নিয়ন্ত্রণাধিকার পানইনি। পেয়েছিলেন বর্ণিত পরীক্ষায় নিপতিত হওয়ার পরে । পরবর্তী আয়াতদ্বয়ের বক্তব্য একথাটিকেই প্রমাণ করে। আর ওয়াহাব বর্ণিত ঘটনাটিকে যদি গ্রহণযোগ্য বলে বিবেচনাও করা হয়, তবুও হজরত সুলায়মানকে উডভৃত পরিস্থিতির কারণে দায়ী করা যায় না। একথাও কিছুতেই বলা যায় না যে, পাপ সংঘটিত হয়েছে তার দ্বারা । কেননা মূর্তি পুজা সকল নবীর শরিয়তে নিষিদ্ধ হওয়া সত্তেও তার শরিয়তে মূর্তি নির্মাণ করা অসিদ্ধ ছিলো না । আর রাণী জারাদাহ্ তো মূর্তিপূজা করতো তার অগোচরে । সুতরাং তার জন্য তাকে দায়ী করা যেতে পারে না কিছুতেই । এরপরের আয়াতে (৩৫) বলা হয়েছে__ “সে বললো হে আমার প্রতিপালক! আমাকে ক্ষমা করো এবং আমাকে দান করো এমন এক রাজ্য, যার অধিকারী আমি ছাড়ী কেউ না হয়। তুমিতো পরম দীতা"। নবী-রসুল এবং পুণ্যবানগণের রীতি হচ্ছে প্রথমে ক্ষমা প্রার্থনা করা, তারপর যা চাইতে ইচ্ছা হয়, তা চাওয়া। হজরত সুলায়মানও তেমনই করেছেন৷ আলোচ্য আয়াত তার প্রমাণ । আর ক্ষমা প্রার্থনার পরে এভাবে নিজের অভিলাষ জ্ঞাপন একথাই প্রমাণ করে যে, বর্ণিত পরীক্ষাটি ছিলো তার ইহ-পারলৌকিক মর্যাদা বৃদ্ধির উপলক্ষ; যেমন হজরত আইয়ুবের উপরে আপতিত পরীক্ষাও ছিলো তার মর্যাদা বৃদ্ধির কারণ । অর্থাৎ হজরত সুলায়মান তখন কোনো পাপ যেমন করেননি, তেমনি ঘটেনি তার যণ্কিঞ্চিত পদস্থলনও । যদি সেরকম কিছু হতো, তবে তিনি তাফসীরে মাযহারী/১৯৫ কেবল ক্ষমাপ্রার্থনাই করতেন । কোনো কিছু চাওয়ার সাহস করতেন না। অর্থাৎ তার পিতা হজরত দাউদের মতো চিত্তাগত কোনো ভুলও তিনি করেননি । করলে হজরত দাউদের ক্ষেত্রে যেমন আল্লাহ্ বলেছিলেন “অতঃপর আমি তার ব্রুটি ক্ষমা করলাম'__ সেরকম কোনো কিছু এখানেও বলতেন । মুকাতিল ও ইবনে কীসান এখানকার “মিম বাদী” কথাটির অর্থ করেছেন “আমার জামানার পরে" । অর্থাৎ আমার জামানার পরে আমার মতো বিশাল রাজ্যের অধিকারী যেনো আর কেউ না হয়। অন্য এক আয়াতে কথাটি প্রয়োগ করা হয়েছে এরকম অর্থেই । যেমন “ফামা ইয়াহ্দীহী মিম বা"দিল্লাহ্* আল্লাহ্ ব্যতীত তাকে কে পথপ্রদর্শন করবে)। আতা ইবনে রেবাহ্ বলেছেন, এখানকার “লা ইয়ামবাগী লিআহাদিম্ মিম্ বাদী কথাটির অর্থ হবে__ হে আমার প্রভুপালক! যেমন তুমি আমার রাজত্ব ছিনিয়ে নিয়ে দিয়েছিলে অপরকে, তেমনি করে যেনো আমাকে আর রাজ্যচ্যুত কোরো না । আমার সাম্রাজ্যকে কোরো না অন্যের অধিকারভূত। কিন্তু কথা হচ্ছে, এধরনের প্রার্থনা হজরত সুলায়মান করেছিলেন কেনো? তিনি ছিলেন আল্লাহ্র নবী । কেবল সম্রাট তো ছিলেন না। তিনি চেয়েছিলেন নবুয়তের বিশেষ প্রতীক ও অলৌকিকত্ । মুকাতিল বলেছেন, তিনি এমতো প্রার্থনার মাধ্যমে অধিকার প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন জ্বিন জাতি ও বিহঙ্গপ্রজাতির উপর । পরের আয়াতে সেকথা স্পষ্ট করে বলাও হয়েছে। হজরত আবু হোরায়রা কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. একদিন বললেন, গত রাতে এক দুষ্ট জ্বিন থুথু ছিটাতে ছিটাতে আমার নামাজে বিল্ন সৃষ্টি করতে চেয়েছিলো । আল্লাহ আমাকে তার উপর ক্ষমতাবান করলেন। আমি তাকে মসজিদের খুঁটির সঙ্গে বেঁধে রাখতে চাইলাম । যদি বেঁধে রাখতাম, তবে তোমরা তাকে এখন স্বচক্ষে দেখতেও পেতে ভোর বেলায় । কিন্তু হঠাৎ আমার মনে পড়ে গেলো আমার ভ্রাতা সুলায়মানের কথা । তিনি প্রার্থনা করেছিলেন “এবং আমাকে দান করো এমন এক রাজ্য যার অধিকারী আমি ছাড়া অন্য কেউ না হয়” ৷ তখন আমি তাকে ছেড়ে দিলাম । বোখারী, মুসলিম । আমি বলি, হজরত সুলায়মানের এমতো প্রার্থনার উদ্দেশ্য ছিলো__ যে লোক মর্যাদায় আমার চেয়ে নিম্ন শ্রেণীর, সে যেনো আমার রাজ্যের মতো এতো বিশাল রাজ্যের অধিকারী না হয়। অর্থাৎ যে ব্যক্তি সতত আল্লাহ্র স্মরণ মগ্ন, সে ব্যক্তি সুবিশাল সাম্রাজ্যের অধিকারী হলেও ক্ষতির কিছু নেই । তার জন্য পৃথিবীর প্রাপ্তি বরং পুণ্য অর্জনের উপকরণ বা নিমিত্ত। কিন্তু যে ব্যক্তি আল্লাহ্র স্মরণচ্যুত, তার জন্য পৃথিবীপ্রসক্তি তীব্র হলাহল সদৃশ ক্ষতিকর । একটি সংশয় ঃ আল্লাহ্র নৈকট্যের দিক থেকে রসুল স. এর মর্যাদা ছিলো হজরত সুলায়মানের চেয়ে বেশী । কিন্তু তাকে তাহলে হজরত সুলায়মানের মতো সুবিশাল সাম্রাজ্যের অধিপতি করা হলো না কেনো? আবার দেখা যায়, তিনি ক্ষমতা থাকা সত্বেও দুষ্ট জ্িনকে বেধে রাখলেন না । এর কারণ কী? তাফসীরে মাযহারী/১৯৬ সংশয়ভর্জন 8 এতে কোনো সন্দেহ নেই যে, রসুল স. এর মর্যাদা হজরত সুলায়মানের মর্যাদা অপেক্ষা বেশী । কিন্তু তাই বলে একথা বলা যেতে পারে না যে, হজরত সুলায়মানের প্রার্থনার কারণে রসুল স.কে সুবিশাল সাম্রাজ্য দেওয়া হয়নি । বরং আল্লাহ্ বিষয়টি ছেড়ে দিয়েছিলেন রসুল স. এর ইচ্ছার উপর । অর্থাৎ তিনি হতে পারতেন সম্রাট নবী, অথবা বিত্তহীন নবী দুটোর যে কোনো একটি। কিন্তু তিনি হতে চেয়েছিলেন আল্লাহ্র বিত্রবৈভববর্জিত বান্দা । তীর কাছে বিত্তহীনতা ছিলো বাদশাহীর চেয়ে উত্তম । এখন অবশিষ্ট রইলো, দুষ্ট জ্বিনটিকে তিনি স. কেনো বাধেননি তার কারণ অনুসন্ধান । এ বিষয়টিও ॥|॥11.911100117.00
— পৃষ্ঠা ৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।