তাফসীরে মাযহারী/১৯৮ _॥ স্মরণ কর, আমার বান্দা আইয়ুবকে, যখন সে তাহার প্রতিপালককে আহবান করিয়া বলিয়াছিল, “শয়তান তো আমাকে যন্ত্রণা ও কষ্টে ফেলিয়াছে', _॥ আমি তাহাকে বলিলাম, “তুমি তোমার পদ দ্বারা ভূমিতে আঘাত কর, এই তো গোসলের সুশীতল পানি আর পানীয়।* ॥ আমি তাহাকে দান করিলাম তাহার পরিজনবর্গ ও তাহাদের মত আরও, আমার অনুগ্বহস্বরূপ এবং বোধশক্তিসম্পন্ন লোকদের জন্য উপদেশম্বরূপ। -॥ আমি তাহাকে আদেশ করিলাম, “একফুষ্টি তৃণ লও ও উহা দ্বারা আঘাত কর এবং শপথ ভংগ করিও না।' আমি তো তাহাকে পাইলাম ধৈর্যশীল । কত উত্তম বান্দা সে! সে ছিল আমার অভিমুখী । প্রথমোক্ত আয়াতের মর্মীর্থ হচছে_ হে আমার রসুল! এবার স্মরণ করুন আমার প্রিয় নবী আইয়ুব প্রসঙ্গ । আমি তাকে পরীক্ষা করেছিলাম দুরারোগ্য ব্যধিতে নিপতিত করে । ওই অবস্থাতেও শয়তান তাকে প্রতারণায় ফেলতে চেয়েছিলো । তাই সে মর্মাহত হয়ে আমাকে ডেকে বলেছিলো, হে আমার প্রভুপালয়িতা! শয়তান তো আমাকে যন্ত্রণা ও কষ্টে ফেলে দিয়েছে। এখনকার “বিনুসুবিন্* কথাটি এসেছে “নুসুব' থেকে । এর অর্থ কষ্ট, যন্ত্রণা, পীড়া, বেদনা । মুকাতিল ও কাতাদা বলেছেন, “নুসুব” অর্থ দৈহিক কষ্ট এবং “আ'জাব' অর্থ আর্থিক বিপর্যয়। হজরত আইয়ুবের দুঃখকষ্টের বিশদ বিবরণ আমি লিপিবদ্ধ করেছি সুরা আঘিয়ার তাফসীরে । যথাস্থানে তা দেখে নেওয়া যেতে পারে। পরের আয়াতে (৪২) বলা হয়েছে___ “আমি তাকে বললাম, তুমি তোমার পা ছারা ভূমিতে আঘাত করো, এইতো গোসলের সুশীতল পানি আর পানীয় । একথার অর্থ__ যখন পরীক্ষার সুদীর্ঘ তিক্ত অধ্যায় শেষ হলো, তখন আমি রোগজর্জরিত আইয়ুবকে লক্ষ্য করে বললাম, তোমার পা দিয়ে মাটিতে আঘাত করো । সে তাই করলো । সঙ্গে সঙ্গে মাটি থেকে উদ্গত হলো স্বচ্ছ সলিলবিশিষ্ট ঝর্ণা । আমি বললাম, এটা স্নানের ও পানের শীতল সলিল । এবার এই পানি দিয়ে স্নান করো এবং এর পানি পান করো পরিতৃপ্তির সঙ্গে । হজরত আইয়ুব আল্লাহ্র নির্দেশ পালন করলেন । স্নানের পর দূর হয়ে গেলো তাঁর শরীরের সকল রোগ এবং পানের পর অপসৃত হলো অভ্যন্তরীণ অস্বস্তি । কোনো কোনো বর্ণনায় এসেছে, তিনি পা দিয়ে মাটিতে আঘাত করেছিলেন দু'বার । প্রথম পদাঘাতে বের হয়ে এসেছিলো শীতল পানির ঝর্ণা এবং দ্বিতীয় তাফসীরে মাযহারী/১৯৯ পদাঘাতে নির্গত হয়েছিলো উষ্ণ প্রত্রবণ। প্রথমটির পানি দিয়ে তিনি গোসল করেছিলেন এবং পানি পান করেছিলেন দ্বিতীয়টি । মুজাহিদ সূত্রে আবদ ইবনে হুমাইদ এবং ইবনে মুনজির বর্ণনা করেছেন, হজরত আইয়ুবের ডান পায়ের আঘাতে একটি প্রত্রবণ বেরিয়ে এসেছিলো এবং ডান হাত দিয়ে পিছনের দিকের মাটিতে আঘাত করার সঙ্গে সঙ্গে বেরিয়ে এসেছিলো আর একটি প্রত্রবণ ৷ একটির পানি তিনি পান করেছিলেন এবং স্নান করেছিলেন অন্যটির পানি দিয়ে । এরপরের আয়াতে (৪৩) বলা হয়েছে__ “আমি তাকে দান করলাম তার পরিবারবর্গ ও তাদের মতো আরো, আমার অনুগ্হস্বরূপ এবং বোধশক্তিসম্পন্ন লোকদের জন্য উপদেশস্বরূপ” ৷ একথার অর্থ__ উপর্ুপরি বিপদাপদ অবতীর্ণ করে আমি তাকে করেছিলাম পরিজন-স্বজনহীন । কিন্তু সে সকল বিপদ অতিক্রম করলো পরম ধৈর্যের সঙ্গে । আমিও তাকে যথাপুরস্কারে ধন্য করলাম । পুনরায় দান করলাম পরিজন-স্বজন। তৎসহ আরো অধিক । এটা ছিলো তার প্রতি আমার বিশেষ অনুগহের নিদর্শন এবং বোধবুদ্ধিসম্পন্ন লোকের জন্য শুভউপদেশ। এর পরের আয়াতে (8৪) বলা হয়েছে__ “আমি তাকে আদেশ করলাম, এক মুষ্টি তৃণ নাও ও তা দ্বারা আঘাত করো এবং শপথ ভঙ্গ কোরো না। আমি তো তাকে পেলাম ধের্যশীল । কতো উত্তম বান্দা সে। সে ছিলো আমার অভিমুখী” । “ছ্বিগ্ছা' অর্থ এক মুঠো তৃণ, অথবা লতা-পাতা-ডাল । উল্লেখ্য, হজরত আইয়ুব ভুল বুঝে একবার এই মর্মে প্রতিজ্ঞা করলেন যে, তিনি তীর স্ত্রীকে একশত কশীঘাত করবেন । অথচ তীর স্ত্রী রহিমা ছিলেন পরম পুণ্যবতী, নির্দোষ। এদিকে প্রতিজ্ঞাপূরণও অত্যাবশ্যক ৷ তাই আল্লাহ্ তাকে প্রতিজ্ঞা পুরণ সহজ করে দিলেন এভাবে___তুমি এক মুঠো (এক শতের মতো) লতা-পাতা- ডাল নাও, তারপর তা দিয়ে তোমার স্ত্রীর শরীরে আঘাত করো, এভাবে পুরণ করো তোমার শপথ । বলা বাহুল্য, হজরত আইয়ুব যথারীতি এ নির্দেশ প্রতিপালন করলেন ও মুক্ত হয়ে গেলেন শপথভঙ্গের দায় থেকে। ॥|॥11.011100117.001
— পৃষ্ঠা ৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।