Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 11
/ 368
📝 Text 📖 PDF

ষষ্ঠবিংশতিতম পারা তোমারই প্রশংসা করি। হে পরমতম অব্যয়, অক্ষয়, আনুরূপ্যবিহীন সত্তা! সাক্ষ্য দেই, তুমি ছাড়া উপাস্য কেউ নেই। তোমা সকাশে প্রার্থনা করি শরন, মার্জনা ও পরিত্রাণ । কৃতজ্ঞতা প্রকাশ করি কেবল তোমার ৷ মিনতি জানাই ইহ-পারত্রিক কল্যাণের । আমাকে সঙ্গদানে ধন্য করো তাদের, যারা তোমার পুণ্যবান দাস, ভয় ও দুশ্চিন্তা যাদের নেই। তুমিই সৃজয়িতা ও পালয়িতা আমাদের, নভোমণ্ডল ও ধরিত্রির, সে সকল কিছুরও, যারা বিচরণরত ভূ-অভ্যন্তরে ও ভূপৃষ্ঠে। নিশ্চয় সর্ববিষয়ে তুমি সর্বশক্তিমান । নিবেদন করি দরূদ ও সালাম তোমার প্রত্যাদেশবাহী, প্রেমাম্পদ, সৃষ্টি-শ্রেষ্ঠ মহাযশস্বী পুরুষ, আমাদের সকলের সঠিক গন্তব্যের দিশারী, আমাদের দয়াময় অভিভাবক, গ্রাণ-সখা মোহাম্মদ মোস্তফা আহমদ মুজতবা সাল্লীল্লহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ৷ তার পবিত্র পরিবার পরিজন, বংশধর ও তীর সম্মানিত সহচরবর্গের প্রতি ৷ তীদের প্রতিও, যারা তাদের অনুসরণ করেছিলেন, করছেন এবং করবেন মহাগ্রলয়কাল পর্যন্ত । হে আমাদের দয়াময় প্রভূপালয়িতা! অনুগ্রহ করে আমাদের কর্তব্যকর্ম সম্পাদন সহজ করে দাও । দাও পরিসমাপ্তি কল্যাণময়, জ্যোতির্ময় । আমিন। সূরা হুজ্বরাত এই সুরা অবতীর্ণ হয়েছে মদীনায় । এর রুকুর সংখ্যা ২ এবং আয়াতের সংখ্যা ১৮। ইবনে জুরাইজ এবং আবু মুলাইকা সুত্রে ইমাম বোখারী বর্ণনা করেছেন, হজরত আবদুল্লাহ ইবনে যোবায়ের রা. বলেছেন, একবার বনী তামীম গোত্রের একটি দল রসুল স. এর মহান সানিধ্যে উপস্থিত হলো । হজরত আবু বকর সিদ্দীক রা. বললেন, কা*ব ইবনে মা*বাদকে তাদের অধিনায়ক নিযুক্ত করলে ভালো হয় । হজরত ওমর ফারুক রা. বললেন, না। বরং আকরা ইবনে হাবেসকে তাদের দলপতি বানানোই উত্তম । হজরত আবু বকর বললেন, ওমর! সব সময় তুমি আমার বিরুদ্ধমত প্রকাশ করে থাকো। হজরত ওমর বললেন, আপনার বিরুদ্ধাচরণ করা আমার উদ্দেশ্যে নয়। এভাবে কিছুক্ষণ ধরে তাদের বাদানুবাদ চললো । দু”জনেরই কণ্ঠস্বর ক্রমশ উঠতে লাগলো উচ্চগ্রামে । তখন অবতীর্ণ হলো তাফসীরে মাযহারী/১৫ নিম্নোক্ত আয়াত__ সূরা হুজ্বরাত $ আয়াত ১, ২, ৩, ৪, ৫ ॥|11.011100117.00

— Page 11 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.