পন । তাদের মধ্যে সৃষ্টি করে দিয়েছেন নমনীয়তা । তাই তারা হয়ে গিয়েছেন সাবধানতা বা তাকওয়ার প্রতি স্বতঃস্ফুর্ত। পরীক্ষা করা হয় যোগ্যতা যাচাইয়ের উদ্দেশ্যে । আর পরীক্ষার মাধ্যমেই পরীক্ষক জানতে পারেন, পরীক্ষার্থীদের মধ্যে কে যোগ্য এবং কে যোগ্য নয়। কিন্তু আল্লাহপাক তো সর্বজ্ঞ। সুতরাং যোগ্যতা যাচাইয়ের জন্য তাঁকে পরীক্ষা করতে হবে কেনো? এমতো প্রশ্নের উত্তরে কোরআন ব্যাখ্যাতাগণ বলেন, আল্লাহ্ পরীক্ষা করেন সর্বসমক্ষে পরীক্ষার্থীর যোগ্যতা প্রদর্শনের জন্য । নতুন কিছু জানার জন্য নয়। অর্থাৎ এমতোক্ষেত্রে পরীক্ষার আকার আকৃতিই উদ্দেশ্য । অন্তর্নিহিত কোনো কিছু এখানে উদ্দেশ্য নয়। অথবা কথাটির অর্থ এখানে এরকমও হতে তাফসীরে মাযহারী/২১ পারে যে, আল্লাহতায়ালা জেনে নেন যে, তার পূর্ব ধারণা মতোই তার অন্তঃকরণ তাকওয়ায় অভ্যস্ত । আর পরীক্ষা এমতোক্ষেত্রে একটি বাহ্যিক মাধ্যম মাত্র । কিংবা আল্লাহ্ তাদেরকে এজন্যই বিপদ-আপদ দিয়ে পরীক্ষা করেন যে, যাতে করে বহিঃপ্রকাশ ঘটে তাদের অন্তরস্থিত তাকওয়ার । অথবা কথাটির অর্থ এরকমও হওয়া সম্ভব যে, আল্লাহ্ তাদের হৃদয়সমূহকে “তাকওয়া” বা আল্লাহ্র ভয়ে সাবধানতার জন্যই বিশুদ্ধ করে দিয়েছেন। যেমন আরববাসীগণ বলেন, “ইমতাহানায্ যাহাবা" স্বর্ণকে বিগলিত করে নিখাদ করা হয়েছে)। এখানে “মাগফিরাতুন' অর্থ ক্ষমা এবং “আজ্রুন্ আ'জীম' অর্থ মহাপুরস্কার । দু'টো শব্দেই যুক্ত করা হয়েছে তানভীন। এরকম করা হয়েছে কেবল ক্ষমা ও পুরস্কারের মহিমা প্রকাশার্থে। অর্থাৎ তারা যে ক্ষমা ও পুরস্কার লাভ করবে, তা হবে অতি বৃহৎ ও মহৎ। কেননা এ হচ্ছে, আল্লাহ্র রসুলের মহান মর্যাদার প্রতি যথাযোগ্য সম্মান প্রদর্শনের বিনিময় । “তাদের জন্য' এখানে উদ্দেশ্য এবং পরবর্তী বাক্যাংশ রেয়েছে ক্ষমা ও মহাপুরস্কার) হচ্ছে বিধেয় ৷ এভাবে এখানে একথাটিই প্রমাণিত হয় যে, রসুল স. এর সম্মান প্রদর্শনার্থে নিচু আওয়াজে কথা বলা আল্লাহতায়ালার খুবই পছন্দ । আর এরকম আমল যারা করেন, তারা চূড়ান্ত পর্যায়ের সফল ও সৌভাগ্যশালী । সুতরাং এর বিপরীত আমল যে আল্লাহ্র অপ্রসন্নতা উদ্রেককারী, তা বলাই বাহুল্য । বাগবী লিখেছেন, হজরত আনাস বর্ণনা করেছেন, আমরা আমাদের সামনেই জান্নাতী ছাবেত ইবনে কায়েসকে চলাফেরা করতে দেখতাম । তীর সম্পর্কেই অবতীর্ণ হয়েছে এই আয়াত । আমরা তীকে দেখলেই মনে পড়তো তীর সম্পর্কে রসুল স. এর সুসংবাদটি__ তুমি প্রশংসনীয় জীবন যাপন শেষে শহীদ হবে এবং জান্নাতে প্রবেশ করবে । রসুল স. এর মহাতিরোধানের পর হজরত আবু বকর সিদ্দীক হলেন ইসলামের প্রথম খলিফা । আবির্ভূত হলো ভণ্ড নবী মুসায়লামা কাজ্জাব। খলিফা হজরত আবু বকর তার বিরুদ্ধে সেনাবাহিনী প্রেরণ করলেন । যুদ্ধ শুরু হলো ইয়ামামায়। প্রথমদিকে মুসলিম বাহিনী কিছুটা পশ্চাদপসরণ করতে বাধ্য হলো । হজরত ছাবেত এ দৃশ্য সহ্য করতে পারলেন না । সহযোদ্ধা হজরত সালেমকে বললেন, আল্লাহ্র রসুলের সঙ্গে যখন আমরা যুদ্ধক্ষেত্রে আবির্ভীত হতাম, তখন তো এভাবে আমরা পশ্চাদপসরণ করতাম না । এরপর দু'জনেই বীর বিক্রমে ঝাঁপিয়ে পড়লেন শক্রসেনাদের উপর | এভাবে যুদ্ধ করতে করতেই একসময় শহীদ হয়ে গেলেন হজরত ছাবেত। তিনি তখন ছিলেন বর্মপরিহিত। তার শাহাদাতের পর জনৈক সাহাবী স্বপ্নে দেখলেন, তিনি বলছেন, জনৈক মুসলমান আমার বর্মটি রেখে দিয়েছে যুদ্ধ প্রার্তরের এক প্রান্তে, যেখানে রশি দিয়ে একটি ঘোড়া বাধা আছে। বর্মটি চাপা দেওয়া আছে একটি পাথর দিয়ে। তুমি সেনাপতি খালেদ ইবনে ওলীদকে একথা জানাও । আরো জানাও, তিনি যেনো আমিরুল মুমিনীন আবু বকরকে এই মর্মে সংবাদ পৌছান যে, অমুকের কাছে আমার কিছু খণ আছে। ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।