Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 10
/ ৪১১
📝 লেখা 📖 পিডিএফ

মোহাম্মদ ইবনে ইসহাক সূত্রে বাগবী লিখেছেন, ওয়াহাব ইবনে মুনাববাহ বলেছেন, হজরত সুলায়মান ছিলেন জল-স্থলের একচ্ছত্র বাদশাহ । ক্ষুদ্র ক্ষুদ্র রাজারা ছিলো তাঁর অনুগত । একদিন তিনি জানতে পারলেন, সম্পূর্ণরূপে দুর্গম সমুদ্রবেষ্টিত সায়দুন নামক এক দ্বীপরাজ্য স্বাধীনভাবে শাসন করে চলেছে এক বিধর্মী রাজা । বাতাস ছিলো হজরত সুলায়মানের নির্দেশীনুগত । তাই তিনি একদিন বাতাসবাহী সিংহাসনে সমারূঢ় হয়ে বহুসংখ্যক লোকলক্কর ও জ্বিন সঙ্গে নিয়ে গমন করলেন ওই রানে দের জাতে রনির বিজ বলা তিরেনাহীপনাজ নর রজার লেন রাজকন্যা জারাদাহ্‌কে। তাকে আহ্বান জানালেন সত্য ধর্মের দিকে । রাজকন্যা জারাদাহ্‌ অনিচ্ছাসত্বেও সে আহ্বান কবুল করলো । হজরত সুলায়মান তখন তাকে পরিণয়াবদ্ধ করলেন । তাকে ভালোও বাসতে শুরু করলেন অন্য রাণীদের চেয়ে বেশী। তথ্সত্বেও জারাদাহ দিনাতিপাত করতো বিষগ্চিত্ত হয়ে। চোখ থাকতো সারাক্ষণ অশ্রসজল | তাই নবী-সম্াট সুলায়মান একদিন তাকে জিজ্ঞেস করলেন, বলো, কী কারণে তুমি এতো কষ্ট পাও? জারাদাহ্‌ বললো, সম্রাটপ্রবর! আমার প্রয়াত পিতা ও তার রাজত্বের কথা যে আমি কিছুতেই ভুলতে পারি না। তিনি বললেন, কেনো, তুমি তো এখন তার চেয়ে অনেক বিশাল সাম্রাজ্যের স্বনামধন্যা সম্রাজ্ঞী । তদুপরি তুমি পেয়েছ সত্য ধর্মের পরিচয় ৷ এই নেয়ামত তো অতুলনীয় । জারাদাহ বললো, সে কথা সত্যি। তবু পিতার কথা মনে হলে আমি হয়ে পড়ি শোকাকুলা। তাই আমার মিনতি, আপনি জ্বিনদেরকে দিয়ে আমার পিতার একটি মূর্তি তৈরী করিয়ে দিন । আমি সকাল-সন্ধ্যা ওই মূর্তির দিকে তাকালে হয়তো কিছুটা সান্ত্বনা খুঁজে পাবো । হজরত সুলায়মান শিল্পী জ্বিনদেরকে হুকুম করলেন, যতো তাড়াতাড়ি পারো নিখুঁতভাবে সম্রাঙ্জী জারাদাহের পিতার মূর্তি নির্মাণ করে দাও । জ্িনেরা হুকুম পালন করলো । জারাদাহ্‌ তাজ্জব হয়ে দেখলো, মুর্তিটি অবিকল তার বাপের মতো । সে তখন মুর্তিটিকে বন্ত্রাবৃত করলো । মাথায় বেঁধে দিলো উষ্ভীষ। তার বাপ যেভাবে যে কাপড়ে সাজতো, ঘুর্তিটিকে সেভাবেই সাজিয়ে দিলো সে। হজরত সুলায়মান যখন তার ঘর থেকে বেরিয়ে যেতেন তখন সে দাস-দাসীদেরকে নিয়ে মূর্তির সামনে উপস্থিত হতো । সকাল-সন্ধ্যায় সেটিকে সেজদা করতো । দাস-দাসীদেরকেও এরকম করতে বলতো । এভাবে হজরত সুলায়মানের ঘরেই শুরু হলো মূর্তি পূজা । চল্লিশ দিন পর্যন্ত তিনি এসব কিছু জানতেই পারলেন না। এ সম্পর্কে প্রথম অবহিত হলেন তীর অন্তরঙ্গ বন্ধু আসফ ইবনে বরখিয়া ৷ রাজপ্রাসাদের অভ্যন্তরে ছিলো তার অবাধ যাতায়াত । তাই মূর্তিপূজার ব্যাপারটি প্রথম অবলোকন করেন তিনিই । সম্রাটকে ডেকে বলেন, আমি এখন শিথিল অস্থিগ্রন্থিসম্পন্ন পরকালাভিমুখী এক বৃদ্ধ। এখন আমার মনে সাধ জেগেছে, জনসমাবেশে আল্লাহ্র নবী-রসুলগণের বৈশিষ্ট্যাবলীর সম্যক বিবরণ দেই । তাদের সম্পর্কে লোকে যা জানে না, তা বলি। হজরত সুলায়মান বললেন, ঠিক আছে। তাফসীরে মাযহারী/১৯০ তাই হবে। তিনি তখন লোকজনকে সমবেত হতে বললেন। সকলে সমবেত হলে আসফ বক্তা করার জন্য উঠে দীড়ালেন। জনসমক্ষে দিতে শুরু করলেন পূর্ববর্তী যুগের নবীগণের বিভিন্ন গুণবত্তার বিবরণ । শেষে এলো বর্তমান নবী সুলায়মান প্রসঙ্গ । তার প্রসঙ্গে বললেন, সম্রাট সুলায়মানও আল্লাহ্র নবী । বাল্যবেলায় তিনি ছিলেন তীক্ষধীসম্পন্ন ও সহিষ্ণু । তখন তিনি সংযমীও ছিলেন । আর আদেশ দান করতেন বিজ্ঞতার সঙ্গে । নিষিদ্ধ বিষয়াবলী থেকেও থাকতেন অনেক দূরে । হজরত সুলায়মান বললেন, আসফ! তুমি তো কেবল আমার বাল্যবেলার কথাই বললে । আমার পরিণত বয়সের কথা কিছুই বললে না। পরে অন্দর মহলে নিয়ে জানালেন তার অসন্তোষের কথা । আসফ বললেন, স্ম্বাটপ্রবর কি জানেন, একটি নারীর রূপমুগ্ধ হওয়ার কারণে তার ঘরে চল্লিশ দিন ধরে চলেছে প্রতিমাপুজা? তিনি বললেন, কী বলছো তুমি? আমার ঘরে? আসফ বললেন, হ্যা, আপনারই ঘরে । তিনি উচ্চারণ করলেন “ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজ্বিউন* । বুঝতে পারছি, তুমি না জেনে শুনে কিছুই বলোনি। একথা বলেই তিনি জারাদাহের ঘরে গেলেন। মূর্তিটি ভেঙে চুরমার করলেন । জারাদাহকে দিলেন কঠিন শাস্তি । তারপর রাজ পোশাক খুলে পরলেন সাধারণ পোশাক, যার সুতা কেটেছিলো ও বয়ন করেছিলো কুমারী মেয়েরা এবং যা প্রাপ্তবয়স্ক কোনো নারী-পুরুষ দ্বারা ইতোপূর্বে স্পর্শিতও হয়নি। ওই পোশাক পরে তিনি চলে গেলেন জঙ্গলে । সেখানে চুলার ছাই দিয়ে নির্মাণ করলেন বিছানা । তারপর ওই ভস্মশয্যার উপরে লুটিয়ে পড়লেন সেজদায়। ডুকরে কেঁদে কেদে ক্ষমা প্রার্থনা করতে লাগলেন মহামহিম আল্লাহ্র সমীপে। দিবাবসান হলে সাশ্রুনয়নে স্বআবাসে ফিরে এলেন আল্লাহ্র নবী হযরত সুলায়মান । এরপর মহাবিপদ দেখা দিলো অন্য দিক থেকে । তার ছিলো এক অতি বিশ্বস্ত ক্রীতদাসী। নাম তার আমিনা । ওই আমিনার কাছেই তিনি গচ্ছিত রাখতেন তার নাম খচিত রাজকীয় মোহরাঙ্কিত আংটি, যখন যেতেন শৌচাগারে অথবা কোনো রাণীর একান্ত সন্নিধানে । প্রয়োজন পূরিত হবার পর পাকপবিত্র হয়ে ওই আংটিটি পুনরায় পরিধান করতেন হাতে । অর্থাৎ অপবিত্র শরীরে ওই আংটিটি তিনি পরিধান করতেন না। একদিন তিনি আংটিটি আমিনার হাতে দিয়ে প্রবেশ করলেন শৌচাগারে। একটু পরে আমিনার সামনে হজরত সুলায়মানের আকৃতি ধরে আবির্ভূত হলো সখর নামের এক সামুদ্রিক জ্বিন। তাকে দেখেই আমিনা আংটিটি দিয়ে দিলো। বুঝতেই পারলো না যে, তিনি হজরত সুলায়মান নন। সখর আটটি সঙ্গে সঙ্গে হাতে পরে নিলো। গিয়ে বসলো রাজসিংহাসনে ৷ দরবারে যথারীতি সমবেত হলো মানুষ, জ্বিন ও বিহঙ্গবাহিনী । সকলেই মনে করতে লাগলো, ইনিই মহামান্য সম্রাট সুলায়মান। ওদিকে শৌচাগার থেকে পবিত্র হয়ে বেরিয়ে এলেন হজরত সুলায়মান । তাকে দেখেই হতচকিত হলো আমিনা । ॥|11.011100119.00

— পৃষ্ঠা ৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।