সম্মান প্রদর্শনার্থে। প্রকৃত কথা হচ্ছে, রসুল স. ছিলেন জ্বিন-মানুষসহ সকল সৃষ্টির উপরে সমভাবে ক্ষমতাবান। তিনি যে মহাসৃষ্টির মহা রহমত । সে কারণেই জনৈক কবি বলেছে__ হে মহাসম্মানিত সর্বশেষ রসুল! বৃক্ষও তো আপনার কথা শোনে । পা না থাকা সত্বেও আপনার ডাকে সেজদা করতে করতে চলে আসে কাণ্ডে ভর করে আপনার সকাশে । সুতরাং বলা যায়, ফকিরী-দরবেশী ছিলো তার অতি প্রিয় । ফকিরী পোশাকও ছিলো তার প্রিয় পোশাক । তার খলিফা চতুষ্টয়ও ছিলেন এরকম। ছিলেন জীবনের সকল ক্ষেত্রে তার যথার্থ অনুসারী । এরপর বলা হয়েছে “ইন্নাকা আন্তাল ওহ্হাব' । তুমিতো পরম দাতা)। অর্থাৎ তুমি যদি কাউকে কিছু দিতে চাও, তবে তা প্রতিহত করার সাধ্য যেমন কারো নেই, তেমনি এমন কোনো দাতাও কেউ নেই, যে দান করতে পারে তুমি না চাইলে । এরপরের আয়াতে (৩৬) বলা হয়েছে__ “তখন আমি তার অধীন করে দিলাম বায়ুকে, যা তার আদেশে সে যেখানে ইচ্ছা করতো সেখানে মৃদুমন্দভাবে প্রবাহিত হতো" । এখানে “ফাসাখ্খার্না লাহুর রীহা' অর্থ আমি বাতাসকে তার অধীন করে দিলাম । “রুখাআ" অর্থ মৃদুগতিসম্পন্ন বাতাস, যা উত্তপ্ত হবে না, অথবা যা চলবে না তার ইচ্ছার বিরুদ্ধে। আর এখানকার “আসাবা" অর্থ “আরদী” । অর্থাৎ যেখানে যেতে সে ইচ্ছা করতো । যেমন আরববাসীগণ বলেন “আসাবাস সাওয়াবা পাআখতাল জাওয়াবা” (সে সঠিক জবাব দিতে ইচ্ছা করলো, কিন্তু জবাবে ভুল করলো) । এরপরের আয়াতদ্বয়ে বলা হয়েছে__ “এবং শয়তানদেরকে, যারা সকলেই ছিলো প্রাসাদ-নির্মাণকারী ও ডুবুরী (৩৭), এবং শৃরঙ্খলে আবদ্ধ আরো অনেককে' (৩৮)। এখানে “কুল্লা বান্নায়ি' অর্থ সকলেই ছিলো প্রাসাদ নির্মাণকারী । “ওয়া গওয়াসি* অর্থ ডুবুরী, যারা সমুদ্ধে ডুব দিয়ে মনিমুক্তা সং্হ করে আনে । উল্লেখ্য, হজরত সুলায়মানই প্রথম ব্যক্তি যিনি জিন ডুবুরীদের ছারা সমুদ্রাভ্যন্তর থেকে মণিমুক্তা তুলে এনেছিলেন। তাফসীরে মাযহারী/১৯৭ ১55৮5 87 জ্বিনজাতিকে ভাগ করেছিলেন দুইভাগে। যারা কাজের তাদেরকে ভিলা না বাহাস লা যাতে তাদের দুষ্টামি থেকে মানুষ থাকতে পারে নিরাপদ । আমি বলি, সম্ভবতঃ শয়তান জ্িনদের নেতা ইবলিসের উপরে নবী সুলায়মানকে আধিপত্য দেওয়া হয়নি । কেননা আল্লাহপাক তাকে কিয়ামত পর্যন্ত স্বাধীন করে দিয়েছেন। যেমন এক আয়াতে তাকে লক্ষ্য করে বলা হয়েছে “নিশ্চয় তুমি নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষমান? । এরপরের আয়াতদ্বয়ে বলা হয়েছে__ “এই সব আমার অনুগহ, এটা থেকে তুমি অন্যকে দিতে অথবা নিজে রাখতে পারো । এর জন্য তোমাকে হিসাব দিতে হবে না (৩৯) এবং আমার নিকট রয়েছে তার জন্য নৈকট্যের মর্যাদা ও শুভপরিণাম' (৪০)। এখানে “হাজা আ”ত্উনা" অর্থ এসব আমার অনুগ্রহ । অর্থাৎ হে আমার নবী সুলায়মান! তোমাকে আমি এতোকিছু দান করলাম তোমার প্রতি বিশেষভাবে গ্রীত ও অনুগ্রহপরবশ হয়ে । “ফামনুন আও আমসিক্* অর্থ তুমি যাকে খুশী দিতে অথবা নিজে রাখতে পারো । “বিগইরি হিসাব" অর্থ এর জন্য তোমাকে হিসাব দিতে হবে না । অর্থাৎ তোমাকে এরকম কখনো বলা হবে না যে, তুমি অমুককে কেনো দিয়েছো, অথবা অমুককে দাওনি কেনো? হাসান বলেছেন, বিত্ত-বৈভবই সাধারণতঃ বিভ্তপতিদের অশুভ পরিণামের কারণ হয়। কেবল সুলায়মান ছিলেন এমতো অশুভতা থেকে সম্পূর্ণরূপে নিরাপদ । কেননা তীকে একথা বলেই দেওয়া হয়েছিলো যে, কাউকে কিছু দেওয়া না দেওয়া সম্পূর্ণতই তীর ইচ্ছাধীন। দিলে তিনি পুণ্যলাভ করবেন । না দিলে দায়ী হবেন না। “বিগইরি হিসাব" (হিসাব ছাড়া) কথাটি আবার এখানে “পুরস্কার” বা “উপহার' অর্থেও প্রয়োগ করা হয়ে থাকতে পারে । যদি তাই হয়, তবে বক্তব্যটি দীড়াবে__ আমি তোমাকে দিয়েছি অগণন উপহার, অপরিমেয় পুরস্কার । মুকাতিল বলেছেন, এখানকার “হাজা আ'তুউনা (এসব আমার অনুগহ) এর উদ্দেশ্য__ আমি জ্বিনজাতিকে করে দিয়েছি তোমার বশীভূত । আর “ফামনুন' অর্থ তুমি তাদের মধ্যে যাকে খুশী অধীনস্থ করে রাখতে পারো এবং ছেড়ে দিতে পারো যাকে খুশী। এর জন্য তোমাকে জবাবদিহি করতে হবে না। আর “লা যুলফা* অর্থ সুলায়মানের জন্য রয়েছে যুগপৎ পৃথিবীর প্রভাবপ্রতিপত্তি এবং পরবর্তী পৃথিবীর প্রভূত মর্যাদা । আর তার পরিণামও হবে অত্যন্ত শুভ । অর্থাৎ জাননাত। সূরা সোয়াদ £ আয়াত ৪১, ৪২, ৪৩, ৪৪ ॥|11.911100117.001
— পৃষ্ঠা ৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।