Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 10
/ ৪১১
📝 লেখা 📖 পিডিএফ

কিন্তু তার মনে হলো, এ লোক আসল সুলায়মান নন | বললো, কে তুমি? তিনি বললেন, আমি সুলায়মান ইবনে দাউদ । আমিনা বললো, তুমি মিথ্যাবাদী । তিনি তো একটু আগেই তার আংটিটি নিয়ে গিয়েছেন। তাফসীরে মাযহারী/১৯১ তিনি এখন স্বসিংহাসনে সমারুট় । তাদের কথাকাটাকাটি শুনতে পেয়ে সমবেত হলো অন্দর মহলের লোকেরা । তাদের কাছেও মনে হলো, এ লোক কিছুতেই সুলায়মান ইবনে দাউদ নন। তিনি বুঝতে পারলেন, এবার শুরু হলো তীর ভুলের শান্তি । তিনি রাজপ্রাসাদ থেকে বের হয়ে গেলেন । বনী ইসরাইল জনতার দ্বারে ছ্ারে গিয়ে বললেন, আমিই সুলায়মান ইবনে দাউদ । লোকে মনে করলো, তিনি পাগল । তাই দেখামাত্র তাড়িয়ে দিতে লাগলো তাকে । কেউ টিল ছুঁড়তে লাগলো । কেউ দিতে লাগলো গালি। বলাবলি করতে লাগলো, দ্যাখো, দ্যাখো । এই পাগলের কাণ্ড দেখে যাও । সে নাকি দাউদপুত্র সুলায়মান । বেগতিক দেখে তিনি লোকালয় ছেড়ে চলে গেলেন সমুদ্রের দিকে । সেখানে চাকরী নিলেন এক মৎস্য ঠিকাদারের অধীনে । তিনি তার মাছের বোঝা বাজারে পৌছে দিতেন মজুরী হিসেবে পেতেন দু'টি মাছ। একটি মাছ আগুনে সেঁকে নিতেন । অপরটি দিয়ে কিনতেন একটি রুটি । দিনের পর দিন ক্ষুগ্িবৃত্তি নিবারণ করতে লাগলেন এভাবে । চল্লিশ দিন তার ঘরে মূর্তিপূজা হয়েছিলো বলে এভাবেই তীকে বয়ে বেড়াতে হলো মহাবিড়ম্বনা। ওদিকে রাজদরবারের নিয়মের পরিবর্তন ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠলো আসফ ও অন্যান্য বনী ইসরাইল দরবারীদের চোখে । তারা বললো, হ্যা। সবকিছু যেনো কেমন হয়ে গিয়েছে। আসফ তখন সাক্ষাত করলেন রাজমহিয়ধীগণের সঙ্গে । বললেন, আমরা তো দেখছি রাজা ও রাজদরবার কেমন যেনো বিশৃঙ্খল । আপনারা তেমন কিছু লক্ষ্য করেছেন কী? তারা বললেন, হ্যা । আমরাও তো ভেবে পাচ্ছিনা এমন হচ্ছে কেনো? রাজা যে আমাদেরকে খতুবতী অবস্থাতেও রেহাই দেয় না । অপবিত্রতা থেকে পবিত্র হওয়ার জন্য ফরজ গোসলও করে না । আসফ উচ্চারণ করলেন “ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজ্বিউন' । নিঃসন্দেহে এ যে এক সাংঘাতিক পরীক্ষা । চল্লিশ দিন গত হওয়ার পর শয়তান সখরের কারসাজি এভাবে ধরা পড়লো সকলের দৃষ্টিতে । সকলেই তাকে চিনতে পেরেছে দেখে সখর আর রাজ প্রাসাদে তিষ্ঠাতে পারলো না। পালিয়ে গেলো সমুদ্রের দিকে । হাতের আংটিটি খুলে ফেলে ছুঁড়ে মারলো সমুদ্রের অথৈ পানিতে । সঙ্গে সঙ্গে আংটিটি গিলে ফেললো একটি সামুদ্রিক মাছ। মাছটি আবার ধরা পড়লো এক জেলের জালে । মৎস্য ঠিকাদার অন্য মাছের সঙ্গে সেটিকে কিনে নিলো । সারাদিন কাজ করার পর হজরত সুলায়মান মজুরী হিসেবে ওই মাছটি পেলেন আর একটি সাধারণ মাছের সঙ্গে। সাধারণ মাছটির বিনিময়ে খরিদ করলেন রুটি । আর ওই মাছটি সেঁকে নেওয়ার আগে তার পেট চিরে ফেলতেই পেলেন হারানো আংটিটি । সাথে সাথে সেটি হাতের আঙ্গুলে পরলেন । রাজমহিমাও প্রকাশ পেতে শুরু করলো তৎক্ষণাৎ । তিনি রাজপ্রাসাদে ফিরে এলেন । পূর্বের মতো রাজানুগত হয়ে দরবারে আগমন করলো বাধ্যানুগত মানুষ, বশীভূত জ্বিন ও একান্ত অনুরক্ত পক্ষীকুল। হজরত সুলায়মান পুনঃপুনঃ ক্ষমাপ্রার্থনা তাফসীরে মাযহারী/১৯২ করতে লাগলেন । প্রকাশ করতে লাগলেন আল্লাহ্র সকৃতজ্ঞ মহিমা ও পবিত্রতা । জ্বিনদেরকে নির্দেশ দিলেন, দূরাচার সখরকে এক্ষুণি ধরে নিয়ে এসৌ। তারা যথারীতি নির্দেশ পালন করলো । গভীর সমুদ্র থেকে ধরে নিয়ে এলো সখরকে । তিনি একটি প্রস্তরখণ্ডে গর্ত করে তার ভিতর ঢোকালেন তাকে । তারপর ওই গর্তের উপরে আর একটি প্রস্তরখণ্ড রেখে লোহা ও রাং দিয়ে আটকে দিলেন শক্ত করে । তারপর আদেশ করলেন, প্রস্তরবন্দী সখরকে এবার ফেলে দাও সমুদ্বের গভীর অতলে । ওহাব কর্তৃক বর্ণিত আনুপূর্বিক ইতিবৃত্টটি এরকমই। সুদ্দী বর্ণনা করেছেন, হজরত সুলায়মানের স্ত্রী ছিলো একশতজন । তাদের একজনের নাম ছিলো জারাদাহ্‌। সে ছিলো তার সর্বাপেক্ষা অধিক প্রিয়ভাজন ও বিশ্বস্ত । তাই তার কাছেই তিনি প্রয়োজন দেখা দিলে আংটিটি গচ্ছিত রাখতেন । একদিন জারাদাহ্‌ বললো, মহামান্য সম্রাট! আমার ভাইয়ের সঙ্গে অমুক লোকের ঝগড়া বিবাদ আছে । সুতরাং আমার ভাই মোকদ্দমা নিয়ে হাজির হলে আপনি যেনো তার পক্ষে আপনার সদয় সিদ্ধান্ত দান করেন । তিনি বললেন, আচ্ছা । কিন্তু কার্যতঃ তিনি তার এ অঙ্গীকার পালন করতে পারেননি ৷ মহাবিপদে তিনি পতিত হয়েছিলেন সেকারণেই। একদিন তিনি জারাদাহের কাছে মোহরাংকিত অঙ্গুরীয়টি রেখে শৌচাগারে প্রবেশ করলেন । কিছুক্ষণ পর তার আকৃতি ধরে এক জ্বিন উপস্থিত হলো জারাদাহের কাছে । জারাদাহ্‌ তাঁকে অঙ্গুরীয়টি দিয়ে দিলো । ওই জ্বিন অঙ্গুরীয়টি হাতে পরে সঙ্গে সঙ্গে গিয়ে বসলো সিংহাসনে । এদিকে শৌচাগার থেকে বেরিয়ে নবী সুলায়মান জারাদাহের কাছে গিয়ে বললেন, অঙ্গুরীয়টি দাও। জারাদাহ বললো, কী বলছেন আপনি! একটু আগেই তো আপনি অঙ্গুরীয়টি নিয়ে গেলেন । তিনি বললেন, অসম্ভব । পরক্ষণেই বুঝলেন, সর্বনাশ হয়ে গেছে। তিনি তাই আশ্রয় গ্রহণ করলেন নিভৃত প্রকোষ্ঠে। সেখানেও স্বস্তি না পেয়ে বেরিয়ে পড়লেন অজানার উদ্দেশ্যে । ওদিকে ওই জ্বিন শয়তান দোর্দণ্ড প্রতাপে রাজ্যশীসন করতে লাগলো । কিন্তু সর্বক্ষেত্রে দেখা দিলো বিশৃঙ্খলা । জ্ঞানী ব্যক্তিরা প্রমাদ গুণলেন। সাধারণ জনতা এর কোনো কারণ ঠাহর করতে পারলো না। একদল বিচক্ষণ লোক ॥|11.011100117.001

— পৃষ্ঠা ৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।