Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 10
/ ৪১১
📝 লেখা 📖 পিডিএফ

সম্রাঙ্জীদের সঙ্গে সাক্ষাত করে বললেন, আপনারা বলুন তো কেনো এমন হচ্ছে? সম্রাটের নির্দেশ-নিষেধাজ্ঞা-সিদ্ধাত্ত যে আগের মতো সুসঙ্গত নয়। ইনিই কি আমাদের স্বনামধন্য সম্রাট? যদি তাই হন, তবে তো আমাদের বলতেই হয় যে, তিনি এখন বুদ্ধিত্রষ্ট । একথা শুনে সমতরা্জীরা কীদতে শুরু করলেন । বিচক্ষণ লোকেরা রাজমহল থেকে ফিরে এসে তওরাত শরীফ পাঠে মগ্ন হলেন। শয়তান সম্রাট বুঝতে পারলো, তার কারসাজি সকলের কাছে ধরা পড়ে গিয়েছে। তাই কোনোমতে চল্লিশ দিন এলোমেলোভাবে রাজ্য চালাবার পর সে বাধ্য হলো পালিয়ে যেতে । সমুদ্রের দিকে ঘোরাঘুরি করতে করতে একসময় তার অঙ্গুরীয়টি হাত ফসকে পড়ে গেলো সমুদ্রে । একটি মাছ সেটিকে গিলে ফেললো সঙ্গে সঙ্গে । রাজ্যহারা নবী সুলায়মানও তখন মনের দুঃখে ঘ্বুরে বেড়াচ্ছিলেন সমুদ্রের পাড়ে । তাফসীরে মাযহারী/১৯৩ ক্ষুধা তৃষ্তা সহ্য করে দিনাতিপাত করছিলেন প্রায় উদ্ভ্রান্তভাবে । তিনি একদল মৎস্য শিকারকে দেখতে পেয়ে বললেন, আমি ক্ষুধার্ত। আমাকে একটি মাছ দিতে পারো? আমি তোমাদের সম্রাট সুলায়মান । একথা শোনার সঙ্গে সঙ্গে একজন মৎস্যশিকারী তার মাথায় লাঠি দিয়ে আঘাত করলো । তীর মস্তক হয়ে গেলো রক্তাক্ত । সমুদ্রের পানিতে তিনি রক্ত ধুয়ে ফেলতে লাগলেন। অন্য মৎস্য শিকারীরা তখন দুষ্ট মৎস্য শিকারীটিকে ভর্ধসনা করলো । নিতান্ত মমতাপরবশ হয়ে তাকে দান করলো দু'টো মাছ। তিনি মাছ দু”টো কাটতে গিয়ে একটি মাছের পেটে পেলেন তার হারানো অঙ্গুরীয়টি ৷ সঙ্গে সঙ্গে পরে নিলেন হাতের আঙুলে । সঙ্গে সঙ্গে ফিরে পেলেন হত রাজ্যাধিকার । আগের মতো আবার পূর্ণ অনুগত হয়ে গেলো মানুষ, জ্বিন ও পক্ষীবাহিনী। সকলেই বুঝতে পারলো, ইনিই হচ্ছেন আসল সুলায়মান। ভুল ধারণী ও অযথার্থ আচরণের কারণে ক্ষমাপ্রার্থনী করলো সকলে । তিনি বললেন, তোমাদের কোনো দোষ নেই। যা ভাগ্যে ছিলো তাই ঘটেছে। এরপর নির্দেশ দিলেন, ওই দুরাচার জ্বিনটিকে এক্ষুণি আমার কাছে ধরে আনা হোক, জলে-স্থলে-অন্তরীক্ষে যেখানেই সে আত্মগোপন করুক না কেনো । সম্রাটের অনুজ্ঞা প্রতিপালিত হলো যথারীতি । তিনি ওই জ্বিনটিকে বন্দী করলেন একটি সিন্দুকের মধ্যে । তারপর তাতে শক্ত তালা এঁটে দিয়ে ফেলে দিলেন গভীর সমুদ্রে । সেখানেই সে বন্দী অবস্থায় এখনো জীবিত । সাঈদ ইবনে মুসাইয়্যেব বর্ণনা করেছেন, একবার হজরত সুলায়মান তিন দিন ধরে নির্জনে কাটীলেন। তখন আল্লাহ্‌ দিচ্ছো না। উল্লেখ্য, আল্লাহপাক তার এমতো আচরণ পছন্দ করেননি বলে তাকে পরীক্ষায় নিপতিত করেছিলেন। এ কথাগুলোর আগে সাঈদ ইবনে মুসাইয়্যেব যথারীতি বিবৃত করেছেন মোহরাংকিত অঙ্গুরীয় এবং জ্বিন শয়তানের আধিপত্য বিস্তারের ঘটনা । হাসান বলেছেন, আল্লাহ্‌ তখন এমন কোনো ব্যবস্থা গ্রহণ করেননি, যাতে করে শয়তান তার পত্বীগণের উপরে তার অধিকার প্রতিষ্ঠা করতে পারে । বাগবীও এ সকল কিছু বর্ণনা করেছেন। ওয়াহাব ইবনে মুনাব্বাহ্‌'র বরাতে হজরত ইবনে আব্বাসের বিবৃতিরূপে আবদ ইবনে হুমাইদ, নাসাঈ ও ইবনে মারদুবিয়াও ঘটনাটি বর্ণনা করেছেন। আর ইবনে জারীর এই ঘটনাকে ওয়াহাব ইবনে মুনাব্বাহ্‌*র মতো সুদ্দী সুত্রেও বর্ণনা করেছেন। কিন্তু তাদের কতিপয় বর্ণনাসূত্রে একথাও এসেছে যে, জিন সখর সিংহাসনে আরোহণ করার পর কেবল হজরত সুলায়মানের সত্তা ও তার পত্রীগণ ব্যতীত অন্য সকল কিছুর উপর প্রভাব বিস্তার করতে পেরেছিলো। হাসান সূত্রে বাগবীও এরকম ঘটনা বর্ণনা করেছেন। আরো মন্তব্য করেছেন, আল্লাহ এমন নন যে, তিনি তার প্রিয় নবীর পত্বীগণের উপরে শয়তানকে তার অধিকার প্রতিষ্ঠা করতে দিবেন। কোনো কোনো ব্যাখ্যাতা লিখেছেন, মোহরাংকিত আর্ট হারানো, শাহীমহলে মূর্তিপূজা এসকল কিছুই ইহুদীদের দুরভিসন্ধিমূলক রটনা । তাফসীরে মাযহারী/১৯৪ বাগবী লিখেছেন, কোনো কোনো বর্ণনায় এসেছে, হজরত সুলায়মান যখন বিপদে পতিত হলেন, তখন দেখতে পেলেন মোহরাংকিত আংটিটি হঠাৎ তীর হাত থেকে খুলে পড়ে গেল । আংটিটি উঠিয়ে নিয়ে পুনরায় হাতে পরলেন তিনি । কিন্তু আবার সেটি খুলে পড়ে গেলো । ওই আংটিই ছিলো তার শাসনাধিকারের প্রতীক । তাই তিনি বিশ্বাস করতে বাধ্য হলেন যে, রাজ্যের শাসনাধিকার আর তার নেই । আসফও বললেন, সম্রাটপ্রবর! আপনি পরীক্ষায় নিপতিত । এ পরীক্ষা চলতে থাকবে চৌদ্দ দিন। তাই এই চৌদ্দদিন আপনি এ আর্ট ধারণ করতে পারবেন না। একথা শুনেই হজরত সুলায়মান দ্রুত গিয়ে আত্মগোপন করলেন ভূগর্ভস্থ এক গোপন প্রকোষ্ঠে। আংটিটি পরিধান করলেন আসফ এবং গিয়ে বসলেন রাজসিংহাসনে । তিনি ছিলেন অপ্রকৃত সম্রাট, ঠিক যেনো অল্পপ্রত্যঙ্গবিহীন শরীর । তাই আলোচ্য আয়াতে বলা হয়েছে “এবং তার আসনের উপরে রাখলাম একটি ধড়” । অর্থাৎ ধড় অর্থ এখানে আসফ। উল্লেখ্য, আসফের রাজত্ব চলে চৌদ্দদিন ধরে। এই চৌদ্দ দিন তিনি সকল কিছু পরিচালনা করতেন হজরত সুলায়মানের অনুকরণেই ৷ চৌদ্দদিন গত হলে তিনি স্বেচ্ছায় সিংহাসন পরিত্যাগ করেন। ফিরিয়ে দেন হজরত সুলায়মানের আর্ট ও সিংহাসন । আমার মতে ওয়াহাবের বিবরণ অযথার্থ। কেননা তা কোরআনের বক্তব্যের পূর্ণ অনুকূল নয় । তিনি বলেছেন, সায়দুন নামক সমুদ্রপরিবেষ্টিত ওই দ্বীপে বাতাসবাহী সিংহাসন নিয়ে উড়ে গিয়েছিলেন তিনি। অথচ ওই সময় পর্যন্ত তিনি বাতাসের ॥|॥11.011100117.00

— পৃষ্ঠা ৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।