Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 11
/ ٣٦٨
📝 نص 📖 PDF

এক হাদিসে এসেছে, রসুল স. আজ্ঞা করেছেন, তোমাদের ও চাদের মধ্যে যদি মেঘমালার প্রতিবন্ধকতা রচিত হয়, তবে রমজান পূরণ করে নিয়ো তিরিশ দিনের হিসেবে । ইবনে জারীর লিখেছেন, হজরত কাতাদা বর্ণনা করেছেন, আমাদের মধ্যে কেউ কেউ একবার বলাবলি করতে শুরু করলো যে, অমুক অমুক বিষয়ে যদি বিধি-বিধান অবতীর্ণ হতো তবে উত্তম হতো । তাদের এমতো কথোপকথনের প্রেক্ষিতে অবতীর্ণ হয়েছে আলোচ্য আয়াত । এরপর বলা হয়েছে__ “এবং আল্লাহকে ভয় করো" । এ কথার অর্থ__ আল্লাহ্‌ ও তার রসুলের বিরুদ্ধাচরণ করার ব্যাপারে শংকিত হও । তাদের অধিকার খর্ব কোরো না। এরপর বলা হয়েছে___ “আল্লাহ্‌ সর্বশ্রোতা, সর্বজ্ঞ' । একথার অর্থ__ নিশ্চয়ই আল্লাহ তোমাদের কথোপকথন শ্রবণ করেন এবং তোমাদের অন্তরের উদ্দেশ্যাবলী সম্পর্কে জানেন। পরের আয়াতে (২) বলা হয়েছে__ “হে মুমিনগণ! তোমরা নবীর কণ্ঠস্বরের উপর নিজেদের কণ্ঠস্বর উচু কোরো না'। এখানে বক্তব্যকে অধিকতর গুরুত্ববহ করে তুলবার জন্যই পুনরায় সম্বোধন করা হয়েছে “হে মুমিনগণ" বলে। এভাবে জানিয়ে দেওয়া হয়েছে রসুল স. এর কণ্ঠস্বরের চেয়ে নিজেদের কণ্ঠম্বরকে নিন্নগামী করার নির্দেশ । এরপর বলা হয়েছে__ “এবং নিজেদের মধ্যে যে ভাবে উচ্চস্বরে কথা বলো, তার সঙ্গে সেরূপ উচ্চস্বরে কথা বোলো না, কারণ এতে তোমাদের কর্ম নিক্ষল হয়ে যাবে তোমাদের অজ্ঞাতসারে' ৷ একথার অর্থ__ আর তোমরা নিজেদেরকে তাফসীরে মাযহারী/১৯ যেভাবে ডাকাডাকি করো, সেভাবে তীকে সরাসরি নাম ধরে ডেকো না। ডেকো “হে আল্লাহ্র রসুল" এরকম সম্মানজনক সম্বোধনে। আর সম্বোধনকালেও তোমাদের কণ্ঠস্বরকে রেখো যথারীতি নিম্নগামী ও শিষ্ট। নতুবা তোমাদের অশিষ্টবচনের কারণে তোমাদের অজ্ঞাতসারেই তোমাদের পুণ্যকর্মসমূহ হয়ে যাবে নিক্ষল। কেননা আল্লাহ্‌র বার্তাবাহকের প্রতি অতিদূরবর্তী তুচ্ছ-তাচ্ছিল্য এবং বেআদবীও কুফরী । আর যারা বেআদব ও কাফের তাদের সকল কর্মকাণ্ড তো নিম্ষল হবেই । যদি তোমরা এরকম করো অজ্ঞতা অথবা অনবধানতার কারণে, তবুও তোমরা হবে তার মহান সংসর্ণের বরকত থেকে বঞ্চিত । ইমাম বাগবী লিখেছেন, হজরত আবু হোরায়রা এবং হজরত আবদুল্লাহ ইবনে আব্বীস বলেছেন, এই আয়াত অবতীর্ণ হওয়ার পর থেকে হজরত আবু বকর রসুল স. এর সংসর্গে কথা বলতেন অত্যন্ত নিচুস্বরে । বোখারী লিখেছেন, সাঈদ ইবনে যোবায়ের বলেছেন, আলোচ্য আয়াত অবতীর্ণ হওয়ার পর থেকে হজরত ওমর রসুল স. এর সামনে এতো আস্তে কথা বলতেন যে, তিনি স. তা প্রায়শ শুনতেই পেতেন না। সেজন্য তাকে তীর বক্তব্যের পুনরুক্তি করতে হতো । মুসলিম লিখেছেন, হজরত আনাস বলেছেন, এই আয়াত নাজিল হওয়ার পর হজরত ছাবেত ইবনে কায়েস তার ঘরেই বসে থাকতে শুরু করেছিলেন। রসুল স. এর দরবারে আসা বন্ধই করে দিয়েছিলেন । আপন মনে কেবল বলতেন, আমি তো তাহলে জাহান্নামী । রসুল স. তখন হজরত সা“দ ইবনে মুয়াজকে জিজ্ঞেস করলেন, আবু ওমর! ছাবেতের খবর কী? সে কি অসুস্থ? হজরত সা'দ বললেন, সেরকম কিছু হলে তো আমি জানতামই । কেননা সে আমার প্রতিবেশী । এরপর হজরত সাদ গেলেন হজরত ছাবেতের বাসায় । জানালেন, রসুল স. তোমার সম্পর্কে জানতে চেয়েছেন। হজরত ছাবেত বললেন, তোমরা তো জানোই যে, আমি কথা বলি উচ্চ স্বরে । আর এ সম্পর্কে অবতীর্ণ হয়েছে ভয়ানক সাবধানবাণী । কাজেই আমি তো দৌজখী । হজরত সা*দ একথা গিয়ে জানালেন রসুল স.কে । তিনি স. বললেন, না, সে দোজখী নয়, সে তো বেহেশতী। বাগবী লিখেছেন, মোহাম্মদ ইবনে ছাবেত ইবনে কায়েস থেকে ইবনে জারীর উল্লেখ করেছেন, যখন এই আয়াত অবতীর্ণ হলো, তখন হজরত ছাবেত রাস্তায় বসে ক্রন্দন শুরু করলেন । হজরত আসেম ইবনে আদী সেদিক দিয়েই কোথাও যাচ্ছিলেন। তিনি থমকে দীড়িয়ে জানতে চাইলেন, কী হয়েছে? তিনি বললেন, নতুন আয়াত নাজিল হয়েছে এবং সম্ভবত তা নাজিল হয়েছে আমার সম্পর্কেই । কেননা সকলের চেয়ে আমিই অধিক উচ্চকণ্ঠ । তাই আমার ভয় হচ্ছে, আমি বোধ হয় জাহান্নামী । আমার সকল আমলই তো তাহলে বরবাদ। হজরত আসেম রসুল স. সকাশে উপস্থিত হয়ে হজরত ছাবেতের দুরবস্থার কথা জানালেন। ওদিকে হজরত ছাবেতের আহাজারি বেড়েই চললো । তিনি ঘরে গিয়ে তার স্ত্রী হজরত উম্মে জামীলা ইবনে আবদুল্লাহ্‌ ইবনে উবাই ইবনে সুলুলকে বললেন, আমি এখন আমার ঘোড়ার আস্তাবলে প্রবেশ করবো । তুমি আমার তাফসীরে মাযহারী/২০ পায়ে লাগিয়ে খুঁটির সঙ্গে শক্ত করে বেধে দাও। বলেই তিনি তার ঘোড়ার আস্তাবলে প্রবেশ করলেন । তীর স্ত্রীও তাকে যথারীতি খুঁটির সঙ্গে বেঁধে দিলেন। তিনি বললেন, এভাবেই থাকবো আমি । রসুল স. যদি দয়া করে প্রসন্ন হন তো ভালোই, নয়তো এভাবেই মরে যাবো । রসুল স. এর কানে একথা পৌছতে বিলম্ব হলো না । তিনি স. হজরত আসেমকে আজ্ঞা করলেন, যাও, ছাবেতকে আমার কাছে নিয়ে এসো। হজরত আসেম গিয়ে দেখলেন, হজরত ছাবেত আগের স্থানে নেই । গেলেন তার বাড়ীতে । ॥|11.911100119.001

— صفحة ١٤ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.