“ইন্না ওয়াজ্বাদ্্নাহু সবিরা' অর্থ আমি তো তাকে পেলাম ধৈর্যশীল । অর্থাৎ পরীক্ষাস্বরূপ আমি তার উপর দৈহিক, বৈত্তিক ও পারিবারিক দুঃখ-কষ্ট অবতীর্ণ করা সত্বেও তাকে ধৈর্যচ্যুত হতে দেখিনি । উল্লেখ্য, এই অনন্যসাধারণ ধৈর্যের কারণেই আমাকে যন্ত্রণা ও কষ্টে ফেলেছে' এই উক্তিটিও ছিলো না ধৈর্যের পরিপন্থী । কেননা তা হতাশা বা হাহুতাশ জাতীয় কিছু ছিলো না। ছিলো আরোগ্যকামনামূলক প্রার্থনা । আমি বলি, এ প্রসঙ্গে আমাদের স্বনামধন্য শায়েখ শহীদ মীর্জা জানে জানা অত্যন্ত জ্ঞানগর্ভ মন্তব্য করেছেন । বলেছেন, হজরত আইয়ুব দীর্ঘ দিন ধরে অসহনীয় রোগযন্ত্রণায় কষ্ট পাচ্ছিলেন। অবশেষে আল্লাহতায়ালা তাকে নিরাময় করতে চাইলেন । তাই তার হৃদয়ে এ বিষয়টির উভাবন ঘটালেন যে, ক্ষমাপ্রার্থনা ও বিপদ থেকে মুক্তির জন্য আবেদন-নিবেদন জানানো, কেবল ধৈর্যধারণ অপেক্ষা তাফসীরে মাযহারী/২০০ উত্তম । তাই তিনি স্বভাবগতভাবে সহিষ্ণু হওয়া সত্বেও কেবল আল্লাহর পরিতোষ কামনায় শুরু করে দিলেন প্রার্থনা । এভাবে তিনি ধৈর্যের মর্যাদা থেকে উন্নীত হয়ে পৌছে গেলেন আল্লাহ্র পরিতোষের মর্যাদায় । তখন আল্লাহ্ তার ধৈর্ষের মূল্যায়ন করতে গিয়ে ঘোষণা করলেন “কতো উত্তম বান্দা সে*। সূরা সোয়াদ ঃ আয়াত ৪৫, ৪৬, ৪৭, ৪৮, ৪৯, ৫০, ৫১, ৫২, ৫৩, ৫৪ ) স্মরণ কর, আমার বান্দা ইব্রাহীম, ইস্হাক ও ইয়া*কৃবের কথা, উহারা ছিল শক্তিশালী ও সুক্ষ্মদশী । [॥ আমি তাহাদিগকে অধিকারী করিয়াছিলাম এক বিশেষ গুণের, উহা ছিল পরলোকের স্মরণ । ॥ অবশ্যই তাহারা ছিল আমার মনোনীত উত্তম বান্দাদের অন্তভূক্তি। ) স্মরণ কর, ইসমাঈল, আল-ইয়াসা'আ ও যুল-কিফ্লের কথা, ইহারা প্রত্যেকেই ছিল সঙ্জন। [) ইহা এক স্মরণীয় বর্ণনা । মুত্তাকীদের জন্য রহিয়াছে উত্তম আবাস__ [। চিরস্থায়ী জান্নাত, যাহার ছ্বার তাহাদের জন্য উন্মুক্ত । [) সেথায় তাহারা আসীন হইবে হেলান দিয়া, সেথায় তাহারা বহুবিধ ফলমূল ও পানীয় চাহিবে। ॥ এবং তাহাদের পার্থ থাকিবে আনতনয়না সমবয়স্কাগণ । [॥ ইহা হিসাব দিবসের জন্য তোমাদিগকে প্রদত্ত প্রতিশ্রুতি ৷ [॥ ইহা তো আমার দেওয়া রিষ্ক যাহা নিঃশেষ হইবে না, তাফসীরে মাযহারী/২০১ প্রথমোক্ত আয়াতের মর্মার্থ হচ্ছে__ হে আমার প্রিয়তম রসুল! এবার আসুন আমার প্রিয় নবী ইবাহিম, ইসহাক ও ইয়াকুব প্রসঙ্গে । তারা ছিলো আমার পরম আনুগত্যপরায়ণ দাস এবং ছিলো ইবাদত বন্দেগীর ক্ষেত্রে শক্তিমান ও মারেফতের ক্ষেত্রে সৃক্্মদশ্ী । উল্লেখ্য, আল্লাহর একনিষ্ঠ ও বিশুদ্ধচিত্ত বান্দাগণ এরকম শক্তিমান ও সৃক্ষ্মদর্শীই হয়ে থাকেন । ॥1|1.1100119.0011
— পৃষ্ঠা ৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।