Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 11
/ ৩৬৮
📝 লেখা 📖 পিডিএফ

“আল্লাহ্‌" । এভাবে এখানে এই ইঙ্গিতটিই দেওয়া হয়েছে যে, রসুল স. এর অগ্রগামী হওয়ার অর্থই হচ্ছে আল্লাহ্‌র অগ্রগামী হওয়ার চেষ্টা করা । কেননা তার রসুলের সম্মান বজায় রাখার অর্থ, আল্লাহ্র সম্মান অক্ষুণ্ন রাখা । অর্থাৎ আল্লাহ্‌র রসুলের অসম্মান প্রকারান্তরে আল্লাহরই অসম্মান। যেমন এক আয়াতে বলা হয়েছে “নিশ্চয় যারা আপনার হাতে বায়াত করে, তারা তো আল্লাহরই হাতে বায়াত করে। আল্লাহ্‌র হাত তাদের হাতের উপর ।” ইবনে মুনজিরের বর্ণনায় এসেছে, হাসান বসরী বলেছেন, একবার কোরবানীর দিনে কেউ কেউ রসুল স. এর আগে কোরবানী করে ফেললেন । রসুল স. একথা জানতে পেরে পুনরায় কোরবানী করার নির্দেশ দিলেন। ওই ঘটনার পরিপ্রেক্ষিতেই অবতীর্ণ হয়েছে আলোচ্য আয়াত । ইবনে আবিদ্‌ দুন্ইয়াও তার “আল আদঘহা” এনে এই বর্ণনাটি লিপিবদ্ধ করেছেন । তবে তার বিবরণে অতিরিক্তরূপে সংযোজিত হয়েছে এই কথাটুকু___তীরা রসুল স. এর নামাজ সম্পন্ন করার আগেই কোরবানী করেছিলেন। তাফসীরে মাযহারী/১৭ হজরত বারা ইবনে আজীব বর্ণনা করেছেন, কোরবানীর দিবসে রসুল স. আমাদেরকে লক্ষ্য করে বললেন, আজ আমরা প্রথমে নামাজ পড়বো । তারপর করবো কোরবানী । যে এরকম করবে তার কর্ম হবে ধর্মসম্মত। আর যে তার কোরবানীর পশু জবাই করবে নামাজের আগে, সে সম্পন্ন করবে কেবল তার ও তার পরিবার পরিজনের জন্য গোশত ভক্ষণ অনুষ্ঠান । কোরবানীর সঙ্গে তার কোনো সম্পর্ক থাকবে না । বোখারী, মুসলিম । হজরত জুনদুব ইবনে আবদুল্লাহ্‌ বলেছেন, রসুল স. সে দিন প্রথমে নামাজ পাঠ করলেন । তারপর ভাষণ দান করলেন । তারপর করলেন কোরবানী । অতঃপর বললেন, যে নামাজের আগে কোরবানী করেছে, সে যেনো পুনরায় কোরবানী করে । বোখারী, মুসলিম । বর্ণিত হাদিসসমূহের আলোকে ইমাম আবু হানিফা, ইমাম মালেক এবং ইমাম মোহাম্মদ সিদ্ধান্ত দিয়েছেন, নামাজ আদায়ের আগে কোরবানী করা সিদ্ধ নয় । আর ইমাম শাফেয়ী বলেছেন, সূর্যোদয়ের পর ইমামের নামাজ ও খোতবা পাঠ করতে যতোটুকু সময় লাগে, ততোটুকু সময় অতিক্রান্ত হওয়ার পর কোরবানী করা সিদ্ধ ওই সময়ের মধ্যে ইমাম তীর নামাজ খোতবা সম্পন্ন করুক অথবা না করুক । আতা বলেছেন, সূর্যোদয়ের পরেই কোরবানী করা যায়। বর্ণিত হাদিসসমূহ অবশ্য তাদের অভিমতের বিরুদ্ধেই । ইমাম মালেক বলেছেন, নামাজ ও ইমামের কোরবানীর পূর্বে কোরবানী করা যে জায়েয নয়, সে কথা বর্ণিত হাদিসছয়ের মাধ্যমে প্রমাণিত হয় না। সম্ভবতঃ তিনি এমতোক্ষেত্রে দলিলরূপে গ্রহণ করেছেন আলোচ্য আয়াতকে । অর্থাৎ “কোনো বিষয়ে অগ্রণী হয়ো না' কথাটির মাধ্যমেই তিনি এমতো অভিমত প্রকাশ করেছেন যে, ইমামের কোরবানীর পূর্বে সাধারণ মুসলমানগণের কোরবানী অসিদ্ধ । কেননা ইমাম হচ্ছেন রসুল স. এর প্রতিনিধি । আমি বলি, হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা । সুতরাং হাদিসের দ্বারা যে শর্ত যুক্ত করা অসঙ্গত, তা যুক্ত করা সমীচীন নয়। মাসআলা ৪ ইমাম আবু হানিফা বলেছেন, গ্রামাঞ্চলে যেহেতু ঈদের নামাজ পড়া হয় না (আমাদের দেশে সেরকম গ্রাম অবশ্য নেই বললেই চলে), তাই সেখানে সুবহে সাদেক হওয়ার পরে কোরবানী করা জায়েয । অন্য ইমামত্রয় আবার এ ব্যাপারে দ্বিমত পোষণ করেছেন । ইমাম আহমদ বলেছেন, যতোক্ষণ পর্যন্ত শহরাঞ্চলের ইমামের নামাজ সমাপ্ত হয়েছে বলে দৃঢ় প্রতীতি না জন্মাবে, ততোক্ষণ পর্যন্ত কোরবানী করা জায়েয হবে না। ইমাম মালেক বলেছেন, শহরাঞ্চলের ইমামের ঈদের নামাজ ও কোরবানী সম্পন্ন হয়েছে বলে যতোক্ষণ দৃঢ় প্রত্যয় না হবে, ততোক্ষণ পর্যন্ত গ্রামাঞ্চলে কোরবানী করা যাবে না। আর ইমাম শাফেয়ী বলেছেন, সূর্যোদয়ের পর যতোক্ষণ নামাজ ও দুই খোতবা পাঠ পরিমাণ সময় অতিবাহিত না হবে, ততোক্ষণ পর্যন্ত গ্রামে কোরবানী করা যাবে না । ইমাম আবু হানিফা তার অভিমতের স্বপক্ষে উপস্থাপন করেন এই যুক্তি কোরবানীকে নামাজের পরে সম্পন্ন করার বিধান দেওয়া হয়েছে এজন্য যে, এতে করে কোরবানীর কাজে মগ্ন হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে প্রচুর । ফলে নামাজের তাফসীরে মাযহারী/১৮ বিলম্ব ঘটে যাওয়া বিচিত্র কিছু নয় । গ্রামাঞ্চলে এই সমস্যাটি নেই। কেননা সেখানে ঈদের নামাজই নেই । সুতরাং সেখানে কোরবানী বিলম্বিত করার কোনো স্বার্থকতাও অনুপস্থিত । তিবরানী তার “আল আওসাত' গ্রন্থে লিখেছেন, উম্মত-জননী হজরত আয়েশা বর্ণনা করেছেন, কিছুসংখ্যক লোক রমজান মাস শুরু হওয়া এবং রসুল স. এর রোজার পূর্বেই রোজা রাখতে শুরু করতো । তাদের সম্পর্কেই অবতীর্ণ হয়েছে আলোচ্য আয়াত । আর এই আয়াত অবতীর্ণ হওয়ার পর রসুল স. বলেছিলেন, তোমরা রমজান শুরু হওয়ার দুই এক দিন আগে রোজা রাখতে শুরু কোরো না। তবে ওইব্যক্তি দুই একদিন আগেও রোজা রাখতে পারবে, যে আগে থেকেই ধারাবাহিকভাবে রোজা রাখতে অভ্যস্ত । “সহীহ্‌” ও “সুনান* রচয়িতাগণ কর্তৃক বর্ণিত এবং বোখারী কর্তৃক তালিক পদ্ধতিতে বর্ণিত এক হাদিসে এসেছে, হজরত আম্মার বলেছেন, যে ব্যক্তি সন্দেহের দিনে (২৯শে শাবানে) রোজা রাখলো, সে আবুল কাসেম (রসুল স. এর) এর বিরুদ্ধাচরণ করলো । তিনি স. বলেছেন, তোমরা চীদ দেখে রোজা শুরু কোরো এবং রোজা শেষও কোরো চাদ দেখে । মেঘাচ্ছন্নতার কারণে চাদ না দেখতে পেলে রমজান পূর্ণ কোরো তিরিশ দিনে । বোখারী, মুসলিম । আবু দাউদ ও তিরমিজি কর্তৃক বর্ণিত এবং তিরমিজি কর্তৃক “উত্তম” আখ্যায়িত ॥|11.011100119.00

— পৃষ্ঠা ১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।