Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 10
/ ৪১১
📝 লেখা 📖 পিডিএফ

এখানে “উলিল আইদি” অর্থ হস্তবিশিষ্ট । অর্থাৎ আল্লাহ্র উপাসনায় সতত প্রস্তুত, সুদৃঢ় । আর “ওয়াল আব্সার' অর্থ চক্ষুবিশিষ্ট । অর্থাৎ আল্লাহ্র মারেফত জ্ঞানে সূন্ষ্মদর্শী গভীর অন্তর্দৃষ্টিসম্পন্ন। হজরত ইবনে আব্বাস, কাতাদা ও মুজাহিদ এরকমই ব্যাখ্যা করেছেন। হাত দ্বারাই সাধারণতঃ সকল কাজ করা হয়ে থাকে । তাই এখানে শারীরিক ইবাদতের দৃঢ়তা বোঝাতে ব্যবহৃত হয়েছে “উলিল আইদি' (হাত বিশিষ্ট) । আর আল্লাহ্র মারেফত লাভের ক্ষেত্রে সূক্ষস দৃষ্টি বা অন্তর্দষ্টিই যেহেতু মূল অবলম্বন, তাই এ বিষয়টিকে প্রকাশ করতে গিয়ে বলা হয়েছে “আব্সার' ক্ষুবিশিষ্ট)। আবার এই ত্রয়ী নবীর এমতো গুণবত্তা প্রকাশের মাধ্যমে একথাটিকেই পরোক্ষভাবে প্রমাণ করা হয়েছে যে, যারা তাঁদের মতো গুণবিশিষ্ট নয়, তারা প্রকৃত অর্থে ক্ষমতাহীন ও অন্ধ । অর্থাৎ আল্লাহ্‌র আনুগত্যের ক্ষেত্রে অক্ষম ও তার মারেফতের ক্ষেত্রে দৃষ্টিবিবর্জিত। পরের আয়াতদ্ধয়ে বলা হয়েছে__ “আমি তাদেরকে অধিকারী করেছিলাম এক বিশেষ গুণের, তা ছিলো পরকালের স্মরণ (৪৬)। অবশ্যই তারা ছিলো আমার মনোনীত উত্তম বান্দাদের অন্তর্ভুক্ত ৪৭)। এখানে “জিকরাদ্দার' অর্থ পরকালের স্মরণ । উল্লেখ্য, পরকালের স্মরণমগ্নতাই নবী-রসুলগণের প্রধান বৈশিষ্ট্য । তারা নিজেরা হন পরকালের স্মরণমগ্ন এবং জনগণকে আহ্বান জানান স্মরণমগ্নতার প্রতি ৷ তারা চান আল্লাহ্র দীদার ও নৈকট্য । আর তা হবে পরকালে । তাই পরকালের প্রতিই নিবেদিত থাকে তাঁদের সকল অভিনিবেশ । এখনে “জিকরাদ্দীর' কথাটি ব্যবহৃত হয়েছে “জিকরি সাহিবিদ্দার' পেরকালের স্মরণকারী) অর্থে । অর্থাৎ আল্লাহ তাদেরকে বিশেষভাবে পরকালের স্মরণকারীরূপে মনোনীত করে নিয়েছেন। আর এভাবে একথাটিই বুঝিয়ে দেওয়া হয়েছে যে, সকলের দৃষ্টি পরকালের প্রতিই সতত নিবদ্ধ হওয়া উচিত। কেননা ওই জগত চিরস্থায়ী । আর পৃথিবী হচ্ছে অস্থায়ী আবাস, যা এক সময় সকলকে ছেড়ে যেতে হবেই। মালেক ইবনে দীনার কথাটিকে ব্যাখ্যা করেছেন এভাবে__ আমি তাদের অন্তর থেকে পৃথিবীর মোহ চিরতরে মুছে দিয়েছি, তদস্থলে প্রতিষ্ঠিত করে দিয়েছি পরকালের ভালোবাসা । এভাবে তাদেরকে করেছি আমার মনোনীত উত্তম স্বভাববিশিষ্ট বান্দাগণের অন্তর্ভৃত। মুকাতিল কথাটির অর্থ করেছেন___ তারা মানুষকে পরকালের প্রতি দৃষ্টি নিবদ্ধ করতে বলতেন এবং আহ্বান জানাতেন এক আল্লাহ্‌র প্রতি বিশ্বাস স্থাপনের । সুদ্দী অর্থ করেছেন___ পরকালের প্রতি ভয় রাখার তাফসীরে মাযহারী/২০২ জন্য তাদেরকে বিশেষভাবে মনোনীত করা হয়েছিলো । ইবনে জায়েদ বলেছেন, এখানে বাক্যের উদ্দেশ্য বা প্রথমাংশ উহ্য রয়েছে। ওই উহ্যতাসহ বক্তব্যটি দীড়ায়_ আমি পরকালের উৎকৃষ্ট বিষয়াবলী স্মরণের জন্য তাদেরকে বিশিষ্ট করে নিয়েছি। এরপরের আয়াতে (৪৮) বলা হয়েছে__ “স্মরণ করো, ইসমাইল, আল ইয়াসাআ ও যুলকিফ্লের কথা, এরা প্রত্যেকেই ছিলো সঙ্জন*। আল ইয়াসাআ ছিলেন আখতুবের পুত্র । বনী ইসরাইলেরা তীকে তাদের শাসনকর্তা নির্বাচিত করেছিলো । পরে আল্লাহপাক তাকে নবুয়ত দান করেছিলেন । আর যুলকিফল ছিলেন আল ইয়াসাআর চাচাতো ভাই এবং বিশর ইবনে আইয়ুবের পুত্র । তবে তিনি নবী ছিলেন কিনা সে সম্পর্কে মতভেদ রয়েছে । কেউ বলেছেন, তিনি নবী । আবার কেউ বলেছেন, তিনি ছিলেন পুণ্যবান, আল্লাহ্র ওলী । যুলকিফল ছিলো তার পদবী । তার এরকম পদবী লাভের কারণ হিসেবে বলা হয়েছে, একবার বনী ইসরাইলের একশত জন লোক তার কাছে আশ্রয় প্রার্থনা করেছিলো । আর তিনি তাদেরকে আশ্রয়ও দিয়েছিলেন । আবার এরকমও বলা হয়েছে যে, একজন সৎলোক প্রতিদিন একশত বার নামাজ পাঠ করতেন । ফলে উপার্জনের ফুরসত তিনি পেতেন না। ওই লোকের উপজীবিকার ব্যবস্থাপনা তিনিই করেছিলেন । তাই সকলে তাঁকে বলতো যুলকিফল। এর পরের আয়াতে (৪৯) বলা হয়েছে___ “এটা এক স্মরণীয় বর্ণনা । মুত্তাকীদের জন্য রয়েছে উত্তম আবাস' একথার অর্থ__ এ পর্যন্ত যে সকল নবী-রসুল ও পুণ্যবানগণের আলোচনা করা হলো, এগুলো হচ্ছে স্মরণীয় ঘটনা, অথবা তাদের বিবরণসমৃদ্ধ এই কোরআন হচ্ছে একটি উৎকৃষ্ট স্মরণিকা ৷ আর ওই মহাত্বাগণের জন্য রয়েছে সর্বোত্তম আবাসস্থল । এর পরের আয়াতে (৫০) বলা হয়েছে__ “চিরস্থায়ী জান্নাত, যার দ্বার তাদের জন্য উন্মুক্ত” । এ কথার অর্থ চিরসুখময় বেহেশত, যার তোরণ রয়েছে তাদের জন্য সতত উন্মুক্ত। এখানে “আদন* অর্থ চিরস্থায়ী । অথবা “আদন' হচ্ছে সর্বোৎকৃষ্ট এক বেহেশতের নাম। অপর এক আয়াতে বলা হয়েছে “চিরস্থায়ী জান্নাত, যার অঙ্গীকার আল্লাহ্‌ তার বিশেষ বান্দাগণের সঙ্গে করেছেন । এখানেও “আদন' অর্থ চিরস্থায়ী । এরপরের আয়াতে (৫১) বলা হয়েছে___ “সেখানে তারা আসীন হবে হেলান দিয়ে, সেখানে তারা বহুবিধ ফলমূল ও পানীয় চাইবে'। একথার অর্থ__ তারা সেখানকার তাকিয়াবিশিষ্ট আরাম কেদারায় হেলান দিয়ে বসবে এবং পরিচারক- পরিচারিকাদেরকে আদেশ দিবে ইচ্ছে মতো । কখনো বলবে, ফলমূল আনো, কখনো বলবে, এবার আনো সুস্বাদু পানীয় । এখানে “শরাব* শব্দটির সঙ্গে তানভীন যুক্ত করায় একথাই প্রকাশ পায় যে, সেখানে সুপেয় পানীয়ের থাকবে অঢেল আয়োজন প্রথমে “ফাকিহাতিন কাছীরাতিন' ॥|11.011100117.001

— পৃষ্ঠা ৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।